জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি : আইনমন্ত্রী

‎ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, এবারের বাজেটে সামাজিক উন্নয়ন কর্মসূচিকে প্রাধান্য দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আগামী জুলাই মাসের ১ তারিখ থেকে ফ্যামিলি, কৃষক, ইমাম কার্ডসহ সব মানবিক-উন্নয়ন কর্মসূচি পুরোদমে শুরু করা হবে।বুধবার ঝিনাইদহ শহরের পবহাটিতে আধুনিক কসাইখানা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ এ প্ল্যান’-এর অংশ হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো ভোটারের কালির দাগ মোছার আগেই আমরা নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করেছি। বলা হয়েছিল, আমরা ক্ষমতায় গেলে নারীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ ইস্যু করব। সারা বাংলাদেশে ইতোমধ্যে ফ্যামিলি কার্ডের পাইলট প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আজ ১৯টি জেলায় ১৯টি স্পটে ফ্যামিলি কার্ডের উদ্বোধন হবে।

তিনি বলেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বারুইপাড়া গ্রামে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হবে। আমরা ইতোমধ্যে কৃষক কার্ড উদ্বোধন করেছি, হরিণাকুণ্ডু ও শৈলকুপায় খাল খননের উদ্বোধন করেছি। আমরা ইমামদের ভাতা দিতে চেয়েছিলাম, তার পাইলট কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছি।

​আইনমন্ত্রী আরও বলেন, এবারের যে বাজেট দেওয়া হয়েছে, তাতে সামাজিক উন্নয়ন কর্মসূচিকে অনেক বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। যে কারণে আশা করছি, মাসের এক তারিখ থেকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ যত মানবিক কর্মকাণ্ড আছে, তা আমরা ফুল স্পিরিটে এগিয়ে নিতে পারব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পোশাক লম্বা, নিচে নাপাকি লাগলে করণীয় কী

» অস্কারে দীপিকার ‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’-এর দৃশ্য, কী আছে সিনেমাটিতে

» দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

» ভক্তদের সুখবর দিলেন রাশমিকা মান্দানা

» যৌথ অভিযানে ইয়াবা-অস্ত্রসহ মাদক কারবারি গ্রেপ্তার

» গুমের শিকার গণঅধিকার পরিষদ নেতা শাকিল দিলেন নির্যাতনের ভয়ংকর বর্ণনা

» বিএনপির সিন্ডিকেট আবারও সক্রিয়, ওমরা থেকে ফিরে আসিফ মাহমুদ

» নারী টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি এখন দীপ্তি

» প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

» কারাগারের ৪ ডিআইজি প্রিজন্সকে বদলি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি : আইনমন্ত্রী

‎ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, এবারের বাজেটে সামাজিক উন্নয়ন কর্মসূচিকে প্রাধান্য দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আগামী জুলাই মাসের ১ তারিখ থেকে ফ্যামিলি, কৃষক, ইমাম কার্ডসহ সব মানবিক-উন্নয়ন কর্মসূচি পুরোদমে শুরু করা হবে।বুধবার ঝিনাইদহ শহরের পবহাটিতে আধুনিক কসাইখানা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ এ প্ল্যান’-এর অংশ হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো ভোটারের কালির দাগ মোছার আগেই আমরা নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করেছি। বলা হয়েছিল, আমরা ক্ষমতায় গেলে নারীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ ইস্যু করব। সারা বাংলাদেশে ইতোমধ্যে ফ্যামিলি কার্ডের পাইলট প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আজ ১৯টি জেলায় ১৯টি স্পটে ফ্যামিলি কার্ডের উদ্বোধন হবে।

তিনি বলেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বারুইপাড়া গ্রামে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হবে। আমরা ইতোমধ্যে কৃষক কার্ড উদ্বোধন করেছি, হরিণাকুণ্ডু ও শৈলকুপায় খাল খননের উদ্বোধন করেছি। আমরা ইমামদের ভাতা দিতে চেয়েছিলাম, তার পাইলট কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছি।

​আইনমন্ত্রী আরও বলেন, এবারের যে বাজেট দেওয়া হয়েছে, তাতে সামাজিক উন্নয়ন কর্মসূচিকে অনেক বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। যে কারণে আশা করছি, মাসের এক তারিখ থেকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ যত মানবিক কর্মকাণ্ড আছে, তা আমরা ফুল স্পিরিটে এগিয়ে নিতে পারব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com