টাকা লেনদেনকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বগুড়ায় টাকা লেনদেনকে কেন্দ্র করে আরিফ শেখ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মহানগরের লতিফপুর কলোনি এলাকার প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রায় ১০ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে আরিফের সাথে তার ঘনিষ্ঠ কয়েকজনের বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেল থেকেই প্রতিপক্ষের লোকজন তাকে খুঁজছিল। পরে গভীর রাতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রাত ১টার দিকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আরিফ শেখের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।

নিহতের বোন রুমি আফরিন বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি জানান, তাদের মামার নিকট আরিফ ১০ লাখ টাকা পেতেন। সেই টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে এলাকার চিহিৃত ভাড়াটে লোক দিয়ে তার ভাইকে হত্যা করা হয়েছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তিনি বলেন, হত্যার প্রকৃত কারণ জানা যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

» শিক্ষায় বাজেট শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য: হামিদুর

» শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

» ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

» গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

» বিশেষ অভিযানে মোট ৬৭ জন গ্রেফতার

» আগামী দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব : প্রশাসক

» হামের টিকাদানে ডিএনসিসি সফল, আগামী সপ্তাহে কলেরা টিকা: প্রশাসক

» অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

» ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

টাকা লেনদেনকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বগুড়ায় টাকা লেনদেনকে কেন্দ্র করে আরিফ শেখ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মহানগরের লতিফপুর কলোনি এলাকার প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রায় ১০ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে আরিফের সাথে তার ঘনিষ্ঠ কয়েকজনের বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেল থেকেই প্রতিপক্ষের লোকজন তাকে খুঁজছিল। পরে গভীর রাতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রাত ১টার দিকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আরিফ শেখের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।

নিহতের বোন রুমি আফরিন বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি জানান, তাদের মামার নিকট আরিফ ১০ লাখ টাকা পেতেন। সেই টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে এলাকার চিহিৃত ভাড়াটে লোক দিয়ে তার ভাইকে হত্যা করা হয়েছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তিনি বলেন, হত্যার প্রকৃত কারণ জানা যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com