পালিয়ে বিয়ে করায় পুলিশের সামনে মেয়েকে মেরে ফেললেন বাবা-মা

ছবি সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক :  মেয়ে প্রতিবেশী এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। পালিয়ে তারা বিয়েও করেন। কিন্তু এতে বেশ ক্ষুব্ধ হন মেয়ের বাবা-মা। তারা থানায় এ নিয়ে মামলাও করেন। এরপর মেয়ে ও তার স্বামীকে যখন পুলিশ থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে, তখন সেই থানার ভেতর ও পুলিশের সামনেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করেছেন ওই বাবা-মা।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বন্দা বিভাগে। সংবাদমাধ্যম এনডিটিভি রোববার (১৪ জুন) জানিয়েছে, ১৯ বছর বয়সী শিবানি নামে এক তরুণী তার প্রতিবেশী ললিত ভার্মার সঙ্গে গত ১৮ মে পালিয়ে যায়। এরপর তারা একটি মন্দিরে বিয়ে ও রেজিষ্ট্রি করেন।

কিন্তু মেয়েকে অপহরণ করা হয়েছে এমন অভিযোগ তুলে শিবানির বাবা-মা ললিত ভার্মার বিরুদ্ধে মামলা করেন। গত শুক্রবার পুলিশ মধ্যপ্রদেশের সাতনাতে তাদের অবস্থান শনাক্ত করে এবং জিজ্ঞাসাবাদের জন্য বন্দা থানায় নিয়ে আসে। ওই যুগল পুলিশকে জানায় তারা স্বেচ্ছায় বিয়ে করেছে এবং বিয়ের প্রমাণও দেখায়।

যখন পুলিশ শিবানির মেডিকেল পরীক্ষা এবং তার জবানবন্দি নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন তার বাবা-মা থানায় উপস্থিত হন। তারা মেয়েকে বাড়িতে ফিরে যাওয়ার জন্য বোঝাতে থাকেন। কিন্তু শিবানি তার স্বামীর সঙ্গে থাকতেই জোর দেন।

এ সময় তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তখন শিবানির মা শিবানিকে পেছন থেকে চেপে ধরেন এবং তার বাবা তার শরীরে ছুরি দিয়ে একাধিক আঘাত করেন। এ ঘটনা দেখে থানার পুলিশ হতবিহ্বল হয়ে পড়ে।

তখন শিবানিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শিবানির বাবাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বন্দা পুলিশ সুপার পলাশ বনশাল।  সূত্র: এনডিটিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সংসদে বিরোধী দলের সভা অনুষ্ঠিত

» ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু

» সালমান শাহ হত্যা মামলা: ৫ দিনের রিমান্ডে ডন

» দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি

» নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে বহু প্রাণহানি: রাষ্ট্রপতির গভীর শোক

» ১৭ বছর গণতন্ত্রের নামে স্বৈরশাসন চলেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল

» ‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশ যোগ দিলে কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই: জামায়াত আমির

» কাজী নজরুল ইসলামের সমাধিতে ছাত্রদলের শ্রদ্ধা

» বাসের চাপায় মোটরসাইকেল চালকসহ ২জন নিহত

» রাষ্ট্রপতির সঙ্গে সিইসির নেতৃত্বাধীন ইসির প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পালিয়ে বিয়ে করায় পুলিশের সামনে মেয়েকে মেরে ফেললেন বাবা-মা

ছবি সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক :  মেয়ে প্রতিবেশী এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। পালিয়ে তারা বিয়েও করেন। কিন্তু এতে বেশ ক্ষুব্ধ হন মেয়ের বাবা-মা। তারা থানায় এ নিয়ে মামলাও করেন। এরপর মেয়ে ও তার স্বামীকে যখন পুলিশ থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে, তখন সেই থানার ভেতর ও পুলিশের সামনেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করেছেন ওই বাবা-মা।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বন্দা বিভাগে। সংবাদমাধ্যম এনডিটিভি রোববার (১৪ জুন) জানিয়েছে, ১৯ বছর বয়সী শিবানি নামে এক তরুণী তার প্রতিবেশী ললিত ভার্মার সঙ্গে গত ১৮ মে পালিয়ে যায়। এরপর তারা একটি মন্দিরে বিয়ে ও রেজিষ্ট্রি করেন।

কিন্তু মেয়েকে অপহরণ করা হয়েছে এমন অভিযোগ তুলে শিবানির বাবা-মা ললিত ভার্মার বিরুদ্ধে মামলা করেন। গত শুক্রবার পুলিশ মধ্যপ্রদেশের সাতনাতে তাদের অবস্থান শনাক্ত করে এবং জিজ্ঞাসাবাদের জন্য বন্দা থানায় নিয়ে আসে। ওই যুগল পুলিশকে জানায় তারা স্বেচ্ছায় বিয়ে করেছে এবং বিয়ের প্রমাণও দেখায়।

যখন পুলিশ শিবানির মেডিকেল পরীক্ষা এবং তার জবানবন্দি নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন তার বাবা-মা থানায় উপস্থিত হন। তারা মেয়েকে বাড়িতে ফিরে যাওয়ার জন্য বোঝাতে থাকেন। কিন্তু শিবানি তার স্বামীর সঙ্গে থাকতেই জোর দেন।

এ সময় তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তখন শিবানির মা শিবানিকে পেছন থেকে চেপে ধরেন এবং তার বাবা তার শরীরে ছুরি দিয়ে একাধিক আঘাত করেন। এ ঘটনা দেখে থানার পুলিশ হতবিহ্বল হয়ে পড়ে।

তখন শিবানিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শিবানির বাবাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বন্দা পুলিশ সুপার পলাশ বনশাল।  সূত্র: এনডিটিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com