হিল্লা বিয়ে কবিরা গুনাহ, জড়িতদের ওপর অভিশাপ: আজহারী

ছবি সংগৃহীত

ধর্ম ডেস্ক :হিল্লা বিয়ের নামে ‘সাজানো বা পাতানো বিয়ে’কে কবিরা গুনাহ আখ্যা দিয়ে এ ধরনের প্রথা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী।

বৃহস্পতিবার (১১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে তিনি রাসুলুল্লাহ (স.)-এর একটি হাদিস উল্লেখ করেন- নবীজি বলেছেন, ‘আমি কি তোমাদের ভাড়াটে পাঁঠা সম্পর্কে অবহিত করব না?’ সাহাবিরা বললেন, ‘অবশ্যই, হে আল্লাহর রাসুল!’ তিনি বলেন, ‘সে হলো তাহলীলকারী। আল্লাহ তাহলীলকারী এবং যার জন্য তাহলীল করা হয়, তাদের উভয়কে অভিশাপ দিয়েছেন।’ (সুনানে ইবনে মাজাহ: ১৯৩৬)

আজহারী বলেন, শরিয়তের প্রতিটি বিধানই আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, যা সব যুগে ও সব সমাজে মানবকল্যাণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রণীত। তাই শরিয়তের কোনো বিধানকে অপব্যবহার করা বা কৌশলে অতিক্রম করার চেষ্টা কোনো সচেতন মুসলিমের কাজ হতে পারে না।

তিনি বলেন, হাদিসে যে ‘তাহলীল’ বা ‘হিল্লা’ বিয়ের নিন্দা করা হয়েছে, তা হলো এমন বিয়ে, যা পূর্বপরিকল্পিতভাবে কেবল প্রথম স্বামীর জন্য কোনো নারীকে পুনরায় হালাল করার উদ্দেশ্যে সম্পন্ন করা হয়। এ ধরনের সাজানো বা পাতানো বিয়ে কবিরা গুনাহ।

তবে তিন তালাকের পর কোনো নারী যদি স্বাভাবিকভাবে অন্যত্র বিয়ে করেন এবং পরবর্তীতে সেই বিয়ে স্বাভাবিক কারণেই বিচ্ছেদে শেষ হয়, তাহলে ইদ্দত পূর্ণ হওয়ার পর পূর্বের স্বামীর সঙ্গে পুনরায় বিয়েতে কোনো বাধা নেই বলেও তিনি উল্লেখ করেন।

পোস্টের শেষাংশে আজহারী বলেন, নিষিদ্ধ হলো ‘হালাল করার উদ্দেশ্যে সাজানো বা পাতানো বিয়ে’; তবে স্বাভাবিক বিবাহের ক্ষেত্রে এমন কোনো নিষেধাজ্ঞা নেই।

তিনি আল্লাহ তাআলার কাছে সকলকে ফিতনা থেকে হেফাজতের দোয়া করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

» ভারত-আমেরিকা কারো আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম

» হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম

» বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

» প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক

» বিভিন্ন অপরাধে জড়িত ৭৬ জন গ্রেফতার

» ভূমিকম্পে কারখানার চিমনি-শপিংমলে ধস, আহত-নিখোঁজ অনেকে

» মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ড্রাগ লাইসেন্স না থাকায় বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

» তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগৈলঝাড়ায় বিএনপি নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়: পরে আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণ

» হাতীবান্ধায বাল্যবিয়ের পরিনতি ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হিল্লা বিয়ে কবিরা গুনাহ, জড়িতদের ওপর অভিশাপ: আজহারী

ছবি সংগৃহীত

ধর্ম ডেস্ক :হিল্লা বিয়ের নামে ‘সাজানো বা পাতানো বিয়ে’কে কবিরা গুনাহ আখ্যা দিয়ে এ ধরনের প্রথা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী।

বৃহস্পতিবার (১১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে তিনি রাসুলুল্লাহ (স.)-এর একটি হাদিস উল্লেখ করেন- নবীজি বলেছেন, ‘আমি কি তোমাদের ভাড়াটে পাঁঠা সম্পর্কে অবহিত করব না?’ সাহাবিরা বললেন, ‘অবশ্যই, হে আল্লাহর রাসুল!’ তিনি বলেন, ‘সে হলো তাহলীলকারী। আল্লাহ তাহলীলকারী এবং যার জন্য তাহলীল করা হয়, তাদের উভয়কে অভিশাপ দিয়েছেন।’ (সুনানে ইবনে মাজাহ: ১৯৩৬)

আজহারী বলেন, শরিয়তের প্রতিটি বিধানই আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, যা সব যুগে ও সব সমাজে মানবকল্যাণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রণীত। তাই শরিয়তের কোনো বিধানকে অপব্যবহার করা বা কৌশলে অতিক্রম করার চেষ্টা কোনো সচেতন মুসলিমের কাজ হতে পারে না।

তিনি বলেন, হাদিসে যে ‘তাহলীল’ বা ‘হিল্লা’ বিয়ের নিন্দা করা হয়েছে, তা হলো এমন বিয়ে, যা পূর্বপরিকল্পিতভাবে কেবল প্রথম স্বামীর জন্য কোনো নারীকে পুনরায় হালাল করার উদ্দেশ্যে সম্পন্ন করা হয়। এ ধরনের সাজানো বা পাতানো বিয়ে কবিরা গুনাহ।

তবে তিন তালাকের পর কোনো নারী যদি স্বাভাবিকভাবে অন্যত্র বিয়ে করেন এবং পরবর্তীতে সেই বিয়ে স্বাভাবিক কারণেই বিচ্ছেদে শেষ হয়, তাহলে ইদ্দত পূর্ণ হওয়ার পর পূর্বের স্বামীর সঙ্গে পুনরায় বিয়েতে কোনো বাধা নেই বলেও তিনি উল্লেখ করেন।

পোস্টের শেষাংশে আজহারী বলেন, নিষিদ্ধ হলো ‘হালাল করার উদ্দেশ্যে সাজানো বা পাতানো বিয়ে’; তবে স্বাভাবিক বিবাহের ক্ষেত্রে এমন কোনো নিষেধাজ্ঞা নেই।

তিনি আল্লাহ তাআলার কাছে সকলকে ফিতনা থেকে হেফাজতের দোয়া করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com