‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? নির্মাতার ভিন্ন ইঙ্গিত

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :  ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’র টানা সাফল্যের পর দম নিচ্ছেন শাহরুখ খান। পুরনো খবর, ‘কিং’ দিয়ে ফিরবেন পর্দায়। এরই মধ্যে টিজারে চমক দেখিয়েছেন। এখন অপেক্ষা পুরো ছবির।

আজ বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে উঠে এসেছে, ‘কিং’-এর বাজেট নাকি ৪৫০ কোটি রুপি। যদি তাই নয়, তাহলে এটিই হবে শাহরুখের ক্যারিয়ারে সবচেয়ে ব্যয়বহুল ছবি। এতদিন ধরে এ খেতাব ছিল ‘জওয়ান’-এর দখলে; অ্যাটলি কুমার নির্মিত ছবিটি প্রায় ৪০০ কোটি রুপিতে বানানো হয়েছিল।

এবার কি তবে ‘জওয়ান’কেও ছাড়িয়ে যাচ্ছে ‘কিং’? না, তেমন কোনো নিশ্চয়তা মিলল না। বরং নির্মাতা সিদ্ধার্থ আনন্দ জানালেন, খবরটা সত্য নয়। ছবির বাজেট নিয়ে যখন আজ আলোচনা শুরু হলো, তখন সিদ্ধার্থ এক্স-এ লিখলেন, ‘ফলস’ (মিথ্যা)। যদিও তিনি স্পষ্ট করেননি, তবে সহজেই আঁচ করা যায়, ‘কিং’-এর বাজেট নিয়েই এ প্রতিক্রিয়া দিয়েছেন নির্মাতা।

প্রথম দিকে ‘কিং’ পরিচালনার দায়িত্ব ছিল চিত্রনাট্যকার সুজয় ঘোষের হাতে। তিনি সরে দাঁড়ালে দায়িত্ব নেন সিদ্ধার্থ আনন্দ। তিনি এর আগে শাহরুখকে নিয়ে ব্লকবাস্টার ‘পাঠান’ বানিয়েছেন।

‘কিং’-এর দৃশ্যে শাহরুখ খান

নতুন ছবিতে অনেক তারকার সমন্বয় করা হচ্ছে। শাহরুখের সঙ্গে প্রথমবার পর্দা ভাগাভাগি করবেন তার কন্যা সুহানা খান। এছাড়াও আছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর, রাঘব জুয়াল প্রমুখ। শোনা যাচ্ছে, ১৯৯৪ সালের ফরাসি অ্যাকশন-ড্রামা ‘লিও: দ্য প্রফেশনাল’ অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? নির্মাতার ভিন্ন ইঙ্গিত

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :  ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’র টানা সাফল্যের পর দম নিচ্ছেন শাহরুখ খান। পুরনো খবর, ‘কিং’ দিয়ে ফিরবেন পর্দায়। এরই মধ্যে টিজারে চমক দেখিয়েছেন। এখন অপেক্ষা পুরো ছবির।

আজ বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে উঠে এসেছে, ‘কিং’-এর বাজেট নাকি ৪৫০ কোটি রুপি। যদি তাই নয়, তাহলে এটিই হবে শাহরুখের ক্যারিয়ারে সবচেয়ে ব্যয়বহুল ছবি। এতদিন ধরে এ খেতাব ছিল ‘জওয়ান’-এর দখলে; অ্যাটলি কুমার নির্মিত ছবিটি প্রায় ৪০০ কোটি রুপিতে বানানো হয়েছিল।

এবার কি তবে ‘জওয়ান’কেও ছাড়িয়ে যাচ্ছে ‘কিং’? না, তেমন কোনো নিশ্চয়তা মিলল না। বরং নির্মাতা সিদ্ধার্থ আনন্দ জানালেন, খবরটা সত্য নয়। ছবির বাজেট নিয়ে যখন আজ আলোচনা শুরু হলো, তখন সিদ্ধার্থ এক্স-এ লিখলেন, ‘ফলস’ (মিথ্যা)। যদিও তিনি স্পষ্ট করেননি, তবে সহজেই আঁচ করা যায়, ‘কিং’-এর বাজেট নিয়েই এ প্রতিক্রিয়া দিয়েছেন নির্মাতা।

প্রথম দিকে ‘কিং’ পরিচালনার দায়িত্ব ছিল চিত্রনাট্যকার সুজয় ঘোষের হাতে। তিনি সরে দাঁড়ালে দায়িত্ব নেন সিদ্ধার্থ আনন্দ। তিনি এর আগে শাহরুখকে নিয়ে ব্লকবাস্টার ‘পাঠান’ বানিয়েছেন।

‘কিং’-এর দৃশ্যে শাহরুখ খান

নতুন ছবিতে অনেক তারকার সমন্বয় করা হচ্ছে। শাহরুখের সঙ্গে প্রথমবার পর্দা ভাগাভাগি করবেন তার কন্যা সুহানা খান। এছাড়াও আছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর, রাঘব জুয়াল প্রমুখ। শোনা যাচ্ছে, ১৯৯৪ সালের ফরাসি অ্যাকশন-ড্রামা ‘লিও: দ্য প্রফেশনাল’ অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com