সিনেমার পাশাপাশি রিয়েল এস্টেটেও অক্ষয়ের বাজিমাত, ৯ কোটিতে দুই ফ্ল্যাট বিক্রি

ছবি সংগৃহীত

শোবিজ ডেস্ক : বলিউড অভিনেতা অক্ষয় কুমার মুম্বাইয়ের বোরিভালি ইস্টের ওবেরয় স্কাই সিটি কমপ্লেক্সে অবস্থিত তার দুটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এই দুটি ফ্ল্যাট বিক্রি করে অভিনেতা মোট ৭ কোটি ১০ লাখ রুপি (বাংলাদেশি ৯ কোটি ১০ লাখ ২২ হাজার টাকা) ঘরে তুলেছেন।

সম্পত্তি নিবন্ধনসংক্রান্ত নথি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিআরই ম্যাট্রিক্সের বরাত দিয়ে জানা গেছে, গত ২ জুন সুবর্ণা রূপেশকুমার সাকপাল নামের এক ক্রেতার কাছে এই ফ্ল্যাট দুটি হস্তান্তর করা হয়েছে।

নিবন্ধিত নথির তথ্য অনুযায়ী, একটি বহুতল ভবনের একই ফ্লোরে এই ফ্ল্যাট দুটি অবস্থিত। এর মধ্যে ১ হাজার ১০১ বর্গফুটের বড় ফ্ল্যাটটি বিক্রি হয়েছে ৫ কোটি ৭৫ লাখ রুপিতে। এই লেনদেনের জন্য ক্রেতাকে ২৮ লাখ ৭৫ হাজার রুপি স্ট্যাম্প ডিউটি বা রাজস্ব দিতে হয়েছে এবং ফ্ল্যাটটির সঙ্গে দুটি গাড়ি পার্কিংয়ের সুবিধাও যুক্ত রয়েছে। অন্যদিকে একই ফ্লোরে থাকা ২৫২ বর্গফুটের ছোট ফ্ল্যাটটি বিক্রি হয়েছে ১ কোটি ৩৫ লাখ রুপিতে। এই সম্পত্তির জন্য স্ট্যাম্প ডিউটি বাবদ পরিশোধ করা হয়েছে ৬ লাখ ৭৫ হাজার রুপি এবং এর সঙ্গে একটি গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে।

ওবেরয় স্কাই সিটি প্রকল্পে অক্ষয় কুমারের সম্পত্তি বিক্রির ঘটনা এবারই প্রথম নয়। গত কয়েক বছর ধরেই মুম্বাইয়ে নিজের আবাসন খাতের বিনিয়োগগুলো থেকে লাভ তুলে নিচ্ছেন এই বলিউড তারকা। প্রখ্যাত আবাসন পরামর্শক প্রতিষ্ঠান স্কয়ার ইয়ার্ডসের তথ্য অনুযায়ী, গত বছরের মার্চে একই প্রকল্পে ১ হাজার ৭৩ বর্গফুটের একটি ফ্ল্যাট ৪ কোটি ৩৫ লাখ রুপিতে বিক্রি করেছিলেন তিনি। ২০১৭ সালে ২ কোটি ৩৭ লাখ রুপিতে কেনা সেই ফ্ল্যাটটি থেকে সাত বছরে তার প্রায় ৮৪ শতাংশ মুনাফা হয়েছিল। এ ছাড়া ২০২৫ সালের জানুয়ারিতেও ওই একই আবাসিক প্রকল্পে আরেকটি ফ্ল্যাট ৪ কোটি ২৫ লাখ রুপিতে বিক্রি করেছিলেন অক্ষয়।

পর্দায় কাজের ব্যস্ততার পাশাপাশি রিয়েল এস্টেট ব্যবসায় এমন সুপরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে আলোচনায় থাকা এই অভিনেতাকে সম্প্রতি দর্শক পর্দায় দেখেছে প্রিয়দর্শন পরিচালিত ‘ভূত বাংলা’ সিনেমায়। আগামী ২৬ জুন মুক্তি পেতে যাওয়া তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ নিয়ে বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।

সূত্র: এনডিটিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কানাডার সাস্কাচুয়ান প্রদেশে প্রবাসীদের মিলনমেলা

» বিশ্বকাপে ভালো করতে স্পিনের ওপর ভরসা করছে বাংলাদেশ

» অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, নারীসহ গ্রেফতার ২

» লোকাল বাস খাদে পড়ে ৪ জন নিহত

» যুক্তরাষ্ট্রের দাবি ‘মিথ্যা’, পরমাণু ভাণ্ডার আরও বাড়াচ্ছে উত্তর কোরিয়া

» বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

» ৭ মামলায় জামিন চেয়েছেন আব্দুর রাজ্জাক

» এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু ১৫ জুন

» বিশেষ পুলিশি অভিযানে ১৪ জন গ্রেফতার

» দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি তৃণমূলের নারীরা : মঈন খান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সিনেমার পাশাপাশি রিয়েল এস্টেটেও অক্ষয়ের বাজিমাত, ৯ কোটিতে দুই ফ্ল্যাট বিক্রি

ছবি সংগৃহীত

শোবিজ ডেস্ক : বলিউড অভিনেতা অক্ষয় কুমার মুম্বাইয়ের বোরিভালি ইস্টের ওবেরয় স্কাই সিটি কমপ্লেক্সে অবস্থিত তার দুটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এই দুটি ফ্ল্যাট বিক্রি করে অভিনেতা মোট ৭ কোটি ১০ লাখ রুপি (বাংলাদেশি ৯ কোটি ১০ লাখ ২২ হাজার টাকা) ঘরে তুলেছেন।

সম্পত্তি নিবন্ধনসংক্রান্ত নথি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিআরই ম্যাট্রিক্সের বরাত দিয়ে জানা গেছে, গত ২ জুন সুবর্ণা রূপেশকুমার সাকপাল নামের এক ক্রেতার কাছে এই ফ্ল্যাট দুটি হস্তান্তর করা হয়েছে।

নিবন্ধিত নথির তথ্য অনুযায়ী, একটি বহুতল ভবনের একই ফ্লোরে এই ফ্ল্যাট দুটি অবস্থিত। এর মধ্যে ১ হাজার ১০১ বর্গফুটের বড় ফ্ল্যাটটি বিক্রি হয়েছে ৫ কোটি ৭৫ লাখ রুপিতে। এই লেনদেনের জন্য ক্রেতাকে ২৮ লাখ ৭৫ হাজার রুপি স্ট্যাম্প ডিউটি বা রাজস্ব দিতে হয়েছে এবং ফ্ল্যাটটির সঙ্গে দুটি গাড়ি পার্কিংয়ের সুবিধাও যুক্ত রয়েছে। অন্যদিকে একই ফ্লোরে থাকা ২৫২ বর্গফুটের ছোট ফ্ল্যাটটি বিক্রি হয়েছে ১ কোটি ৩৫ লাখ রুপিতে। এই সম্পত্তির জন্য স্ট্যাম্প ডিউটি বাবদ পরিশোধ করা হয়েছে ৬ লাখ ৭৫ হাজার রুপি এবং এর সঙ্গে একটি গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে।

ওবেরয় স্কাই সিটি প্রকল্পে অক্ষয় কুমারের সম্পত্তি বিক্রির ঘটনা এবারই প্রথম নয়। গত কয়েক বছর ধরেই মুম্বাইয়ে নিজের আবাসন খাতের বিনিয়োগগুলো থেকে লাভ তুলে নিচ্ছেন এই বলিউড তারকা। প্রখ্যাত আবাসন পরামর্শক প্রতিষ্ঠান স্কয়ার ইয়ার্ডসের তথ্য অনুযায়ী, গত বছরের মার্চে একই প্রকল্পে ১ হাজার ৭৩ বর্গফুটের একটি ফ্ল্যাট ৪ কোটি ৩৫ লাখ রুপিতে বিক্রি করেছিলেন তিনি। ২০১৭ সালে ২ কোটি ৩৭ লাখ রুপিতে কেনা সেই ফ্ল্যাটটি থেকে সাত বছরে তার প্রায় ৮৪ শতাংশ মুনাফা হয়েছিল। এ ছাড়া ২০২৫ সালের জানুয়ারিতেও ওই একই আবাসিক প্রকল্পে আরেকটি ফ্ল্যাট ৪ কোটি ২৫ লাখ রুপিতে বিক্রি করেছিলেন অক্ষয়।

পর্দায় কাজের ব্যস্ততার পাশাপাশি রিয়েল এস্টেট ব্যবসায় এমন সুপরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে আলোচনায় থাকা এই অভিনেতাকে সম্প্রতি দর্শক পর্দায় দেখেছে প্রিয়দর্শন পরিচালিত ‘ভূত বাংলা’ সিনেমায়। আগামী ২৬ জুন মুক্তি পেতে যাওয়া তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ নিয়ে বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।

সূত্র: এনডিটিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com