রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ বারী মন্ডল

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদ ও নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ বারী মন্ডলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার বিকালে নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া আলহাজ্ব ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামায অনুষ্ঠিত হয়। জানাযা নামাজের পূর্বে পুলিশের একটি টিম তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় সহকারী কমিশনার (ভ’মি)রোজুয়ানুল ইফতেকার,বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। জানাযা নামাজে স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ এলাকার হাজারো মানুষ অংশ নেন।
এ সময় বক্তারা, দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর সাহসিকতা ও জনকল্যাণে অবদানের কথা স্মরণ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার (১৫ জুন) বিকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারী মন্ডলের মৃত্যুতে গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নারায়ণগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

» স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্ত্রীসহ ২জন গ্রেফতার

» জাপানি ঘাঁটি থেকে ইরানে মার্কিন হামলা: টোকিওকে জবাবদিহির আহ্বান তেহরানের

» ভূমিমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

» ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী

» রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ই-রিকশা, চলবে আট জোনে

» ডিএমপিতে ৫ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের পদায়ন

» লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

» বিনিয়োগ ও বাণিজ্য সহজীকরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব বাড়াবে ইউএনডিপি

» জিয়াউর রহমানের বিএনপিতে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ বারী মন্ডল

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদ ও নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ বারী মন্ডলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার বিকালে নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া আলহাজ্ব ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামায অনুষ্ঠিত হয়। জানাযা নামাজের পূর্বে পুলিশের একটি টিম তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় সহকারী কমিশনার (ভ’মি)রোজুয়ানুল ইফতেকার,বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। জানাযা নামাজে স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ এলাকার হাজারো মানুষ অংশ নেন।
এ সময় বক্তারা, দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর সাহসিকতা ও জনকল্যাণে অবদানের কথা স্মরণ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার (১৫ জুন) বিকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারী মন্ডলের মৃত্যুতে গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com