আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :সিনেমার পাশাপাশি ক্রিকেটেও শাহরুখ খানের প্রভাব কম নয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার দল কলকাতা নাইট রাইডার্সের সাফল্য অনেক। এছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার, লিগ, উইমেনস ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি, মেজর লিগ ক্রিকেটেও রয়েছে তার দল।

এর মধ্যে মেজর লিগ ক্রিকেট হলো যুক্তরাষ্ট্রের, সেখানে শাহরুখের দলের নাম ‘লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স’। এই দলের জন্যই লস অ্যাঞ্জেলসে স্টেডিয়াম চালু করলেন অভিনেতা। যেটাকে বৈশ্বিক ক্রিকেট অঙ্গনে বড় মাইলফলক বিবেচনা করা হচ্ছে।

‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’ স্টেডিয়ামটি রয়েছে ক্যালিফোর্নিয়ার পোমোনা শহরের ফেয়ারপ্লেক্স  কমপ্লেক্সে। এটি দলটির হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হবে। গতকাল এক ভিডিও বার্তায় সুখবরটি জানিয়েছেন শাহরুখ। তার কাছেও এটি এক স্বপ্নজয়ের মতো।

শাহরুখ বলেন, ‘এর শুরুটা হয়েছিল একটা স্বপ্নের মতো, আজ তা বাস্তবে রূপ নিলো। আমাদের নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ডে সবাইকে স্বাগত। কেবল ক্রীড়াই নয়, এই মাঠ বিনোদন এবং পরিবারের জন্যও।’

জানা গেছে, স্টেডিয়ামটির পরিচালনায় রয়েছে শাহরুখ খানের প্রতিষ্ঠান। তবে জমি ও অবকাঠামোর মালিকানায় আছে ফেয়ারপ্লেক্স (লস অ্যাঞ্জেলস কাউন্টি ফেয়ার অ্যাসোসিয়েশন)। তাদের সঙ্গে দীর্ঘমেয়াদে চুক্তি করেছে রাইট রাইডার্স গ্রুপ। এই গ্রুপে শাহরুখের অংশীদার অভিনেত্রী জুহি চাওলা ও শিল্পপতি জয় মেহতা।

‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’ 

বহু বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের উপস্থিতি বাড়িয়ে চলেছে নাইট রাইডার্স গ্রুপ। এই স্টেডিয়ামের মাধ্যমে যেন আরো দাপুটে অস্তিত্বের জানান দিলো গ্রুপটি।

এদিকে শাহরুখ খান বর্তমানে ব্যস্ত রয়েছেন তার নতুন ছবি ‘কিং’ নিয়ে। সিদ্ধার্থ আনন্দের তারকাবহুল এই ছবি মুক্তি পাবে ২৪ ডিসেম্বর।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :সিনেমার পাশাপাশি ক্রিকেটেও শাহরুখ খানের প্রভাব কম নয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার দল কলকাতা নাইট রাইডার্সের সাফল্য অনেক। এছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার, লিগ, উইমেনস ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি, মেজর লিগ ক্রিকেটেও রয়েছে তার দল।

এর মধ্যে মেজর লিগ ক্রিকেট হলো যুক্তরাষ্ট্রের, সেখানে শাহরুখের দলের নাম ‘লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স’। এই দলের জন্যই লস অ্যাঞ্জেলসে স্টেডিয়াম চালু করলেন অভিনেতা। যেটাকে বৈশ্বিক ক্রিকেট অঙ্গনে বড় মাইলফলক বিবেচনা করা হচ্ছে।

‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’ স্টেডিয়ামটি রয়েছে ক্যালিফোর্নিয়ার পোমোনা শহরের ফেয়ারপ্লেক্স  কমপ্লেক্সে। এটি দলটির হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হবে। গতকাল এক ভিডিও বার্তায় সুখবরটি জানিয়েছেন শাহরুখ। তার কাছেও এটি এক স্বপ্নজয়ের মতো।

শাহরুখ বলেন, ‘এর শুরুটা হয়েছিল একটা স্বপ্নের মতো, আজ তা বাস্তবে রূপ নিলো। আমাদের নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ডে সবাইকে স্বাগত। কেবল ক্রীড়াই নয়, এই মাঠ বিনোদন এবং পরিবারের জন্যও।’

জানা গেছে, স্টেডিয়ামটির পরিচালনায় রয়েছে শাহরুখ খানের প্রতিষ্ঠান। তবে জমি ও অবকাঠামোর মালিকানায় আছে ফেয়ারপ্লেক্স (লস অ্যাঞ্জেলস কাউন্টি ফেয়ার অ্যাসোসিয়েশন)। তাদের সঙ্গে দীর্ঘমেয়াদে চুক্তি করেছে রাইট রাইডার্স গ্রুপ। এই গ্রুপে শাহরুখের অংশীদার অভিনেত্রী জুহি চাওলা ও শিল্পপতি জয় মেহতা।

‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’ 

বহু বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের উপস্থিতি বাড়িয়ে চলেছে নাইট রাইডার্স গ্রুপ। এই স্টেডিয়ামের মাধ্যমে যেন আরো দাপুটে অস্তিত্বের জানান দিলো গ্রুপটি।

এদিকে শাহরুখ খান বর্তমানে ব্যস্ত রয়েছেন তার নতুন ছবি ‘কিং’ নিয়ে। সিদ্ধার্থ আনন্দের তারকাবহুল এই ছবি মুক্তি পাবে ২৪ ডিসেম্বর।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com