আলিয়ার পাশে ঢাল হয়ে দাঁড়ালেন করণ জোহর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত নতুন ছবি ‘আলফা’ মুক্তির পর থেকেই বক্স অফিসে প্রত্যাশিত সাড়া মেলেনি। এতেই নানা সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির আয়, গল্প এবং আলিয়ার পারিশ্রমিক নিয়ে যখন তুমুল আলোচনা চলছে। এবার তার পক্ষে অবস্থান বক্তব্য নিয়েছেন প্রযোজক-পরিচালক করণ জোহর।

গত ৩ জুলাই মুক্তি পাওয়া ‘আলফা’ যশরাজ ফিল্মসের জনপ্রিয় ‘স্পাই ইউনিভার্স’-এর নতুন সংযোজন। ছবিতে আলিয়ার সঙ্গে অভিনয় করেছেন শর্বরী ওয়াগ। তবে মুক্তির পর প্রথম দুই দিনে ছবিটির আয় প্রত্যাশার তুলনায় অনেক কম হওয়ায় এটি নিয়ে হতাশা প্রকাশ করছেন বিশ্লেষকরা।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় সাত হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েও প্রথম দিনে ছবিটির আয় হয়েছে ৯ কোটি ২৫ লাখ রুপি। দ্বিতীয় দিনে সেই আয় আরও কমে প্রায় ৫ কোটি রুপিতে নেমে এসেছে। এর ফলে যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’-এর সবচেয়ে দুর্বল উদ্বোধনী আয়ের ছবির তালিকায় জায়গা করে নিয়েছে ‘আলফা’।

এদিকে জানা গেছে, এই ছবির জন্য আলিয়া ভাট প্রায় ২৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। তবে ছবিটির প্রথম দিনের আয় সেই পারিশ্রমিকের অর্ধেকও ছুঁতে পারেনি। এ বিষয়টিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সমালোচনার মুখে আলিয়ার পাশে দাঁড়িয়ে করণ জোহর এক বার্তায় বলেন, বর্তমান সময়ে দর্শকদের সিনেমা হলে নিয়ে আসাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার মতে, সেই বাস্তবতায় ‘আলফা’ ভালোভাবেই যাত্রা শুরু করেছে।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের কটাক্ষকে দর্শক গুরুত্ব দেয় না। আলিয়া ভাটের তারকাখ্যাতি, অভিনয় দক্ষতা এবং বড় পর্দার অভিজ্ঞতা এখনও দর্শকদের আকর্ষণ করে। যশরাজ ফিল্মস সবসময় এমন চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করে, যা প্রেক্ষাগৃহে বসে উপভোগ করার মতো অভিজ্ঞতা দেয়।

সবশেষে করণ জোহর দর্শকদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, হতাশ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সময় নষ্ট না করে সিনেমা হলে গিয়ে ‘আলফা’ দেখুন।

সূত্র : এনডিটিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আলিয়ার পাশে ঢাল হয়ে দাঁড়ালেন করণ জোহর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত নতুন ছবি ‘আলফা’ মুক্তির পর থেকেই বক্স অফিসে প্রত্যাশিত সাড়া মেলেনি। এতেই নানা সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির আয়, গল্প এবং আলিয়ার পারিশ্রমিক নিয়ে যখন তুমুল আলোচনা চলছে। এবার তার পক্ষে অবস্থান বক্তব্য নিয়েছেন প্রযোজক-পরিচালক করণ জোহর।

গত ৩ জুলাই মুক্তি পাওয়া ‘আলফা’ যশরাজ ফিল্মসের জনপ্রিয় ‘স্পাই ইউনিভার্স’-এর নতুন সংযোজন। ছবিতে আলিয়ার সঙ্গে অভিনয় করেছেন শর্বরী ওয়াগ। তবে মুক্তির পর প্রথম দুই দিনে ছবিটির আয় প্রত্যাশার তুলনায় অনেক কম হওয়ায় এটি নিয়ে হতাশা প্রকাশ করছেন বিশ্লেষকরা।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় সাত হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েও প্রথম দিনে ছবিটির আয় হয়েছে ৯ কোটি ২৫ লাখ রুপি। দ্বিতীয় দিনে সেই আয় আরও কমে প্রায় ৫ কোটি রুপিতে নেমে এসেছে। এর ফলে যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’-এর সবচেয়ে দুর্বল উদ্বোধনী আয়ের ছবির তালিকায় জায়গা করে নিয়েছে ‘আলফা’।

এদিকে জানা গেছে, এই ছবির জন্য আলিয়া ভাট প্রায় ২৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। তবে ছবিটির প্রথম দিনের আয় সেই পারিশ্রমিকের অর্ধেকও ছুঁতে পারেনি। এ বিষয়টিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সমালোচনার মুখে আলিয়ার পাশে দাঁড়িয়ে করণ জোহর এক বার্তায় বলেন, বর্তমান সময়ে দর্শকদের সিনেমা হলে নিয়ে আসাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার মতে, সেই বাস্তবতায় ‘আলফা’ ভালোভাবেই যাত্রা শুরু করেছে।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের কটাক্ষকে দর্শক গুরুত্ব দেয় না। আলিয়া ভাটের তারকাখ্যাতি, অভিনয় দক্ষতা এবং বড় পর্দার অভিজ্ঞতা এখনও দর্শকদের আকর্ষণ করে। যশরাজ ফিল্মস সবসময় এমন চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করে, যা প্রেক্ষাগৃহে বসে উপভোগ করার মতো অভিজ্ঞতা দেয়।

সবশেষে করণ জোহর দর্শকদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, হতাশ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সময় নষ্ট না করে সিনেমা হলে গিয়ে ‘আলফা’ দেখুন।

সূত্র : এনডিটিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com