বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে মিরপুরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার অনুশীলন ম্যাচ এবং পরবর্তী ওয়ানডে সিরিজকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ উপলক্ষ্যে আগামী ৭ জুন অনুশীলন ম্যাচ, ৯ জুন প্রথম ওয়ানডে, ১১ জুন দ্বিতীয় ওয়ানডে এবং ১৪ জুন তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

এ কারণে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন প্রগতি সড়কে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। নিরাপত্তা ও যানজট নিরসনের স্বার্থে নির্ধারিত সময়ে সাধারণ যানবাহনকে ওই সড়ক এড়িয়ে বিকল্প পথে চলাচলের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

বিকল্প সড়ক হিসেবে প্রগতি ক্রসিং, শেওড়াপাড়া ক্রসিং, রাইনখোলা ও ঈদগাহ মাঠ হয়ে মিরপুর-১ গমনাগমনের পরামর্শ দেওয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচকে ঘিরে খেলোয়াড়, কর্মকর্তা, দর্শক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে নগরবাসীর সহযোগিতাও কামনা করেছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জুলাই গণঅভ্যুত্থান: কথা না শুনলে টিভি চ্যানেল বন্ধ, ওবায়দুল কাদেরকে আরাফাত

» রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক

» ফ্যামিলি কার্ডে নিম্নবিত্তের ভাগ্যবদল, ১৬ আগস্ট শুরু আনুষ্ঠানিক বিতরণ

» ভুলত্রুটি পাওয়া গেলে সংশোধনে ব্যবস্থা নেওয়া হবে-খাতা পুনঃপরীক্ষণের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী

» ২২৬ মাদরাসায় পাস করেনি কেউ

» চীনে টাইফুন ডলফিনের তাণ্ডব, ভয়াবহ বন্যার শঙ্কা

» আঘাত করতে হয় লোহা গরম থাকতেই

» সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি

» যশোর বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৬.২৭ শতাংশ, এগিয়ে মেয়েরা

» সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে মিরপুরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার অনুশীলন ম্যাচ এবং পরবর্তী ওয়ানডে সিরিজকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ উপলক্ষ্যে আগামী ৭ জুন অনুশীলন ম্যাচ, ৯ জুন প্রথম ওয়ানডে, ১১ জুন দ্বিতীয় ওয়ানডে এবং ১৪ জুন তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

এ কারণে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন প্রগতি সড়কে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। নিরাপত্তা ও যানজট নিরসনের স্বার্থে নির্ধারিত সময়ে সাধারণ যানবাহনকে ওই সড়ক এড়িয়ে বিকল্প পথে চলাচলের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

বিকল্প সড়ক হিসেবে প্রগতি ক্রসিং, শেওড়াপাড়া ক্রসিং, রাইনখোলা ও ঈদগাহ মাঠ হয়ে মিরপুর-১ গমনাগমনের পরামর্শ দেওয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচকে ঘিরে খেলোয়াড়, কর্মকর্তা, দর্শক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে নগরবাসীর সহযোগিতাও কামনা করেছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com