নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণেই গড়ে উঠবে আদর্শ নেতৃত্ব: ছাত্র জমিয়ত সভাপতি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের নিজেদের চরিত্র গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণেই আদর্শ নেতৃত্ব গড়ে উঠবে।

আজ বুধবার বাদ মাগরিব রাজধানীর ছালামবাগে রবিউল আউয়াল উপলক্ষে ‘সিরাতের আলোয় তরবিয়তি মাজলিস ও মতবিনিময় সভা’ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিদওয়ান মাযহারী বলেন, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নবীজি (সা.)-এর চরিত্রের প্রশংসা করেছেন। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আপনি এক মহান চরিত্রের অধিকারী।’ একই সঙ্গে মহানবী (সা.)-এর জীবনকে মানবজাতির জন্য উত্তম আদর্শ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই নবীজি (সা.)-এর সিরাত শুধু জানা বা আলোচনা করার বিষয় নয়, তাঁর চরিত্র ও আদর্শ নিজেদের জীবনে ধারণ করতে হবে।তিনি বলেন, শিক্ষাজীবন চরিত্র গঠনের গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে জ্ঞান অর্জনের পাশাপাশি সত্যবাদিতা, আমানতদারি, শৃঙ্খলা, বিনয়, ধৈর্য ও দায়িত্ববোধ অর্জন করতে হবে। মহানবী (সা.)-এর জীবন এসব গুণের বাস্তব শিক্ষা দেয়।

ছাত্র জমিয়ত সভাপতি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে সমাজের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করবে। তাই তাদের জ্ঞান ও মেধার পাশাপাশি নৈতিকতা ও আদর্শের দিক থেকেও নিজেদের প্রস্তুত করতে হবে। নবীজি (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে গড়ে উঠলে শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীলতা, ন্যায়বোধ ও মানুষের প্রতি কল্যাণের মানসিকতা তৈরি হবে।

তিনি আরও বলেন, মহান আল্লাহ তাআলা নবীজি (সা.)-কে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। তাঁর জীবন ব্যক্তিগত, সামাজিক ও সামষ্টিক জীবনের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা বহন করে। শিক্ষার্থীদের কোরআন, হাদিস ও সিরাত অধ্যয়নের মাধ্যমে তাঁর জীবন সম্পর্কে জানতে এবং সেই শিক্ষা নিজেদের জীবনে প্রয়োগ করতে হবে।

রিদওয়ান মাযহারী বলেন, আল্লাহর প্রতি ভালোবাসার অন্যতম দাবি হলো রাসুলুল্লাহ (সা.)-এর অনুসরণ করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা যদি প্রকৃতই আল্লাহকে ভালোবাস, তাহলে আমাকে অনুসরণ করো, তবেই আল্লাহ তোমাদের ভালোবাসবেন।’ তাই নবীজি (সা.)-এর প্রতি ভালোবাসাকে তাঁর সুন্নাহ ও আদর্শ অনুসরণের মাধ্যমে বাস্তব জীবনে প্রকাশ করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

» পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

» ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচন আগামী ২৯ অক্টোবর : ইসি সচিব

» উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত

» ক্যামেরা বন্ধ, পরিদর্শনে বাধা, ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে আইএইএর নালিশ

» কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি

» সারাদেশে বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা

» আজ বৃহস্পতিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল

» বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, তা হতে পারে না: রুমিন ফারহানা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণেই গড়ে উঠবে আদর্শ নেতৃত্ব: ছাত্র জমিয়ত সভাপতি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের নিজেদের চরিত্র গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণেই আদর্শ নেতৃত্ব গড়ে উঠবে।

আজ বুধবার বাদ মাগরিব রাজধানীর ছালামবাগে রবিউল আউয়াল উপলক্ষে ‘সিরাতের আলোয় তরবিয়তি মাজলিস ও মতবিনিময় সভা’ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিদওয়ান মাযহারী বলেন, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নবীজি (সা.)-এর চরিত্রের প্রশংসা করেছেন। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আপনি এক মহান চরিত্রের অধিকারী।’ একই সঙ্গে মহানবী (সা.)-এর জীবনকে মানবজাতির জন্য উত্তম আদর্শ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই নবীজি (সা.)-এর সিরাত শুধু জানা বা আলোচনা করার বিষয় নয়, তাঁর চরিত্র ও আদর্শ নিজেদের জীবনে ধারণ করতে হবে।তিনি বলেন, শিক্ষাজীবন চরিত্র গঠনের গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে জ্ঞান অর্জনের পাশাপাশি সত্যবাদিতা, আমানতদারি, শৃঙ্খলা, বিনয়, ধৈর্য ও দায়িত্ববোধ অর্জন করতে হবে। মহানবী (সা.)-এর জীবন এসব গুণের বাস্তব শিক্ষা দেয়।

ছাত্র জমিয়ত সভাপতি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে সমাজের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করবে। তাই তাদের জ্ঞান ও মেধার পাশাপাশি নৈতিকতা ও আদর্শের দিক থেকেও নিজেদের প্রস্তুত করতে হবে। নবীজি (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে গড়ে উঠলে শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীলতা, ন্যায়বোধ ও মানুষের প্রতি কল্যাণের মানসিকতা তৈরি হবে।

তিনি আরও বলেন, মহান আল্লাহ তাআলা নবীজি (সা.)-কে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। তাঁর জীবন ব্যক্তিগত, সামাজিক ও সামষ্টিক জীবনের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা বহন করে। শিক্ষার্থীদের কোরআন, হাদিস ও সিরাত অধ্যয়নের মাধ্যমে তাঁর জীবন সম্পর্কে জানতে এবং সেই শিক্ষা নিজেদের জীবনে প্রয়োগ করতে হবে।

রিদওয়ান মাযহারী বলেন, আল্লাহর প্রতি ভালোবাসার অন্যতম দাবি হলো রাসুলুল্লাহ (সা.)-এর অনুসরণ করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা যদি প্রকৃতই আল্লাহকে ভালোবাস, তাহলে আমাকে অনুসরণ করো, তবেই আল্লাহ তোমাদের ভালোবাসবেন।’ তাই নবীজি (সা.)-এর প্রতি ভালোবাসাকে তাঁর সুন্নাহ ও আদর্শ অনুসরণের মাধ্যমে বাস্তব জীবনে প্রকাশ করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com