শেষ মুহূর্তে বাতিল কেটি পেরির কনসার্ট, হতাশ ভক্তরা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দীর্ঘ ১৭ বছর পর একই মঞ্চে ফেরার অপেক্ষা ছিল তুঙ্গে। কিন্তু প্রকৃতির বৈরী আচরণে শেষ মুহূর্তে ভেস্তে গেল সেই আয়োজন। দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বাতিল করা হয়েছে মার্কিন পপ তারকা কেটি পেরির বহুল প্রতীক্ষিত কনসার্ট।

বেলজিয়ামের ঐতিহ্যবাহী ‘রক ভারখটার’ উৎসবে পারফর্ম করার কথা ছিল কেটি পেরির। তবে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কায় সরকারি নির্দেশনার ভিত্তিতে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি বাতিল করে আয়োজকরা।

কনসার্ট বাতিলের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে এক আবেগঘন বার্তায় কেটি পেরি জানান, অনুষ্ঠান বাতিলের খবর তিনি পেয়েছেন মঞ্চে ওঠার ঠিক আগে, যখন তিনি ব্যাকস্টেজে প্রস্তুতি নিচ্ছিলেন।

তিনি বলেন, দর্শকদের মতো তিনিও এই সিদ্ধান্তে ভীষণ হতাশ। তবে প্রায় ৫৫ হাজার দর্শকের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আবহাওয়া নিয়ন্ত্রণের ক্ষমতা কারও নেই, কিন্তু ভক্তদের সঙ্গে গান গাইতে না পারার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং সবাইকে নিরাপদে বাড়ি ফেরার আহ্বান জানান।

দীর্ঘ ১৭ বছর পর ‘রক ভারখটার’ উৎসবে ফের পারফর্ম করার কথা ছিল কেটি পেরির। এর আগে তিনি সর্বশেষ ২০০৯ সালে এই মঞ্চে গান পরিবেশন করেছিলেন। ফলে এবারের আয়োজন ঘিরে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ।

উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে- র‍্যাপার ও গায়ক পিটবুলের পরিবেশনার পরপরই পুরো উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়। ওই দিনের লাইনআপে পিটবুল ছাড়াও মিকা, পমেলিন থাইস, জেমস আর্থার, রক্সি ডেকার এবং এমি ডি’আর্কের পারফর্ম করার কথা ছিল। আয়োজকদের ভাষ্য, দর্শকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শেষ মুহূর্তে বাতিল কেটি পেরির কনসার্ট, হতাশ ভক্তরা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দীর্ঘ ১৭ বছর পর একই মঞ্চে ফেরার অপেক্ষা ছিল তুঙ্গে। কিন্তু প্রকৃতির বৈরী আচরণে শেষ মুহূর্তে ভেস্তে গেল সেই আয়োজন। দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বাতিল করা হয়েছে মার্কিন পপ তারকা কেটি পেরির বহুল প্রতীক্ষিত কনসার্ট।

বেলজিয়ামের ঐতিহ্যবাহী ‘রক ভারখটার’ উৎসবে পারফর্ম করার কথা ছিল কেটি পেরির। তবে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কায় সরকারি নির্দেশনার ভিত্তিতে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি বাতিল করে আয়োজকরা।

কনসার্ট বাতিলের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে এক আবেগঘন বার্তায় কেটি পেরি জানান, অনুষ্ঠান বাতিলের খবর তিনি পেয়েছেন মঞ্চে ওঠার ঠিক আগে, যখন তিনি ব্যাকস্টেজে প্রস্তুতি নিচ্ছিলেন।

তিনি বলেন, দর্শকদের মতো তিনিও এই সিদ্ধান্তে ভীষণ হতাশ। তবে প্রায় ৫৫ হাজার দর্শকের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আবহাওয়া নিয়ন্ত্রণের ক্ষমতা কারও নেই, কিন্তু ভক্তদের সঙ্গে গান গাইতে না পারার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং সবাইকে নিরাপদে বাড়ি ফেরার আহ্বান জানান।

দীর্ঘ ১৭ বছর পর ‘রক ভারখটার’ উৎসবে ফের পারফর্ম করার কথা ছিল কেটি পেরির। এর আগে তিনি সর্বশেষ ২০০৯ সালে এই মঞ্চে গান পরিবেশন করেছিলেন। ফলে এবারের আয়োজন ঘিরে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ।

উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে- র‍্যাপার ও গায়ক পিটবুলের পরিবেশনার পরপরই পুরো উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়। ওই দিনের লাইনআপে পিটবুল ছাড়াও মিকা, পমেলিন থাইস, জেমস আর্থার, রক্সি ডেকার এবং এমি ডি’আর্কের পারফর্ম করার কথা ছিল। আয়োজকদের ভাষ্য, দর্শকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com