এআই কি সত্যি কেনাকাটা ও ভ্রমণের বুকিং করতে পারে?

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এখন মানুষের হয়ে কেনাকাটা, ভ্রমণের বুকিং এবং সংসারের খরচের হিসাব রাখতে পারে। কিন্তু মানুষ কি এআইকে এসব কাজের দায়িত্ব দিতে প্রস্তুত? ব্যাংক অব আমেরিকার মতে, এটি নিয়ে বেশ সন্দেহ রয়েছে।

ব্যাংক অব আমেরিকা জানিয়েছে, মানুষের পুরোনো অভ্যাস এআই ব্যবহারের ক্ষেত্রে একটি বড় বাধা। মানুষ এখনো নিজে যাচাই করে জিনিস কিনতে পছন্দ করে এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির হাতে খরচের দায়িত্ব দিতে ভয় পায়। খারাপ জিনিস পাওয়া বা প্রতারণার ভয়ে ক্রেতারা পরিচিতদের পরামর্শ নেয়। শুধু সস্তা হলেই অচেনা জায়গা থেকে এআইয়ের মাধ্যমে কিছু কিনতে তারা ভরসা পায় না।

তবে দৈনন্দিন কিছু সহজ কাজে এআইয়ের ব্যবহার দ্রুত বাড়তে পারে। যেমন—বিভিন্ন প্ল্যাটফর্মে দাম মেলানো, ক্রেতার পছন্দ অনুযায়ী জিনিস কেনা বা ভ্রমণের টিকিট কাটা। এ ছাড়া এআই মাসের খরচের হিসাব রাখা এবং সস্তা অপশন খুঁজে দেওয়ার মতো কাজও করতে পারবে।

চ্যাটজিপিটির মতো মডেলগুলো এখন শুধু তথ্য খোঁজার মধ্যে সীমাবদ্ধ নেই, এগুলো মানুষের হয়ে কাজ করে দেওয়ার দিকে এগোচ্ছে। তবে ব্যাংক অব আমেরিকা বলছে, এগুলোর সফলতা নির্ভর করবে মানুষ নিজের কাজের দায়িত্ব এআইকে কতটা বিশ্বাস করে দিতে পারবে, তার ওপর। সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তারেক রহমানের পজিটিভ রাজনীতি সারা দেশে ছড়িয়ে দিতে চাই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

» রাজধানীতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান কর্মীরা

» অমিতাভ বচ্চনের মেসেজের জবাব দেন না প্রীতি জিনতা

» যুদ্ধ নয়, দর-কষাকষির ময়দানে ফেরার চেষ্টায় ইরান-যুক্তরাষ্ট্র

» বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসা চলবে না : অর্থমন্ত্রী

» আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

» গণমাধ্যমের উপস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ : ইসি সচিব

» ৫০তম বিসিএসের ভাইভা প্রার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

» জামালপুরে নসিমনের চাপায় সাইকেল আরোহী নিহত

» প্রান্তিক উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা দিতে পিকেএসএফ-এর সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এআই কি সত্যি কেনাকাটা ও ভ্রমণের বুকিং করতে পারে?

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এখন মানুষের হয়ে কেনাকাটা, ভ্রমণের বুকিং এবং সংসারের খরচের হিসাব রাখতে পারে। কিন্তু মানুষ কি এআইকে এসব কাজের দায়িত্ব দিতে প্রস্তুত? ব্যাংক অব আমেরিকার মতে, এটি নিয়ে বেশ সন্দেহ রয়েছে।

ব্যাংক অব আমেরিকা জানিয়েছে, মানুষের পুরোনো অভ্যাস এআই ব্যবহারের ক্ষেত্রে একটি বড় বাধা। মানুষ এখনো নিজে যাচাই করে জিনিস কিনতে পছন্দ করে এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির হাতে খরচের দায়িত্ব দিতে ভয় পায়। খারাপ জিনিস পাওয়া বা প্রতারণার ভয়ে ক্রেতারা পরিচিতদের পরামর্শ নেয়। শুধু সস্তা হলেই অচেনা জায়গা থেকে এআইয়ের মাধ্যমে কিছু কিনতে তারা ভরসা পায় না।

তবে দৈনন্দিন কিছু সহজ কাজে এআইয়ের ব্যবহার দ্রুত বাড়তে পারে। যেমন—বিভিন্ন প্ল্যাটফর্মে দাম মেলানো, ক্রেতার পছন্দ অনুযায়ী জিনিস কেনা বা ভ্রমণের টিকিট কাটা। এ ছাড়া এআই মাসের খরচের হিসাব রাখা এবং সস্তা অপশন খুঁজে দেওয়ার মতো কাজও করতে পারবে।

চ্যাটজিপিটির মতো মডেলগুলো এখন শুধু তথ্য খোঁজার মধ্যে সীমাবদ্ধ নেই, এগুলো মানুষের হয়ে কাজ করে দেওয়ার দিকে এগোচ্ছে। তবে ব্যাংক অব আমেরিকা বলছে, এগুলোর সফলতা নির্ভর করবে মানুষ নিজের কাজের দায়িত্ব এআইকে কতটা বিশ্বাস করে দিতে পারবে, তার ওপর। সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com