পাঁচ বছর পর জাতীয় দলে ফিরলেন সাইফউদ্দিন, ছুটি বাতিল তাসকিনের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দীর্ঘ পাঁচ বছর পর বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলার দ্বারপ্রান্তে মোহাম্মদ সাইফউদ্দিন। এই পেস বোলিং অলরাউন্ডার অনেকটা নাটকীয়ভাবেই ডাক পেয়েছেন জিম্বাবুয়ে-বাংলাদেশ ৩য় ওয়ানডের দলে। যদিও সর্বশেষ ২০২১ সালের জুলাইয়ে ওয়ানডে খেলা এই ক্রিকেটারের একাদশে সুযোগ হবে কি না, তা নিশ্চিত নয়।

অবশ্য টি-টোয়েন্টি দলেই যেখানে আসা-যাওয়ার মধ্যে রয়েছেন, সেখানে ওয়ানডে দলে ডাক পাওয়া সাইফউদ্দিনের  জন্য বড় সুখবরই বটে। তার সৌভাগ্যের কারণ হয়ে এসেছে তারকা পেসার মুস্তাফিজুর রহমানের চোট। ইঞ্জুরির কারণে ৩য় ওয়ানডেতে খেলতে পারবেন না কাটার মাস্টার, খেলেননি ২য় ওয়ানডেতেও।

সাইফউদ্দিনকে তাই শেষ ওয়ানডের দলে মুস্তাফিজের বদলি হিসেবে ডেকেছে টিম ম্যানেজমেন্ট। চোট আক্রান্ত আরেক ক্রিকেটার লিটন দাসের বদলি হিসেবে অবশ্য কাউকে ডাকা হয়নি স্কোয়াডে।

এদিকে চোটের কারণে মুস্তাফিজ শুধু ওয়ানডেই নয়, খেলতে পারবেন না টি-টোয়েন্টি সিরিজেও। তার বদলি হিসেবে সেখানে ডাকা হয়েছে তাসকিন আহমেদ, যিনি ক’দিন পর এলপিএল খেলবেন বলে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন। তবে দলের প্রয়োজনে এলপিএলের আগে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়,  ‘অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন হারারেতে শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে দলে পেসার মুস্তাফিজুর রহমানের পরিবর্তে সুযোগ পাচ্ছেন। হ্যামস্ট্রিংয়ে টান লাগায় মুস্তাফিজুর দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন। এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জাতীয় নির্বাচক প্যানেল টি-টোয়েন্টি দলে মুস্তাফিজুর রহমানের পরিবর্তে পেসার তাসকিন আহমেদকে অন্তর্ভুক্ত করেছে।’

আগামী ১১ জুলাই হারারেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। এরই মধ্যে দুই ম্যাচ হেরে নিশ্চিত হয়েছে সিরিজ হার। ওয়ানডে সিরিজ শেষে ১৫, ১৭ ও ১৯ জুলাই বুলাওয়েতে তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নতুন বাংলাদেশ গড়ার কারিগর হবে প্রান্তিক শিক্ষার্থীরা: মাহদী আমিন

» হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়েছে

» মাতৃত্বের অনুভূতিতে আপ্লুত সামান্থা

» উত্তরা থেকে সচিবালয় অভিমুখে শিক্ষার্থীরা

» জ্বালানি নিয়ে যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল আইআরজিসি

» টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

» বৈরি আবহাওয়ার কারণে এইচএসসি দিতে না পারাদের ফের সুযোগ, সংসদে শিক্ষামন্ত্রী

» ইরাক থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

» কুয়েতে রক্তদান কর্মসূচি পালন করল প্রবাসী বাংলাদেশিরা

» সরকারের সুবিধাজনক অবস্থার অসুবিধা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পাঁচ বছর পর জাতীয় দলে ফিরলেন সাইফউদ্দিন, ছুটি বাতিল তাসকিনের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দীর্ঘ পাঁচ বছর পর বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলার দ্বারপ্রান্তে মোহাম্মদ সাইফউদ্দিন। এই পেস বোলিং অলরাউন্ডার অনেকটা নাটকীয়ভাবেই ডাক পেয়েছেন জিম্বাবুয়ে-বাংলাদেশ ৩য় ওয়ানডের দলে। যদিও সর্বশেষ ২০২১ সালের জুলাইয়ে ওয়ানডে খেলা এই ক্রিকেটারের একাদশে সুযোগ হবে কি না, তা নিশ্চিত নয়।

অবশ্য টি-টোয়েন্টি দলেই যেখানে আসা-যাওয়ার মধ্যে রয়েছেন, সেখানে ওয়ানডে দলে ডাক পাওয়া সাইফউদ্দিনের  জন্য বড় সুখবরই বটে। তার সৌভাগ্যের কারণ হয়ে এসেছে তারকা পেসার মুস্তাফিজুর রহমানের চোট। ইঞ্জুরির কারণে ৩য় ওয়ানডেতে খেলতে পারবেন না কাটার মাস্টার, খেলেননি ২য় ওয়ানডেতেও।

সাইফউদ্দিনকে তাই শেষ ওয়ানডের দলে মুস্তাফিজের বদলি হিসেবে ডেকেছে টিম ম্যানেজমেন্ট। চোট আক্রান্ত আরেক ক্রিকেটার লিটন দাসের বদলি হিসেবে অবশ্য কাউকে ডাকা হয়নি স্কোয়াডে।

এদিকে চোটের কারণে মুস্তাফিজ শুধু ওয়ানডেই নয়, খেলতে পারবেন না টি-টোয়েন্টি সিরিজেও। তার বদলি হিসেবে সেখানে ডাকা হয়েছে তাসকিন আহমেদ, যিনি ক’দিন পর এলপিএল খেলবেন বলে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন। তবে দলের প্রয়োজনে এলপিএলের আগে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়,  ‘অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন হারারেতে শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে দলে পেসার মুস্তাফিজুর রহমানের পরিবর্তে সুযোগ পাচ্ছেন। হ্যামস্ট্রিংয়ে টান লাগায় মুস্তাফিজুর দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন। এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জাতীয় নির্বাচক প্যানেল টি-টোয়েন্টি দলে মুস্তাফিজুর রহমানের পরিবর্তে পেসার তাসকিন আহমেদকে অন্তর্ভুক্ত করেছে।’

আগামী ১১ জুলাই হারারেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। এরই মধ্যে দুই ম্যাচ হেরে নিশ্চিত হয়েছে সিরিজ হার। ওয়ানডে সিরিজ শেষে ১৫, ১৭ ও ১৯ জুলাই বুলাওয়েতে তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com