ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেন্টিনার সাপোর্টাররা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চলমান বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে যে উন্মাদনা বিরাজ করছে, তা যেন নিছক আনন্দময় থাকে এবং কোনোভাবেই যেন তা সহিংসতা বা প্রাণনাশের পর্যায়ে না পৌঁছায়- জাতীয় সংসদে দেশবাসীর প্রতি এমন আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

হেরে গিয়ে ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেন্টিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বেসরকারি সংসদ সদস্যদের ওপর উত্থাপিত বিলের বিষয়ে আলোচনায় অংশ নিয়ে স্পিকারের মাধ্যমে দেশবাসীর কাছে এ আহ্বান জানান তিনি।

সারাদেশে বিশ্বকাপ ফুটবলের প্রভাব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল ঝড়ে আক্রান্ত। দেশের প্রত্যেকটা মানুষ, বিশেষ করে আমাদের যুবসমাজ বা ভবিষ্যৎ প্রজন্ম- তাদের মধ্যে আমেজটা বেশি। বিভিন্ন মাধ্যমে সবাই ফুটবল উপভোগ করছেন।’

ফুটবল উন্মাদনাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও প্রাণহানির খবরে উদ্বেগ প্রকাশ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘সারা দেশবাসীর কাছে একটা আহ্বান জানাতে চাই, আমরা দেখেছি এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বেশ কিছু সহিংসতা ঘটেছে। বেশ কিছু জায়গায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আমার কাছে যে তথ্য আছে, তাতে ১০ জন মারা গেছে, এটা দুর্ভাগ্যজনক।’

আমিনুল হক আরও বলেন, ‘খেলা একটা আনন্দদায়ক বিষয়, এটা নিয়ে উন্মাদনা থাকবে, উৎসাহ থাকবে। ঘরে ঘরে ব্রাজিল-আর্জেন্টিনার যুদ্ধ চলমান রয়েছে। ব্রাজিল সাপোর্টাররা হতাশ, তাদের টিম হেরে গেছে। দেশে ব্রাজিল-আর্জেন্টিনার যে পরিবেশ, তা যেন আনন্দময় থাকে। এটাকে কেন্দ্র করে দেশে যেন প্রাণনাশের ঘটনা না ঘটে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৩০ জুলাই সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

» এদেশে শেখ পরিবার আর নেতৃত্ব দিতে পারবে না : হাসনাত আব্দুল্লাহ

» জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী

» ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট

» স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

» মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

» মাঠ পর্যায়েই হবে জন্মতারিখ সংশোধন, সহজ হচ্ছে প্রবাসী নিবন্ধন

» রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

» সদ্য লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

» ‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেন্টিনার সাপোর্টাররা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চলমান বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে যে উন্মাদনা বিরাজ করছে, তা যেন নিছক আনন্দময় থাকে এবং কোনোভাবেই যেন তা সহিংসতা বা প্রাণনাশের পর্যায়ে না পৌঁছায়- জাতীয় সংসদে দেশবাসীর প্রতি এমন আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

হেরে গিয়ে ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেন্টিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বেসরকারি সংসদ সদস্যদের ওপর উত্থাপিত বিলের বিষয়ে আলোচনায় অংশ নিয়ে স্পিকারের মাধ্যমে দেশবাসীর কাছে এ আহ্বান জানান তিনি।

সারাদেশে বিশ্বকাপ ফুটবলের প্রভাব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল ঝড়ে আক্রান্ত। দেশের প্রত্যেকটা মানুষ, বিশেষ করে আমাদের যুবসমাজ বা ভবিষ্যৎ প্রজন্ম- তাদের মধ্যে আমেজটা বেশি। বিভিন্ন মাধ্যমে সবাই ফুটবল উপভোগ করছেন।’

ফুটবল উন্মাদনাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও প্রাণহানির খবরে উদ্বেগ প্রকাশ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘সারা দেশবাসীর কাছে একটা আহ্বান জানাতে চাই, আমরা দেখেছি এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বেশ কিছু সহিংসতা ঘটেছে। বেশ কিছু জায়গায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আমার কাছে যে তথ্য আছে, তাতে ১০ জন মারা গেছে, এটা দুর্ভাগ্যজনক।’

আমিনুল হক আরও বলেন, ‘খেলা একটা আনন্দদায়ক বিষয়, এটা নিয়ে উন্মাদনা থাকবে, উৎসাহ থাকবে। ঘরে ঘরে ব্রাজিল-আর্জেন্টিনার যুদ্ধ চলমান রয়েছে। ব্রাজিল সাপোর্টাররা হতাশ, তাদের টিম হেরে গেছে। দেশে ব্রাজিল-আর্জেন্টিনার যে পরিবেশ, তা যেন আনন্দময় থাকে। এটাকে কেন্দ্র করে দেশে যেন প্রাণনাশের ঘটনা না ঘটে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com