ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে এশিয়াটিকের ২১ পুরস্কার

[ঢাকা, ২৪ জুন, ২০২৬] ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের (ডিএমএ) নবম সংস্করণে বিভিন্ন
ক্যাটাগরিতে মোট ২১টি পুরস্কার জিতে নিয়েছে কমিউনিকেশন সল্যুশন প্রোভাইডার এশিয়াটিক থ্রিসিক্সটি। বিভিন্ন ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে স্বীকৃতিপ্রাপ্ত ক্যাম্পেইনের জন্য গ্রুপটির চারটি প্রতিষ্ঠান এই পুরস্কারগুলো অর্জন করেছে।

শনিবার লে মেরিডিয়ান ঢাকায় অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা
হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিবেশনায়
এবারের আয়োজনে ৬৬টি প্রতিষ্ঠানের জমা দেওয়া ১,০৭২টি মনোনয়ন থেকে ২৬টি ক্যাটাগরিতে মোট ৮৯টি ক্যাম্পেইনকে স্বীকৃতি দেয়া হয়।

গ্রুপের মধ্যে সর্বাধিক সাফল্য অর্জন করেছে এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেড।
কন্টেন্ট মার্কেটিং, ইন্টিগ্রেটেড ডিজিটাল ক্যাম্পেইন, ডিজিটাল প্ল্যাটফর্মে পিআর, ইউজার
কমিউনিটি প্ল্যাটফর্ম এবং ফেসবুক ও ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের মতো ক্যাটাগরিগুলোতে
প্রতিষ্ঠানটি চারটি সিলভার ও চারটি ব্রোঞ্জসহ মোট আটটি পুরস্কার জিতেছে। তাদের এই
অর্জনের মধ্যে ‘টাইটানিয়াম’ ক্যাটাগরিতে একটি ব্রোঞ্জ পুরষ্কারও রয়েছে, যা এ বছরের ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ওই ক্যাটাগরিতে একমাত্র স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।

মিডিয়া কনসালট্যান্টস লিমিটেড (এমসিএল) মোট তিনটি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করে। এর
মধ্যে একটি অ্যাওয়ার্ড তারা ডট বার্থ লিমিটেডের সাথে যৌথভাবে এবং বাকি দুটি স্বতন্ত্রভাবে
শর্ট-ফর্ম ভিডিও, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এবং টিকটক মার্কেটিং ক্যাটাগরিতে জিতে নিয়েছে।

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের সাথে যৌথভাবে কাজ করে এমপাওয়ার বাংলাদেশ একটি সিলভার এবং চারটি ব্রোঞ্জসহ মোট পাঁচটি পুরস্কার পেয়েছে। পুরস্কারগুলো ডিজিটাল এক্সপেরিয়েন্স মার্কেটিং, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, ডেটা ও অ্যানালিটিক্স, পারফরম্যান্স মার্কেটিং ও টিকটক মার্কেটিংসহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রদান করা হয়।

অন্যদিকে, দুটি সিলভার ও তিনটি ব্রোঞ্জসহ মোট পাঁচটি অ্যাওয়ার্ড পেয়েছে এএমএল। এর মধ্যে চারটি অ্যাওয়ার্ড তারা অ্যাপ মার্কেটিং, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, মোবাইল মার্কেটিং ও ইউজার কমিউনিটি প্ল্যাটফর্মে এককভাবে জিতেছে। আর বাকি একটি সিলভার পুরস্কার ‘বেস্ট ইউজার- জেনারেটেড কন্টেন্ট’ ক্যাটাগরিতে ম্যাডমেন ডিজিটাল লিমিটেডের সাথে যৌথভাবে অর্জন করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নেপালে অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমার শুটিং শুরু

» বিশ্বকাপের ফরম্যাট পরিবর্তনে ক্ষুব্ধ স্কটল্যান্ড-নেদারল্যান্ডস

» ফিলিপাইনে ভারী বৃষ্টিপাতে ১৬ জনের প্রাণহানি

» জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

» আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র: প্রধানমন্ত্রী

» নগদের প্রধান কার্যালয়ে শুরু হলো দুইদিনব্যাপী নগদ-প্রথমা বইবন্ধন

» নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে রিয়েলমি সি১০০এক্স নিয়ে এলো সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি

» বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

» জামালপুরে বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা

» বাংলাদেশের আবহাওয়া উপযোগী এয়ার কন্ডিশনার আনল আইটেল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে এশিয়াটিকের ২১ পুরস্কার

[ঢাকা, ২৪ জুন, ২০২৬] ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের (ডিএমএ) নবম সংস্করণে বিভিন্ন
ক্যাটাগরিতে মোট ২১টি পুরস্কার জিতে নিয়েছে কমিউনিকেশন সল্যুশন প্রোভাইডার এশিয়াটিক থ্রিসিক্সটি। বিভিন্ন ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে স্বীকৃতিপ্রাপ্ত ক্যাম্পেইনের জন্য গ্রুপটির চারটি প্রতিষ্ঠান এই পুরস্কারগুলো অর্জন করেছে।

শনিবার লে মেরিডিয়ান ঢাকায় অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা
হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিবেশনায়
এবারের আয়োজনে ৬৬টি প্রতিষ্ঠানের জমা দেওয়া ১,০৭২টি মনোনয়ন থেকে ২৬টি ক্যাটাগরিতে মোট ৮৯টি ক্যাম্পেইনকে স্বীকৃতি দেয়া হয়।

গ্রুপের মধ্যে সর্বাধিক সাফল্য অর্জন করেছে এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেড।
কন্টেন্ট মার্কেটিং, ইন্টিগ্রেটেড ডিজিটাল ক্যাম্পেইন, ডিজিটাল প্ল্যাটফর্মে পিআর, ইউজার
কমিউনিটি প্ল্যাটফর্ম এবং ফেসবুক ও ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের মতো ক্যাটাগরিগুলোতে
প্রতিষ্ঠানটি চারটি সিলভার ও চারটি ব্রোঞ্জসহ মোট আটটি পুরস্কার জিতেছে। তাদের এই
অর্জনের মধ্যে ‘টাইটানিয়াম’ ক্যাটাগরিতে একটি ব্রোঞ্জ পুরষ্কারও রয়েছে, যা এ বছরের ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ওই ক্যাটাগরিতে একমাত্র স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।

মিডিয়া কনসালট্যান্টস লিমিটেড (এমসিএল) মোট তিনটি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করে। এর
মধ্যে একটি অ্যাওয়ার্ড তারা ডট বার্থ লিমিটেডের সাথে যৌথভাবে এবং বাকি দুটি স্বতন্ত্রভাবে
শর্ট-ফর্ম ভিডিও, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এবং টিকটক মার্কেটিং ক্যাটাগরিতে জিতে নিয়েছে।

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের সাথে যৌথভাবে কাজ করে এমপাওয়ার বাংলাদেশ একটি সিলভার এবং চারটি ব্রোঞ্জসহ মোট পাঁচটি পুরস্কার পেয়েছে। পুরস্কারগুলো ডিজিটাল এক্সপেরিয়েন্স মার্কেটিং, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, ডেটা ও অ্যানালিটিক্স, পারফরম্যান্স মার্কেটিং ও টিকটক মার্কেটিংসহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রদান করা হয়।

অন্যদিকে, দুটি সিলভার ও তিনটি ব্রোঞ্জসহ মোট পাঁচটি অ্যাওয়ার্ড পেয়েছে এএমএল। এর মধ্যে চারটি অ্যাওয়ার্ড তারা অ্যাপ মার্কেটিং, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, মোবাইল মার্কেটিং ও ইউজার কমিউনিটি প্ল্যাটফর্মে এককভাবে জিতেছে। আর বাকি একটি সিলভার পুরস্কার ‘বেস্ট ইউজার- জেনারেটেড কন্টেন্ট’ ক্যাটাগরিতে ম্যাডমেন ডিজিটাল লিমিটেডের সাথে যৌথভাবে অর্জন করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com