গুঞ্জনের অবসান ঘটালেন সামান্থা, বললেন ‘মাতৃত্বকালীন ছুটিতে যেতে হবে’

ছবি সংগৃহীত

শোবিজ ডেস্ক : দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু নিশ্চিত করেছেন যে তিনি তার প্রথম সন্তানের মা হতে চলেছেন। সম্প্রতি মুক্তি পাওয়া তার নতুন চলচ্চিত্র ‌‘মা ইন্টি বাঙ্গারাম’-এর সাফল্য উদ্‌যাপন অনুষ্ঠানে তিনি এই খুশির খবরটি ভাগ করে নেন। এর মাধ্যমে গত কিছুদিন ধরে তার মা হতে যাওয়ার গুঞ্জন ও জল্পনা-কল্পনার অবসান ঘটল।

অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সামান্থা জানান, বর্তমানে হাতে থাকা কাজগুলো শেষ করেই তিনি অভিনয় থেকে সাময়িক বিরতিতে যাবেন। নিজের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মা ইন্টি বাঙ্গারাম’-এর পর বর্তমান পরিস্থিতির কারণে আমাকে ছোট্ট একটা বিরতি নিতেই হচ্ছে। আমাকে মাতৃত্বকালীন ছুটিতে যেতে হবে। তবে ছুটি শেষে ভক্তদের জন্য নতুন সিনেমা নিয়ে আবারও পর্দায় ফিরব।

গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে সামান্থার মা হতে যাওয়ার খবরটি নিয়ে তুমুল আলোচনা চলছিল। মূলত ‘মা ইন্টি বাঙ্গারাম’ ছবির সাফল্য উদ্‌যাপনের কিছু ভিডিও অনলাইনে আসার পর থেকেই এই গুঞ্জনের সূত্রপাত হয়, যেখানে ভক্তরা তার অবয়বে মাতৃত্বের ছাপ লক্ষ করেছিলেন।

সামান্থা ও রাজের বিয়ে সম্পন্ন হয়েছিল ২০২৩ সালের ১ ডিসেম্বর। কোয়েম্বাটুরের ঈশা ফাউন্ডেশনে অত্যন্ত অন্তরঙ্গ এক আয়োজনের মধ্য দিয়ে তারা বিয়ের পিঁড়িতে বসেন এবং সেদিনই ইনস্টাগ্রামে বিয়ের কিছু ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন সামান্থা। এর আগে তারা দুজনে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এ একসঙ্গে কাজ করেছিলেন। পরবর্তীতে ওয়ার্ল্ড পিকলবল লিগে চেন্নাই সুপার চ্যাম্পস দলকে সমর্থন করতে গিয়ে রাজের সঙ্গে সামান্থার ছবি প্রকাশ পাওয়ার পর থেকেই মূলত তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। সম্প্রতি মুক্তি পাওয়া ‘মা ইন্টি বাঙ্গারাম’ ছবিতে তারা আবারও একসঙ্গে কাজ করেছেন।

নন্দিনী রেড্ডি পরিচালিত ‘মা ইন্টি বাঙ্গারাম’ একটি পারিবারিক অ্যাকশন-কমেডি ঘরানার চলচ্চিত্র। এর আগে ২০১৯ সালে সামান্থা ও নন্দিনী জুটি বেঁধে ‘ওহ! বেবি’ নামের একটি সফল সিনেমা উপহার দিয়েছিলেন। নতুন এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন রাজ নিদিমোরু এবং বসন্ত মারিঙ্গান্তি। ছবিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গুলশান দেবায়া, দিগন্ত মনচালে, গৌতমী তাডিমাল্লা ও শ্রীমুখীসহ আরও অনেকে। সূত্র: এনডিটিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গুঞ্জনের অবসান ঘটালেন সামান্থা, বললেন ‘মাতৃত্বকালীন ছুটিতে যেতে হবে’

ছবি সংগৃহীত

শোবিজ ডেস্ক : দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু নিশ্চিত করেছেন যে তিনি তার প্রথম সন্তানের মা হতে চলেছেন। সম্প্রতি মুক্তি পাওয়া তার নতুন চলচ্চিত্র ‌‘মা ইন্টি বাঙ্গারাম’-এর সাফল্য উদ্‌যাপন অনুষ্ঠানে তিনি এই খুশির খবরটি ভাগ করে নেন। এর মাধ্যমে গত কিছুদিন ধরে তার মা হতে যাওয়ার গুঞ্জন ও জল্পনা-কল্পনার অবসান ঘটল।

অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সামান্থা জানান, বর্তমানে হাতে থাকা কাজগুলো শেষ করেই তিনি অভিনয় থেকে সাময়িক বিরতিতে যাবেন। নিজের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মা ইন্টি বাঙ্গারাম’-এর পর বর্তমান পরিস্থিতির কারণে আমাকে ছোট্ট একটা বিরতি নিতেই হচ্ছে। আমাকে মাতৃত্বকালীন ছুটিতে যেতে হবে। তবে ছুটি শেষে ভক্তদের জন্য নতুন সিনেমা নিয়ে আবারও পর্দায় ফিরব।

গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে সামান্থার মা হতে যাওয়ার খবরটি নিয়ে তুমুল আলোচনা চলছিল। মূলত ‘মা ইন্টি বাঙ্গারাম’ ছবির সাফল্য উদ্‌যাপনের কিছু ভিডিও অনলাইনে আসার পর থেকেই এই গুঞ্জনের সূত্রপাত হয়, যেখানে ভক্তরা তার অবয়বে মাতৃত্বের ছাপ লক্ষ করেছিলেন।

সামান্থা ও রাজের বিয়ে সম্পন্ন হয়েছিল ২০২৩ সালের ১ ডিসেম্বর। কোয়েম্বাটুরের ঈশা ফাউন্ডেশনে অত্যন্ত অন্তরঙ্গ এক আয়োজনের মধ্য দিয়ে তারা বিয়ের পিঁড়িতে বসেন এবং সেদিনই ইনস্টাগ্রামে বিয়ের কিছু ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন সামান্থা। এর আগে তারা দুজনে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এ একসঙ্গে কাজ করেছিলেন। পরবর্তীতে ওয়ার্ল্ড পিকলবল লিগে চেন্নাই সুপার চ্যাম্পস দলকে সমর্থন করতে গিয়ে রাজের সঙ্গে সামান্থার ছবি প্রকাশ পাওয়ার পর থেকেই মূলত তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। সম্প্রতি মুক্তি পাওয়া ‘মা ইন্টি বাঙ্গারাম’ ছবিতে তারা আবারও একসঙ্গে কাজ করেছেন।

নন্দিনী রেড্ডি পরিচালিত ‘মা ইন্টি বাঙ্গারাম’ একটি পারিবারিক অ্যাকশন-কমেডি ঘরানার চলচ্চিত্র। এর আগে ২০১৯ সালে সামান্থা ও নন্দিনী জুটি বেঁধে ‘ওহ! বেবি’ নামের একটি সফল সিনেমা উপহার দিয়েছিলেন। নতুন এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন রাজ নিদিমোরু এবং বসন্ত মারিঙ্গান্তি। ছবিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গুলশান দেবায়া, দিগন্ত মনচালে, গৌতমী তাডিমাল্লা ও শ্রীমুখীসহ আরও অনেকে। সূত্র: এনডিটিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com