মিরপুরে নতুন আতঙ্ক চলন্ত বাইকারের মাথায় ইট ছুঁড়ে বাইক ছিনতাই

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মিরপুরে এক ভয়ংকর কৌশলে ছিনতাইয়ের ঘটনা সামনে এসেছে, যা দেখে হতবাক সাধারণ মানুষ। চলন্ত মোটরসাইকেল আরোহীর মাথায় ইট ছুঁড়ে ফেলে দিয়ে তার বাইক ছিনিয়ে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাতে একটি গলিতে এক যুবক তার ইয়ামাহা এফজেড ভার্সন ৩ মডেলের মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তার মাথায় হেলমেট ছিল না। গলি দিয়ে যাওয়ার সময় আগে থেকে ওত পেতে থাকা দুই দুর্বৃত্তের একজন হঠাৎ করে তার মাথা লক্ষ্য করে সজোরে ইট নিক্ষেপ করে।

ইটের আঘাতে মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান ওই যুবক। এরপরই অপর এক দুর্বৃত্ত দ্রুত মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পরপরই আরেকজন দুর্বৃত্ত ‘ওপর থেকে ইট পড়েছে’ বলে চিৎকার শুরু করে এবং স্থানীয়দের ডেকে আহত ব্যক্তিকে রিকশায় তুলে হাসপাতালে পাঠানোর ভান করে। এতে উপস্থিত অনেকেই ঘটনাটিকে দুর্ঘটনা বলে মনে করে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ তৎপরতা বাড়িয়ে মোটরসাইকেলটি উদ্ধার করেছে। পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো সাজ্জাদ বলেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» একগোছা দোলনচাঁপা

» শূকরের নাম নিলে কি ৪০ দিন মুখ নাপাক থাকে?

» কানাডা-সিঙ্গাপুর বানাবো বলব না, বাসযোগ্য ঢাকা গড়তে চাই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

» যুদ্ধ নয়, শান্তি চায় ভারত; সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানে প্রস্তুত: রাজনাথ

» উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান রাষ্ট্রপতির

» দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে : ডেপুটি স্পিকার

» নারীদের জন্য চালু হচ্ছে আরও ১০০ পিংক বাস

» পিস্তলসহ বাবা-ছেলে আটক

» জামায়াতের উত্থান মানে দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যাওয়া: প্রতিমন্ত্রী নুর

» আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মিরপুরে নতুন আতঙ্ক চলন্ত বাইকারের মাথায় ইট ছুঁড়ে বাইক ছিনতাই

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মিরপুরে এক ভয়ংকর কৌশলে ছিনতাইয়ের ঘটনা সামনে এসেছে, যা দেখে হতবাক সাধারণ মানুষ। চলন্ত মোটরসাইকেল আরোহীর মাথায় ইট ছুঁড়ে ফেলে দিয়ে তার বাইক ছিনিয়ে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাতে একটি গলিতে এক যুবক তার ইয়ামাহা এফজেড ভার্সন ৩ মডেলের মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তার মাথায় হেলমেট ছিল না। গলি দিয়ে যাওয়ার সময় আগে থেকে ওত পেতে থাকা দুই দুর্বৃত্তের একজন হঠাৎ করে তার মাথা লক্ষ্য করে সজোরে ইট নিক্ষেপ করে।

ইটের আঘাতে মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান ওই যুবক। এরপরই অপর এক দুর্বৃত্ত দ্রুত মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পরপরই আরেকজন দুর্বৃত্ত ‘ওপর থেকে ইট পড়েছে’ বলে চিৎকার শুরু করে এবং স্থানীয়দের ডেকে আহত ব্যক্তিকে রিকশায় তুলে হাসপাতালে পাঠানোর ভান করে। এতে উপস্থিত অনেকেই ঘটনাটিকে দুর্ঘটনা বলে মনে করে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ তৎপরতা বাড়িয়ে মোটরসাইকেলটি উদ্ধার করেছে। পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো সাজ্জাদ বলেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com