টেলিটক বিক্রির প্রশ্নই আসে না, আধুনিকায়ন করা হবে : আইসিটি মন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক বিক্রি করা হবে না বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, টেলিটককে আধুনিকায়ন করে প্রতিযোগিতায় সক্ষম করে তোলাই সরকারের লক্ষ্য।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আইসিটি ও টেলিকম বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন আইসিটি মন্ত্রী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা টেলিটক বিক্রি করব না। টেলিটককে আপগ্রেড করতে চাই। প্রতিযোগিতার বাজারে যেন প্রতিষ্ঠানটি আরও সক্ষম হয়ে উঠতে পারে, সে লক্ষ্যেই কাজ করছি। আর এখনো বেসরকারি মোবাইল অপারেটরগুলোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হয়নি। তবে শিগগিরই তাদের সঙ্গে বসা হবে।

মোবাইল ফোন গ্রাহকদের বিভিন্ন অভিযোগ, বিশেষ করে অজান্তে মোবাইল ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়া, প্যাকেজের মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং গ্রাহকসেবার নানা সমস্যা নিয়ে প্রশ্ন উঠলে মন্ত্রী বলেন, এসব বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কাজ করছে। বিটিআরসিতে জমা থাকা অভিযোগগুলো নিয়েও সরকার পর্যালোচনা করছে।

সাংবাদিকরা বলেন, অনেক গ্রাহক অভিযোগ করেন নির্দিষ্ট মূল্যের ইন্টারনেট বা কল প্যাকেজ কিনলেও নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহার না করলে অব্যবহৃত সুবিধা বাতিল হয়ে যায়। এ বিষয়ে মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে মোবাইল অপারেটরগুলোর সঙ্গে আলোচনা করবো। তবে তাদেরও নিজস্ব ব্যবসায়িক নীতি রয়েছে। এরপরও সরকার গ্রাহক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে।

সভায় তিনি নগদ, টেলিযোগাযোগ খাত, চলমান বিভিন্ন প্রকল্প, বিদেশ সফর, আন্তর্জাতিক সহযোগিতা, পেপাল, আইসিটি অবকাঠামো, সাইবার নিরাপত্তা এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয় নিয়েও কথা বলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রিং-বাইপাস পরবর্তী চিকিৎসা ও যত্ন

» ফেসবুক, ইউটিউব কেন অফিস করে না বাংলাদেশে?

» ফ্রান্সে বাংলাদেশিদের জন্য বিনামূল্যে সুশি প্রশিক্ষণ

» নারী শিক্ষা অবৈতনিক ও তাদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

» বসতঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

» মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

» ডুবল কুমিল্লা নগরী, চরম দুর্ভোগে নগরবাসী

» এক টুকরো প্লাস্টিক পুড়ে মৃত্যুকূপ নৈশক্লাব, বাথরুমে আশ্রয় নিয়েও বাঁচেননি ২৭ জন

» পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা :

» সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

টেলিটক বিক্রির প্রশ্নই আসে না, আধুনিকায়ন করা হবে : আইসিটি মন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক বিক্রি করা হবে না বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, টেলিটককে আধুনিকায়ন করে প্রতিযোগিতায় সক্ষম করে তোলাই সরকারের লক্ষ্য।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আইসিটি ও টেলিকম বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন আইসিটি মন্ত্রী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা টেলিটক বিক্রি করব না। টেলিটককে আপগ্রেড করতে চাই। প্রতিযোগিতার বাজারে যেন প্রতিষ্ঠানটি আরও সক্ষম হয়ে উঠতে পারে, সে লক্ষ্যেই কাজ করছি। আর এখনো বেসরকারি মোবাইল অপারেটরগুলোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হয়নি। তবে শিগগিরই তাদের সঙ্গে বসা হবে।

মোবাইল ফোন গ্রাহকদের বিভিন্ন অভিযোগ, বিশেষ করে অজান্তে মোবাইল ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়া, প্যাকেজের মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং গ্রাহকসেবার নানা সমস্যা নিয়ে প্রশ্ন উঠলে মন্ত্রী বলেন, এসব বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কাজ করছে। বিটিআরসিতে জমা থাকা অভিযোগগুলো নিয়েও সরকার পর্যালোচনা করছে।

সাংবাদিকরা বলেন, অনেক গ্রাহক অভিযোগ করেন নির্দিষ্ট মূল্যের ইন্টারনেট বা কল প্যাকেজ কিনলেও নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহার না করলে অব্যবহৃত সুবিধা বাতিল হয়ে যায়। এ বিষয়ে মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে মোবাইল অপারেটরগুলোর সঙ্গে আলোচনা করবো। তবে তাদেরও নিজস্ব ব্যবসায়িক নীতি রয়েছে। এরপরও সরকার গ্রাহক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে।

সভায় তিনি নগদ, টেলিযোগাযোগ খাত, চলমান বিভিন্ন প্রকল্প, বিদেশ সফর, আন্তর্জাতিক সহযোগিতা, পেপাল, আইসিটি অবকাঠামো, সাইবার নিরাপত্তা এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয় নিয়েও কথা বলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com