স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করা সরকারের চ্যালেঞ্জ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাজেট বাস্তবায়ন ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা সরকারের চ্যালেঞ্জ বলে মনে করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’– এ তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এ বছর সরকারের সামনে দুটি বড় চ্যালেঞ্জ। একটি হচ্ছে বাজেট বাস্তবায়ন। অন্যটি স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করা।

স্থানীয় সরকারের পাঁচটি স্তরে নির্বাচনের জন্য এ বছরের বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে।

নিজের সম্পদ নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের সমালোচনা করে স্থানীয় সরকার, প্রতিমন্ত্রী বলেন, নতুন শিল্প ও ব্যবসা সম্প্রসারণের জন্য সন্তান ও প্রতিষ্ঠানের নামে সম্পত্তি কেনা হয়েছে। এসব সম্পদের অর্থের উৎসও বৈধ। এ বিষয়ে কোনো সন্দেহ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করতে পারে। একইসঙ্গে নির্বাচনী হলফনামায় সম্পদের সব তথ্য প্রকাশ্যে রয়েছে।

সম্পদের প্রকৃত চিত্র উপেক্ষা করে আংশিক তথ্য তুলে ধরে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, কোনো ব্যক্তি বা রাজনীতিবিদকে হেয় প্রতিপন্ন করার আগে তার বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই করা প্রয়োজন।

নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ নেতা হিসেবে নয়, তৃণমূল থেকে উঠে আসা একজন কর্মী হিসেবে দায়িত্ব পালন করছি। কাজের মাধ্যমে নিজের সক্ষমতা প্রমাণের সুযোগ চান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, শুরুতেই যদি আমাকে টার্গেট করা হয়, তাহলে রাষ্ট্রীয় দায়িত্বে আমার যে মেধা ও সক্ষমতা আছে, তা দেখানোর সুযোগ পাব না। আমাকে অন্তত কাজ করার সুযোগ দেওয়া উচিত।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ও তার পরিবার নির্যাতনের শিকার হয়েছেন। ক্ষমতায় আসার পরও তার পরিবারকে নানা সমালোচনার মুখে পড়তে হচ্ছে। তবে যোগ্যতার ভিত্তিতে তার পরিবারের সদস্যরা কোনো দায়িত্ব পেলে সেটিকে অযথা বিতর্কিত না করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, কোনো ব্যক্তিকে দুর্নীতিগ্রস্ত বা অনিয়মের সঙ্গে জড়িত হিসেবে উপস্থাপনের আগে পূর্ণাঙ্গ তথ্য যাচাই করা উচিত। সংবাদ প্রকাশের ক্ষেত্রে বক্তব্যের আংশিক অংশ ব্যবহার না করে পুরো বক্তব্য তুলে ধরারও আহ্বান জানান তিনি।

সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফের সভাপতি মাসউদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পরাজিত শক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে বললেন রিজভী

» জুলাই নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথ দেখিয়েছে: আখতার হোসেন

» জুলাইয়ের শত্রুরা এখনো সক্রিয়, সতর্ক থাকতে হবে: শফিকুল আলম

» ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? নির্মাতার ভিন্ন ইঙ্গিত

» টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

» নিউইয়র্ক-ম্যানিলা-মালে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

» আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে : আইনমন্ত্রী

» সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী

» স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করা সরকারের চ্যালেঞ্জ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

» ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করা সরকারের চ্যালেঞ্জ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাজেট বাস্তবায়ন ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা সরকারের চ্যালেঞ্জ বলে মনে করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’– এ তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এ বছর সরকারের সামনে দুটি বড় চ্যালেঞ্জ। একটি হচ্ছে বাজেট বাস্তবায়ন। অন্যটি স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করা।

স্থানীয় সরকারের পাঁচটি স্তরে নির্বাচনের জন্য এ বছরের বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে।

নিজের সম্পদ নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের সমালোচনা করে স্থানীয় সরকার, প্রতিমন্ত্রী বলেন, নতুন শিল্প ও ব্যবসা সম্প্রসারণের জন্য সন্তান ও প্রতিষ্ঠানের নামে সম্পত্তি কেনা হয়েছে। এসব সম্পদের অর্থের উৎসও বৈধ। এ বিষয়ে কোনো সন্দেহ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করতে পারে। একইসঙ্গে নির্বাচনী হলফনামায় সম্পদের সব তথ্য প্রকাশ্যে রয়েছে।

সম্পদের প্রকৃত চিত্র উপেক্ষা করে আংশিক তথ্য তুলে ধরে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, কোনো ব্যক্তি বা রাজনীতিবিদকে হেয় প্রতিপন্ন করার আগে তার বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই করা প্রয়োজন।

নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ নেতা হিসেবে নয়, তৃণমূল থেকে উঠে আসা একজন কর্মী হিসেবে দায়িত্ব পালন করছি। কাজের মাধ্যমে নিজের সক্ষমতা প্রমাণের সুযোগ চান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, শুরুতেই যদি আমাকে টার্গেট করা হয়, তাহলে রাষ্ট্রীয় দায়িত্বে আমার যে মেধা ও সক্ষমতা আছে, তা দেখানোর সুযোগ পাব না। আমাকে অন্তত কাজ করার সুযোগ দেওয়া উচিত।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ও তার পরিবার নির্যাতনের শিকার হয়েছেন। ক্ষমতায় আসার পরও তার পরিবারকে নানা সমালোচনার মুখে পড়তে হচ্ছে। তবে যোগ্যতার ভিত্তিতে তার পরিবারের সদস্যরা কোনো দায়িত্ব পেলে সেটিকে অযথা বিতর্কিত না করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, কোনো ব্যক্তিকে দুর্নীতিগ্রস্ত বা অনিয়মের সঙ্গে জড়িত হিসেবে উপস্থাপনের আগে পূর্ণাঙ্গ তথ্য যাচাই করা উচিত। সংবাদ প্রকাশের ক্ষেত্রে বক্তব্যের আংশিক অংশ ব্যবহার না করে পুরো বক্তব্য তুলে ধরারও আহ্বান জানান তিনি।

সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফের সভাপতি মাসউদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com