জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ১৩ জন গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে আবারও অভিযান চালিয়েছে পুলিশ। এ অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, হেরোইন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আজ (০৫ জুন) বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা।

জুয়েল রানা জানান, বৃহস্পতিবার রাত ৯টার পর বাবর রোডে পুলিশের স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) গেটের সামনে থেকে অভিযান শুরু হয়। পরে জেনেভা ক্যাম্পের বিভিন্ন সেক্টরে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন বাসাবাড়িতে তল্লাশি পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মূলত প্রতি বৃহস্পতিবার মাদক বিক্রির জন্য সক্রিয় হয় একটি চক্র। গতকালও ক্যাম্পের ভেতরে মাদক বিক্রির প্রস্তুতি চলছিল। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ও এসপিবিএন সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি ট্রাঙ্ক উদ্ধার করা হয়। পরে সেটি থেকে মাদকদ্রব্য ও মাদক বিক্রির টাকা পাওয়া যায়। এছাড়া পুরো অভিযানে কয়েক কেজি গাঁজা, ইয়াবা, হেরোইন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির সঙ্গে জড়িত ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, বৃহস্পতিবার অনেকে মাদক কেনার জন্য এখানে আসবেন বলে আমাদের কাছে তথ্য ছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আড়াই ঘণ্টা পর সচল এসএমডব্লিউ-৫, কেটে গেল বড় ইন্টারনেট বিপর্যয়ের শঙ্কা

» সবার সহযোগিতায় পরিচ্ছন্ন আধুনিক নগরী গড়ে তুলবো : ডিএনসিসি প্রশাসক

» বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

» মেহেরপুরে তিন স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার, বেজে উঠল বঙ্গবন্ধুর ভাষণ

» বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: সালাহউদ্দিন আহমেদ

» ঝিনাইদহে আ. লীগের সাবেক এমপি নায়েব আলীসহ গ্রেপ্তার ৪

» যাত্রাবাড়ী ও তুরাগর থানা বিভিন্ন অপরাধে ৪২জন গ্রেফতার

» বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও সমৃদ্ধ হচ্ছে: দীনেশ ত্রিবেদী

» রাজধানীর সিংহভাগ ডাকাতির ঘটনায় একটি চক্র জড়িত: ডিবি

» নশ্বর মানব জন্ম

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ১৩ জন গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে আবারও অভিযান চালিয়েছে পুলিশ। এ অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, হেরোইন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আজ (০৫ জুন) বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা।

জুয়েল রানা জানান, বৃহস্পতিবার রাত ৯টার পর বাবর রোডে পুলিশের স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) গেটের সামনে থেকে অভিযান শুরু হয়। পরে জেনেভা ক্যাম্পের বিভিন্ন সেক্টরে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন বাসাবাড়িতে তল্লাশি পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মূলত প্রতি বৃহস্পতিবার মাদক বিক্রির জন্য সক্রিয় হয় একটি চক্র। গতকালও ক্যাম্পের ভেতরে মাদক বিক্রির প্রস্তুতি চলছিল। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ও এসপিবিএন সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি ট্রাঙ্ক উদ্ধার করা হয়। পরে সেটি থেকে মাদকদ্রব্য ও মাদক বিক্রির টাকা পাওয়া যায়। এছাড়া পুরো অভিযানে কয়েক কেজি গাঁজা, ইয়াবা, হেরোইন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির সঙ্গে জড়িত ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, বৃহস্পতিবার অনেকে মাদক কেনার জন্য এখানে আসবেন বলে আমাদের কাছে তথ্য ছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com