গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১জন নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পুরান ঢাকার বংশালে একটি বাসার নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন তার খালাতো ভাই নাজমুল। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) ভোরে মুকিম বাজারের চুরিওয়ালা পঞ্চায়েত কবরস্থানের বিপরীতে একটি চারতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেনের বাড়ি যশোরের শার্শা উপজেলায়। তার বাবার নাম আব্দুল খালেক। তিনি ওই ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

দেলোয়ারের মোটরসাইকেলের গ্যারেজে কর্মরত তুষার ইসলাম রিফাত জানান, মুকিম বাজার মসজিদের পাশে ‘বাইক পার্ক সেন্টার’ নামে দেলোয়ারের একটি মোটরসাইকেল গ্যারেজ রয়েছে। দগ্ধ নাজমুলও সেখানে কর্মরত। ভবনের নিচতলায় দেলোয়ার তার ব্যবসার মালামাল রাখার জন্য একটি গোডাউন ব্যবহার করতেন।

রিফাত জানান, ভোরে গোডাউনে রাখা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিকট শব্দ শুনে দেলোয়ার ও তার খালাতো ভাই নাজমুল তৃতীয় তলা থেকে নিচে নেমে আসেন। কী ঘটেছে, তা দেখতে গিয়ে আরেকটি বিস্ফোরণ হলে আগুন ছড়িয়ে পড়ে। এতে দুজনই ভেতরে আটকা পড়েন। স্থানীয় লোকজন নাজমুলকে উদ্ধার করতে পারলেও দেলোয়ার ভেতরেই আটকা পড়ে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনে তার মরদেহ উদ্ধার করেন।

রিফাত আরও জানান, ভবনের দ্বিতীয় তলায় বাড়ির মালিক থাকেন। রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি নিচতলার গোডাউনেই রাখা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই সিলিন্ডার বিস্ফোরণের পরই আগুনের সূত্রপাত হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে জানান, দেলোয়ারের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দগ্ধ নাজমুল বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তারেক রহমানের পজিটিভ রাজনীতি সারা দেশে ছড়িয়ে দিতে চাই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

» রাজধানীতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান কর্মীরা

» অমিতাভ বচ্চনের মেসেজের জবাব দেন না প্রীতি জিনতা

» যুদ্ধ নয়, দর-কষাকষির ময়দানে ফেরার চেষ্টায় ইরান-যুক্তরাষ্ট্র

» বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসা চলবে না : অর্থমন্ত্রী

» আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

» গণমাধ্যমের উপস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ : ইসি সচিব

» ৫০তম বিসিএসের ভাইভা প্রার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

» জামালপুরে নসিমনের চাপায় সাইকেল আরোহী নিহত

» প্রান্তিক উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা দিতে পিকেএসএফ-এর সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১জন নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পুরান ঢাকার বংশালে একটি বাসার নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন তার খালাতো ভাই নাজমুল। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) ভোরে মুকিম বাজারের চুরিওয়ালা পঞ্চায়েত কবরস্থানের বিপরীতে একটি চারতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেনের বাড়ি যশোরের শার্শা উপজেলায়। তার বাবার নাম আব্দুল খালেক। তিনি ওই ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

দেলোয়ারের মোটরসাইকেলের গ্যারেজে কর্মরত তুষার ইসলাম রিফাত জানান, মুকিম বাজার মসজিদের পাশে ‘বাইক পার্ক সেন্টার’ নামে দেলোয়ারের একটি মোটরসাইকেল গ্যারেজ রয়েছে। দগ্ধ নাজমুলও সেখানে কর্মরত। ভবনের নিচতলায় দেলোয়ার তার ব্যবসার মালামাল রাখার জন্য একটি গোডাউন ব্যবহার করতেন।

রিফাত জানান, ভোরে গোডাউনে রাখা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিকট শব্দ শুনে দেলোয়ার ও তার খালাতো ভাই নাজমুল তৃতীয় তলা থেকে নিচে নেমে আসেন। কী ঘটেছে, তা দেখতে গিয়ে আরেকটি বিস্ফোরণ হলে আগুন ছড়িয়ে পড়ে। এতে দুজনই ভেতরে আটকা পড়েন। স্থানীয় লোকজন নাজমুলকে উদ্ধার করতে পারলেও দেলোয়ার ভেতরেই আটকা পড়ে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনে তার মরদেহ উদ্ধার করেন।

রিফাত আরও জানান, ভবনের দ্বিতীয় তলায় বাড়ির মালিক থাকেন। রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি নিচতলার গোডাউনেই রাখা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই সিলিন্ডার বিস্ফোরণের পরই আগুনের সূত্রপাত হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে জানান, দেলোয়ারের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দগ্ধ নাজমুল বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com