সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী অনুযায়ী বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে যে ৪ দেশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ইতিহাসের সবচেয়ে বড় এই আসরে ইতোমধ্যে ৯৬টি ম্যাচ শেষ হয়েছে। শিরোপার দৌড়ে টিকে আছে মাত্র আটটি দল। একদিনের বিরতির পর শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল। এই পর্বকে সামনে রেখে ফুটবল পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটার সর্বশেষ সুপার কম্পিউটার পূর্বাভাস প্রকাশ করেছে।

অপটার সুপার কম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ফ্রান্সের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ধরা হয়েছে ৭৩ দশমিক ৮৮ শতাংশ, যেখানে মরক্কোর সম্ভাবনা ২৬ দশমিক ১২ শতাংশ।

স্পেনও রয়েছে শক্ত অবস্থানে। বেলজিয়ামের বিপক্ষে তাদের শেষ চারে ওঠার সম্ভাবনা ৬৯ দশমিক ৭০ শতাংশ। অন্যদিকে বেলজিয়ামের সম্ভাবনা ৩০ দশমিক ৩০ শতাংশ।

নরওয়ে ও ইংল্যান্ডের লড়াইকে তুলনামূলকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনে করছে সুপার কম্পিউটার। তবু শেষ পর্যন্ত ইংল্যান্ডকেই এগিয়ে রাখা হয়েছে। তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬২ দশমিক ৩৫ শতাংশ, আর নরওয়ের ৩৭ দশমিক ৬৫ শতাংশ।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও রয়েছে ফেবারিটদের তালিকায়। সুইজারল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসিদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬৯ দশমিক ১৩ শতাংশ। বিপরীতে সুইজারল্যান্ডের সম্ভাবনা ৩০ দশমিক ৮৭ শতাংশ।

তবে ফুটবলে পরিসংখ্যান অনেক সময় বাস্তবতার সঙ্গে মিলে গেলেও শেষ কথা বলে মাঠের পারফরম্যান্সই। তাই সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হয়, তার উত্তর মিলবে কোয়ার্টার ফাইনালের উত্তেজনাপূর্ণ লড়াই শেষে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» সৎ কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে হবে: সারজিস

» পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

» সরকারের ১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম

» ‘যারা মদিনার সনদে দেশ চালানোর কথা বলেছে, তারা সন্ত্রাস-চাঁদাবাজি করছে’

» জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

» মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘গভীর ষড়যন্ত্রের’ নিন্দা জামায়াতের

» অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ‘অলংকারিক’ হয়ে যাচ্ছে: হাসনাত

» পরিচ্ছন্ন নগর গড়তে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : ডিএসসিসি প্রশাসক

» তিন লাখ রুশ সেনা মোতায়নে সর্তক করলো জেলেনস্কি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী অনুযায়ী বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে যে ৪ দেশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ইতিহাসের সবচেয়ে বড় এই আসরে ইতোমধ্যে ৯৬টি ম্যাচ শেষ হয়েছে। শিরোপার দৌড়ে টিকে আছে মাত্র আটটি দল। একদিনের বিরতির পর শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল। এই পর্বকে সামনে রেখে ফুটবল পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটার সর্বশেষ সুপার কম্পিউটার পূর্বাভাস প্রকাশ করেছে।

অপটার সুপার কম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ফ্রান্সের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ধরা হয়েছে ৭৩ দশমিক ৮৮ শতাংশ, যেখানে মরক্কোর সম্ভাবনা ২৬ দশমিক ১২ শতাংশ।

স্পেনও রয়েছে শক্ত অবস্থানে। বেলজিয়ামের বিপক্ষে তাদের শেষ চারে ওঠার সম্ভাবনা ৬৯ দশমিক ৭০ শতাংশ। অন্যদিকে বেলজিয়ামের সম্ভাবনা ৩০ দশমিক ৩০ শতাংশ।

নরওয়ে ও ইংল্যান্ডের লড়াইকে তুলনামূলকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনে করছে সুপার কম্পিউটার। তবু শেষ পর্যন্ত ইংল্যান্ডকেই এগিয়ে রাখা হয়েছে। তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬২ দশমিক ৩৫ শতাংশ, আর নরওয়ের ৩৭ দশমিক ৬৫ শতাংশ।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও রয়েছে ফেবারিটদের তালিকায়। সুইজারল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসিদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬৯ দশমিক ১৩ শতাংশ। বিপরীতে সুইজারল্যান্ডের সম্ভাবনা ৩০ দশমিক ৮৭ শতাংশ।

তবে ফুটবলে পরিসংখ্যান অনেক সময় বাস্তবতার সঙ্গে মিলে গেলেও শেষ কথা বলে মাঠের পারফরম্যান্সই। তাই সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হয়, তার উত্তর মিলবে কোয়ার্টার ফাইনালের উত্তেজনাপূর্ণ লড়াই শেষে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com