ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের ভেন্যু চূড়ান্ত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে বর্তমানে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায়। সিরিজের প্রথম টেস্ট জিতে তারা ইতিহাস গড়েছিল। এখন ম্যাকাইতে লড়ছে দ্বিতীয় ও শেষ টেস্টে। এদিকে, টেস্ট চ্যাম্পিয়নশিপের আরেক সিরিজে আগামী অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দেবে বাংলাদেশ। আসন্ন টেস্ট সিরিজের ভেন্যু চূড়ান্ত হয়েছে।

অক্টোবরের শেষদিকে শুরু হতে যাওয়া এই টেস্ট সিরিজে প্রথম ম্যাচের ভেন্যু মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং দ্বিতীয় ও শেষ ম্যাচ গড়াবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। অক্টোবরের শেষ দিকে শুরু হয়ে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সিরিজটি চলবে।

ভেন্যুর বিষয়টি বিসিবির একটি সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে। বাংলাদেশ বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয় আরও বড় স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে শান্ত-হাসানদের। ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে আসন্ন সিরিজ জিতলে পয়েন্ট টেবিলে তাদের আরও ওপরে ওঠার সুযোগ রয়েছে।

অন্যদিকে, ২০.৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের নবম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠের এই সিরিজে বাংলাদেশ নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইবে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য থাকবে কঠিন কন্ডিশনে নিজেদের প্রমাণ করার, পাশাপাশি পয়েন্ট সংগ্রহ করে অবস্থানের উন্নতি।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরপরই অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপে আরেকটি সিরিজ রয়েছে বাংলাদেশের। নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নে তারা দুই টেস্টের সিরিজ খেলতে যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ময়মনসিংহে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তি

» এক ধাক্কায় ভরিতে সোনার দাম বাড়ল ৫৪৮২ টাকা

» মিরপুরে মব করে প্রধান শিক্ষকের ওপর হামলা: তদন্তের নির্দেশ

» বিএনপির ভাইস চেয়ারম্যান পদে আসছে নতুন মুখ

» গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক

» স্মিথকে ফেরালেন শরিফুল, লিড অর্ধশতক ছাড়িয়েছে

» কানাডার ক্যালগেরিতে দর্শক মাতালেন অর্ণব ও সুনিধি

» কারিনা কাপুরের অন্তঃসত্ত্বার গুঞ্জন

» ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

» মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের ভেন্যু চূড়ান্ত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে বর্তমানে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায়। সিরিজের প্রথম টেস্ট জিতে তারা ইতিহাস গড়েছিল। এখন ম্যাকাইতে লড়ছে দ্বিতীয় ও শেষ টেস্টে। এদিকে, টেস্ট চ্যাম্পিয়নশিপের আরেক সিরিজে আগামী অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দেবে বাংলাদেশ। আসন্ন টেস্ট সিরিজের ভেন্যু চূড়ান্ত হয়েছে।

অক্টোবরের শেষদিকে শুরু হতে যাওয়া এই টেস্ট সিরিজে প্রথম ম্যাচের ভেন্যু মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং দ্বিতীয় ও শেষ ম্যাচ গড়াবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। অক্টোবরের শেষ দিকে শুরু হয়ে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সিরিজটি চলবে।

ভেন্যুর বিষয়টি বিসিবির একটি সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে। বাংলাদেশ বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয় আরও বড় স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে শান্ত-হাসানদের। ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে আসন্ন সিরিজ জিতলে পয়েন্ট টেবিলে তাদের আরও ওপরে ওঠার সুযোগ রয়েছে।

অন্যদিকে, ২০.৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের নবম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠের এই সিরিজে বাংলাদেশ নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইবে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য থাকবে কঠিন কন্ডিশনে নিজেদের প্রমাণ করার, পাশাপাশি পয়েন্ট সংগ্রহ করে অবস্থানের উন্নতি।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরপরই অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপে আরেকটি সিরিজ রয়েছে বাংলাদেশের। নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নে তারা দুই টেস্টের সিরিজ খেলতে যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com