বড় ব্যাটারি ও ইমারসিভ ডিসপ্লে নিয়ে আসছে ভিভো ওয়াই৫০০

ঢাকা, ০১ জুলাই,২০২৬: ব্যাক-টু-ব্যাক অফিস মিটিং, ব্যস্ত ডেডলাইনের চাপ, ক্লায়েন্ট কল আর প্রতিদিনের ট্রাফিক জ্যাম আধুনিক কর্মব্যস্ত জীবনের গতি যেন কিছুতেই থামতে চায় না। ব্যস্ত দিনের শেষে প্রিয় গান শোনা, সিরিজ দেখা কিংবা বন্ধুদের সঙ্গে অনলাইন গেমিং আড্ডায় মেতে ওঠার মতো ছোট ছোট বিনোদনের মুহূর্তই হয়ে ওঠে স্বস্তির জায়গা। তবে ঠিক তখনই ব্যাটারি লো হওয়ার সতর্কবার্তা পুরো মুডটাই নষ্ট করে দিতে পারে।

প্রযুক্তিনির্ভর এই সময়ে কাজ, যোগাযোগ ও বিনোদন সবকিছুর কেন্দ্রেই এখন স্মার্টফোন। ব্যস্ত দিনের গতি চলে নিরবচ্ছিন্নভাবে, আর সেই গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে স্মার্টফোনকেও হতে হয় সমান কার্যকর। এই প্রয়োজনকে সামনে রেখেই গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো নিয়ে আসছে তাদের ওয়াই সিরিজের নতুন সংযোজন, আসন্ন ভিভো ওয়াই৫০০।

দীর্ঘসময় নিরবচ্ছিন্ন ব্যবহারের জন্য ডিজাইন করা ভিভো ওয়াই৫০০ আসছে সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারি নিয়ে। এতে থাকছে শক্তিশালী ৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। যা, নিশ্চিত করবে দীর্ঘস্থায়ী ও নিরবচ্ছিন্ন পারফরম্যান্স। ভিডিও স্ট্রিমিং, গেম খেলা, ইন্টারনেট ব্রাউজিং কিংবা সারাদিন সংযুক্ত থাকা সবকিছুর কেন্দ্রে রয়েছে একটাই প্রতিশ্রুতি : নিরবচ্ছিন্ন বিনোদনের অভিজ্ঞতা।

ফিচারের তালিকায় আরও থাকছে দৃষ্টিনন্দন ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে। এর ক্রিস্টাল ক্লিয়ার ডিটেইলিং আর শার্প ভিজ্যুয়াল বিনোদনের মাত্রাকে দেবে এক অনন্য রুপ। প্রিয় শো স্ট্রিমিং করা, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং কিংবা অন-দ্য-গো গেমিং সবকিছুই এখন মনে হবে আরও রঙিন ও জীবন্ত।

বর্তমানে কাজ থেকে বিনোদন সব ক্ষেত্রেই স্মার্টফোনের গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি। তাই দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের চাহিদাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এই ক্রমবর্ধমান চাহিদা পূরণে ভিভো ওয়াই৫০০ আসছে আরও বেশি শক্তি, অধিক নির্ভরযোগ্যতা এবং নিরবচ্ছিন্ন দৈনন্দিন ব্যবহারের অভিজ্ঞতা নিয়ে।

আজকের গতিশীল জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে ভিভো ওয়াই৫০০ তৈরি করা হয়েছে আরও নিরবচ্ছিন্ন ও দুশ্চিন্তামুক্ত স্মার্টফোন অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে। ওয়াই সিরিজের এই নতুন স্মার্টফোন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য শিগ্‌গিরই প্রকাশ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সপ্তম মিনিটেই ইংল্যান্ডের জালে কঙ্গোর গোল

» এখনো জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ পাইনি: নাহিদ ইসলাম

» প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

» গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির

» ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

» সাংবাদিকতার সর্বোচ্চ মান ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান রাষ্ট্রপতির

» লক্ষ্মীপুরের রায়পুরে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

» জামালপুরে জানালার গ্রিল কেটে বিচারকের বাসায় চুরি

» ‘বেস্ট ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড সোশ্যাল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভস- এসএমই অ্যাওয়ার্ড’ জিতল ব্র্যাক ব্যাংক

» বড় ব্যাটারি ও ইমারসিভ ডিসপ্লে নিয়ে আসছে ভিভো ওয়াই৫০০

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বড় ব্যাটারি ও ইমারসিভ ডিসপ্লে নিয়ে আসছে ভিভো ওয়াই৫০০

ঢাকা, ০১ জুলাই,২০২৬: ব্যাক-টু-ব্যাক অফিস মিটিং, ব্যস্ত ডেডলাইনের চাপ, ক্লায়েন্ট কল আর প্রতিদিনের ট্রাফিক জ্যাম আধুনিক কর্মব্যস্ত জীবনের গতি যেন কিছুতেই থামতে চায় না। ব্যস্ত দিনের শেষে প্রিয় গান শোনা, সিরিজ দেখা কিংবা বন্ধুদের সঙ্গে অনলাইন গেমিং আড্ডায় মেতে ওঠার মতো ছোট ছোট বিনোদনের মুহূর্তই হয়ে ওঠে স্বস্তির জায়গা। তবে ঠিক তখনই ব্যাটারি লো হওয়ার সতর্কবার্তা পুরো মুডটাই নষ্ট করে দিতে পারে।

প্রযুক্তিনির্ভর এই সময়ে কাজ, যোগাযোগ ও বিনোদন সবকিছুর কেন্দ্রেই এখন স্মার্টফোন। ব্যস্ত দিনের গতি চলে নিরবচ্ছিন্নভাবে, আর সেই গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে স্মার্টফোনকেও হতে হয় সমান কার্যকর। এই প্রয়োজনকে সামনে রেখেই গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো নিয়ে আসছে তাদের ওয়াই সিরিজের নতুন সংযোজন, আসন্ন ভিভো ওয়াই৫০০।

দীর্ঘসময় নিরবচ্ছিন্ন ব্যবহারের জন্য ডিজাইন করা ভিভো ওয়াই৫০০ আসছে সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারি নিয়ে। এতে থাকছে শক্তিশালী ৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। যা, নিশ্চিত করবে দীর্ঘস্থায়ী ও নিরবচ্ছিন্ন পারফরম্যান্স। ভিডিও স্ট্রিমিং, গেম খেলা, ইন্টারনেট ব্রাউজিং কিংবা সারাদিন সংযুক্ত থাকা সবকিছুর কেন্দ্রে রয়েছে একটাই প্রতিশ্রুতি : নিরবচ্ছিন্ন বিনোদনের অভিজ্ঞতা।

ফিচারের তালিকায় আরও থাকছে দৃষ্টিনন্দন ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে। এর ক্রিস্টাল ক্লিয়ার ডিটেইলিং আর শার্প ভিজ্যুয়াল বিনোদনের মাত্রাকে দেবে এক অনন্য রুপ। প্রিয় শো স্ট্রিমিং করা, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং কিংবা অন-দ্য-গো গেমিং সবকিছুই এখন মনে হবে আরও রঙিন ও জীবন্ত।

বর্তমানে কাজ থেকে বিনোদন সব ক্ষেত্রেই স্মার্টফোনের গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি। তাই দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের চাহিদাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এই ক্রমবর্ধমান চাহিদা পূরণে ভিভো ওয়াই৫০০ আসছে আরও বেশি শক্তি, অধিক নির্ভরযোগ্যতা এবং নিরবচ্ছিন্ন দৈনন্দিন ব্যবহারের অভিজ্ঞতা নিয়ে।

আজকের গতিশীল জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে ভিভো ওয়াই৫০০ তৈরি করা হয়েছে আরও নিরবচ্ছিন্ন ও দুশ্চিন্তামুক্ত স্মার্টফোন অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে। ওয়াই সিরিজের এই নতুন স্মার্টফোন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য শিগ্‌গিরই প্রকাশ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com