‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় দেশব্যাপী প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারের তথ্য সংগ্রহে ‘তথ্য সংগ্রহকারী’ (এনুমারেটর) নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই ও মৌখিক পরীক্ষার সময়সূচি নির্ধারণ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি থেকে মঙ্গলবার জারি করা এক জরুরি চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় ২০২৫-২৬ অর্থবছরে দেশব্যাপী সকল পরিবারের তথ্য সংগ্রহ করে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে আবেদনকারীদের শিক্ষাগত সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র আগামী ২৯ ও ৩০ জুলাই যাচাই-বাছাই করা হবে। এরপর ১ আগস্ট ২০২৬ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চিঠিতে তথ্য সংগ্রহকারী হিসেবে কাজ করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য কয়েকটি যোগ্যতার শর্তও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড কর্মসূচিতে কাজ করার আগ্রহ থাকা, শারীরিকভাবে সক্ষম হওয়া ও স্মার্টফোন ব্যবহারে দক্ষ হওয়া। পাশাপাশি প্রার্থীদেরকে কম্পিউটার, ট্যাবলেট বা স্মার্টফোন পরিচালনায় সক্ষম হতে হবে, যাতে ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহের কাজ সঠিকভাবে সম্পন্ন করা যায়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল হক স্বাক্ষরিত চিঠিতে জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা সমাজসেবা কর্মকর্তাদের দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীদের জন্য প্রশিক্ষণ, দায়িত্ব বণ্টন ও মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সময়সূচিসহ পরবর্তী নির্দেশনা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারের একটি সমন্বিত তথ্যভাণ্ডার তৈরি হবে, যা ভবিষ্যতে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সরকারি সহায়তা কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।   সূএ: বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

» গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

» আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের অপশাসনে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল-স্পিকার

» সেপ্টেম্বরসহ আগামী ৩ মাস ডেঙ্গু পরিস্থিতি খারাপ হতে পারে-প্রেসসচিব সালেহ শিবলী

» প্রধানমন্ত্রী সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী: আতিকুর রহমান রুমন

» আমি এবং আমার স্ত্রী— উভয়েরই বিদেশে ক্যারিয়ার-নাগরিকত্বের সুযোগ ছিল, কিন্তু থাকিনি

» জালে ধরা পড়ল ২ কেজির ইলিশ বিক্রি হলো ৭ হাজার টাকায়

» সাংবাদিকের বাসায় গুলি, অস্ত্রসহ গ্রেফতার ‌‘ভইরা দে’ গ্রুপের ১ জন গ্রেফতার

» ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!

» হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় দেশব্যাপী প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারের তথ্য সংগ্রহে ‘তথ্য সংগ্রহকারী’ (এনুমারেটর) নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই ও মৌখিক পরীক্ষার সময়সূচি নির্ধারণ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি থেকে মঙ্গলবার জারি করা এক জরুরি চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় ২০২৫-২৬ অর্থবছরে দেশব্যাপী সকল পরিবারের তথ্য সংগ্রহ করে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে আবেদনকারীদের শিক্ষাগত সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র আগামী ২৯ ও ৩০ জুলাই যাচাই-বাছাই করা হবে। এরপর ১ আগস্ট ২০২৬ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চিঠিতে তথ্য সংগ্রহকারী হিসেবে কাজ করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য কয়েকটি যোগ্যতার শর্তও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড কর্মসূচিতে কাজ করার আগ্রহ থাকা, শারীরিকভাবে সক্ষম হওয়া ও স্মার্টফোন ব্যবহারে দক্ষ হওয়া। পাশাপাশি প্রার্থীদেরকে কম্পিউটার, ট্যাবলেট বা স্মার্টফোন পরিচালনায় সক্ষম হতে হবে, যাতে ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহের কাজ সঠিকভাবে সম্পন্ন করা যায়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল হক স্বাক্ষরিত চিঠিতে জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা সমাজসেবা কর্মকর্তাদের দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীদের জন্য প্রশিক্ষণ, দায়িত্ব বণ্টন ও মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সময়সূচিসহ পরবর্তী নির্দেশনা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারের একটি সমন্বিত তথ্যভাণ্ডার তৈরি হবে, যা ভবিষ্যতে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সরকারি সহায়তা কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।   সূএ: বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com