বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক

[ঢাকা, জুন ২১, ২০২৬] চলমান ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ‘ডেটা রিওয়ার্ড’ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক। এ অফারের আওতায় বিশ্বকাপের যেকোনো ম্যাচ চলাকালীন সময়ে নির্ধারিত বান্ডল কিনলেই ম্যাচে হওয়া প্রতিটি গোলের বিপরীতে ১ জিবি করে বোনাস ইন্টারনেট পাবেন গ্রাহকেরা।

অফারটি উপভোগ করতে ম্যাচ চলাকালীন সময়ে মাইবিএল অ্যাপ অথবা যেকোনো মোবাইল
ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) চ্যানেলের মাধ্যমে যেকোনো ৩০ দিনের ইন্টারনেট প্যাক বা মিক্সড বান্ডল কিনতে হবে গ্রাহকদের। এ জন্য আলাদা বা বিশেষ প্যাক কেনার প্রয়োজন হবে না।

প্রিপেইড ও পোস্টপেইড—উভয় ধরনের গ্রাহকেরা এ অফারটি উপভোগ করতে পারবেন। ম্যাচে যত গোল হবে, গ্রাহকেরা তত বেশি বোনাস ডেটা পাবেন। বোনাস ডেটা অর্জনের ক্ষেত্রে কোনো সর্বোচ্চ সীমা নেই এবং গ্রাহকেরা যতবার ইচ্ছা নির্ধারিত এ প্যাকগুলো কিনতে পারবেন। অর্থাৎ, ম্যাচে যত বেশি গোল, তত বেশি বোনাস ডেটা।

ম্যাচ শেষ হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে প্রতিটি ম্যাচের বোনাস ডেটা গ্রাহকের অ্যাকাউন্টে যোগ হবে।এ ডেটার মেয়াদ থাকবে সাত দিন। ফলে গ্রাহকেরা সহজেই ম্যাচের হাইলাইটস দেখতে, উদযাপনের মুহূর্তগুলো ভাগাভাগি করে নিতে এবং বিশ্বকাপের উন্মাদনার সঙ্গে যুক্ত থাকতে পারবেন।

বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, “আমাদের দেশে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ। প্রতি চার বছর পর বিশ্বকাপ এমন এক উপলক্ষ তৈরি করে, যা দেশের মানুষকে এক সুতোয় গেঁথে ফেলে। অন্য যেকোনো ক্রীড়া আসরের তুলনায় এ আয়োজন ঘিরে তৈরি হয় বাড়তি উৎসবের আমেজ। আমরা চেয়েছি বাংলালিংকও সেই আনন্দের অংশ হোক। ‘গোল বোনাস’ অফারের মাধ্যমে মাঠের প্রতিটি গোল আমাদের গ্রাহকদেকে আরও বেশি ডেটা উপহার দেবে। এর মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই, মাঠের প্রতিটি গোলের উচ্ছ্বাস যেন আমাদের গ্রাহকেরাও অনুভব করতে পারেন। এভাবেই আমরা তাদের সঙ্গে বিশ্বকাপের আনন্দ উদযাপন ও ভাগাভাগি করে নিতে চাই।”

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ‘গোল বোনাস’ ক্যাম্পেইনের মাধ্যমে ফুটবলপ্রেমীদের জন্য বিশ্বকাপের উত্তেজনাকে আরও উপভোগ্য করে তুলতে চায় বাংলালিংক। বিশ্বের সবচেয়ে বড় এই ফুটবল আসরকে ঘিরে কোটি মানুষের উচ্ছ্বাসের সময়ে গ্রাহকদের সঙ্গে সংযুক্ত রাখতে এবং অর্থবহ ডিজিটাল অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠানটি।এছাড়া, রাইজ, টফি ও মাইবিএল সুপার অ্যাপের বিভিন্ন সাবস্ক্রিপশন প্যাকেজের মাধ্যমে বিশ্বকাপের সবগুলো ম্যাচ উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।

ডিজিটাল অপারেটর বাংলালিংকের সব কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রয়েছে গ্রাহক।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» চব্বিশের গণহত্যার ৭ মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড: সংসদে আইনমন্ত্রী

» আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির

» ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

» বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু

» বিশ্ব বাবা দিবস আজ

» সিডনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

» সংসদ সদস্যদের মানোন্নয়ন করা দরকার : মান্না

» বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার

» যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দ্রুত শেষ করার আহ্বান আঞ্চলিক নেতাদের

» দেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক

[ঢাকা, জুন ২১, ২০২৬] চলমান ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ‘ডেটা রিওয়ার্ড’ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক। এ অফারের আওতায় বিশ্বকাপের যেকোনো ম্যাচ চলাকালীন সময়ে নির্ধারিত বান্ডল কিনলেই ম্যাচে হওয়া প্রতিটি গোলের বিপরীতে ১ জিবি করে বোনাস ইন্টারনেট পাবেন গ্রাহকেরা।

অফারটি উপভোগ করতে ম্যাচ চলাকালীন সময়ে মাইবিএল অ্যাপ অথবা যেকোনো মোবাইল
ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) চ্যানেলের মাধ্যমে যেকোনো ৩০ দিনের ইন্টারনেট প্যাক বা মিক্সড বান্ডল কিনতে হবে গ্রাহকদের। এ জন্য আলাদা বা বিশেষ প্যাক কেনার প্রয়োজন হবে না।

প্রিপেইড ও পোস্টপেইড—উভয় ধরনের গ্রাহকেরা এ অফারটি উপভোগ করতে পারবেন। ম্যাচে যত গোল হবে, গ্রাহকেরা তত বেশি বোনাস ডেটা পাবেন। বোনাস ডেটা অর্জনের ক্ষেত্রে কোনো সর্বোচ্চ সীমা নেই এবং গ্রাহকেরা যতবার ইচ্ছা নির্ধারিত এ প্যাকগুলো কিনতে পারবেন। অর্থাৎ, ম্যাচে যত বেশি গোল, তত বেশি বোনাস ডেটা।

ম্যাচ শেষ হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে প্রতিটি ম্যাচের বোনাস ডেটা গ্রাহকের অ্যাকাউন্টে যোগ হবে।এ ডেটার মেয়াদ থাকবে সাত দিন। ফলে গ্রাহকেরা সহজেই ম্যাচের হাইলাইটস দেখতে, উদযাপনের মুহূর্তগুলো ভাগাভাগি করে নিতে এবং বিশ্বকাপের উন্মাদনার সঙ্গে যুক্ত থাকতে পারবেন।

বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, “আমাদের দেশে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ। প্রতি চার বছর পর বিশ্বকাপ এমন এক উপলক্ষ তৈরি করে, যা দেশের মানুষকে এক সুতোয় গেঁথে ফেলে। অন্য যেকোনো ক্রীড়া আসরের তুলনায় এ আয়োজন ঘিরে তৈরি হয় বাড়তি উৎসবের আমেজ। আমরা চেয়েছি বাংলালিংকও সেই আনন্দের অংশ হোক। ‘গোল বোনাস’ অফারের মাধ্যমে মাঠের প্রতিটি গোল আমাদের গ্রাহকদেকে আরও বেশি ডেটা উপহার দেবে। এর মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই, মাঠের প্রতিটি গোলের উচ্ছ্বাস যেন আমাদের গ্রাহকেরাও অনুভব করতে পারেন। এভাবেই আমরা তাদের সঙ্গে বিশ্বকাপের আনন্দ উদযাপন ও ভাগাভাগি করে নিতে চাই।”

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ‘গোল বোনাস’ ক্যাম্পেইনের মাধ্যমে ফুটবলপ্রেমীদের জন্য বিশ্বকাপের উত্তেজনাকে আরও উপভোগ্য করে তুলতে চায় বাংলালিংক। বিশ্বের সবচেয়ে বড় এই ফুটবল আসরকে ঘিরে কোটি মানুষের উচ্ছ্বাসের সময়ে গ্রাহকদের সঙ্গে সংযুক্ত রাখতে এবং অর্থবহ ডিজিটাল অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠানটি।এছাড়া, রাইজ, টফি ও মাইবিএল সুপার অ্যাপের বিভিন্ন সাবস্ক্রিপশন প্যাকেজের মাধ্যমে বিশ্বকাপের সবগুলো ম্যাচ উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।

ডিজিটাল অপারেটর বাংলালিংকের সব কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রয়েছে গ্রাহক।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com