যেভাবে বিধ্বস্ত হয় পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বি-৫২ বোমারু বিমান, নিহত ৮

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে অবস্থিত এডওয়ার্ডস এয়ার ফোর্স বেস থেকে উড্ডয়নের পরপরই একটি মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের দুই কর্মীও রয়েছেন।

এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসের কর্নেল জেমস হেইস এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, আমরা এক ভয়াবহ ট্র্যাজেডির মুখোমুখি হয়েছি। আমরা আটজন মহান আমেরিকানকে হারিয়েছি। নিহতদের মধ্যে সামরিক সদস্য, সরকারি বেসামরিক কর্মী এবং সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা ছিলেন।

মার্কিন সামরিক বাহিনীতে ১৯৫০-এর দশক থেকে ব্যবহৃত হয়ে আসছে বোয়িং বি-৫২ স্ট্র্যাটোফরট্রেস। ‘বাফ’ (BUFF) নামে পরিচিত এই দীর্ঘপাল্লার কৌশলগত বোমারু বিমানটি সম্প্রতি ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে অংশ নিয়েছে।

যেভাবে বিধ্বস্ত হয় পরমাণু অস্ত্র বহনে সক্ষম বি-৫২ বোমারু বিমান
সোমবার স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে নিয়মিত পরীক্ষামূলক মিশনে থাকা অবস্থায় দুর্ঘটনাটি ঘটে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে, যা বহু দূর থেকেও দেখা যায়। দুর্ঘটনাটি সম্পূর্ণভাবে বিমানঘাঁটির রানওয়ের ভেতরেই সীমাবদ্ধ ছিল। ঘটনার পর সাময়িকভাবে ঘাঁটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিমানটি ঘাঁটির রাডার আধুনিকায়ন কর্মসূচিতে সহায়তা করছিল এবং উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।

লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে মোহাভি মরুভূমিতে অবস্থিত এডওয়ার্ডস বিমানঘাঁটিতে দুর্ঘটনার পর বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয় এবং সব আগত বিমানকে বিকল্প গন্তব্যে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি জরুরি সাড়া কার্যক্রমে মনোযোগ দিতে অ-বাণিজ্যিক দর্শনার্থীদের প্রবেশও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ঘাঁটি কর্তৃপক্ষের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, দুর্ঘটনাটি থেকে বেঁচে থাকার কোনো সম্ভাবনা ছিল না। নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং আনুষ্ঠানিকভাবে অবহিত করার ২৪ ঘণ্টা পর তাদের পরিচয় প্রকাশ করা হবে। প্রাথমিক ভিডিওচিত্র পর্যালোচনার পর দুর্ঘটনাটিকে ‘উদ্ধার-অযোগ্য এবং প্রাণে বাঁচার সম্ভাবনাহীন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে দুর্ঘটনার কারণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। প্রাথমিক তদন্ত শেষ হতে ৩০ দিন পর্যন্ত সময় লাগতে পারে, আর বিস্তারিত কারণ অনুসন্ধান ছয় মাসেরও বেশি সময় ধরে চলতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

উল্লেখ্য, ৫০ হাজার ফুট পর্যন্ত উচ্চতায় উড়তে সক্ষম এই বিমান প্রায় ৭০ হাজার পাউন্ড (৩২ হাজার কেজি) অস্ত্র বহন করতে পারে। এর মধ্যে শত শত প্রচলিত বোমা ও ৩২টি পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতাও রয়েছে। আকাশে জ্বালানি নেওয়ার সুবিধা থাকায় এর আঘাত হানার পরিসর কার্যত সীমাহীন। সাধারণত একটি বি-৫২ বিমানে পাঁচ সদস্যের ক্রু থাকেন—বিমান কমান্ডার, পাইলট, রাডার নেভিগেটর, নেভিগেটর এবং ইলেকট্রনিক যুদ্ধ কর্মকর্তা।

সূত্র : বিবিসি বাংলা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কিশোরকে হত্যা, আরও ২ আসামি গ্রেফতার

» আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব : প্রভা

» রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপে নেমে ড্র করল ইরান

» ইয়াবা ও নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

» গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু

» আজ মঙ্গলবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

» কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

» চর দখলকে কেন্দ্র করে মেঘনায় সংঘর্ষ, আহত ৩০

» মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যেভাবে বিধ্বস্ত হয় পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বি-৫২ বোমারু বিমান, নিহত ৮

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে অবস্থিত এডওয়ার্ডস এয়ার ফোর্স বেস থেকে উড্ডয়নের পরপরই একটি মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের দুই কর্মীও রয়েছেন।

এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসের কর্নেল জেমস হেইস এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, আমরা এক ভয়াবহ ট্র্যাজেডির মুখোমুখি হয়েছি। আমরা আটজন মহান আমেরিকানকে হারিয়েছি। নিহতদের মধ্যে সামরিক সদস্য, সরকারি বেসামরিক কর্মী এবং সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা ছিলেন।

মার্কিন সামরিক বাহিনীতে ১৯৫০-এর দশক থেকে ব্যবহৃত হয়ে আসছে বোয়িং বি-৫২ স্ট্র্যাটোফরট্রেস। ‘বাফ’ (BUFF) নামে পরিচিত এই দীর্ঘপাল্লার কৌশলগত বোমারু বিমানটি সম্প্রতি ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে অংশ নিয়েছে।

যেভাবে বিধ্বস্ত হয় পরমাণু অস্ত্র বহনে সক্ষম বি-৫২ বোমারু বিমান
সোমবার স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে নিয়মিত পরীক্ষামূলক মিশনে থাকা অবস্থায় দুর্ঘটনাটি ঘটে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে, যা বহু দূর থেকেও দেখা যায়। দুর্ঘটনাটি সম্পূর্ণভাবে বিমানঘাঁটির রানওয়ের ভেতরেই সীমাবদ্ধ ছিল। ঘটনার পর সাময়িকভাবে ঘাঁটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিমানটি ঘাঁটির রাডার আধুনিকায়ন কর্মসূচিতে সহায়তা করছিল এবং উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।

লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে মোহাভি মরুভূমিতে অবস্থিত এডওয়ার্ডস বিমানঘাঁটিতে দুর্ঘটনার পর বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয় এবং সব আগত বিমানকে বিকল্প গন্তব্যে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি জরুরি সাড়া কার্যক্রমে মনোযোগ দিতে অ-বাণিজ্যিক দর্শনার্থীদের প্রবেশও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ঘাঁটি কর্তৃপক্ষের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, দুর্ঘটনাটি থেকে বেঁচে থাকার কোনো সম্ভাবনা ছিল না। নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং আনুষ্ঠানিকভাবে অবহিত করার ২৪ ঘণ্টা পর তাদের পরিচয় প্রকাশ করা হবে। প্রাথমিক ভিডিওচিত্র পর্যালোচনার পর দুর্ঘটনাটিকে ‘উদ্ধার-অযোগ্য এবং প্রাণে বাঁচার সম্ভাবনাহীন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে দুর্ঘটনার কারণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। প্রাথমিক তদন্ত শেষ হতে ৩০ দিন পর্যন্ত সময় লাগতে পারে, আর বিস্তারিত কারণ অনুসন্ধান ছয় মাসেরও বেশি সময় ধরে চলতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

উল্লেখ্য, ৫০ হাজার ফুট পর্যন্ত উচ্চতায় উড়তে সক্ষম এই বিমান প্রায় ৭০ হাজার পাউন্ড (৩২ হাজার কেজি) অস্ত্র বহন করতে পারে। এর মধ্যে শত শত প্রচলিত বোমা ও ৩২টি পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতাও রয়েছে। আকাশে জ্বালানি নেওয়ার সুবিধা থাকায় এর আঘাত হানার পরিসর কার্যত সীমাহীন। সাধারণত একটি বি-৫২ বিমানে পাঁচ সদস্যের ক্রু থাকেন—বিমান কমান্ডার, পাইলট, রাডার নেভিগেটর, নেভিগেটর এবং ইলেকট্রনিক যুদ্ধ কর্মকর্তা।

সূত্র : বিবিসি বাংলা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com