কৃতি-রাশমিকার সমকামী সম্পর্ক নিয়ে ফিসফাস!

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :  গল্পের প্রয়োজনে বিভিন্ন চরিত্রে নিজেদের মেলে ধরেন অভিনয়শিল্পীরা। তৃতীয় লিঙ্গ থেকে সমকামী— কোনোটাই বাদ যায় না। সম্প্রতি প্রকাশি ‘ককটেল ২’-এর ট্রেলারে কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানাকে দেখে প্রশ্ন উঠেছে। ফিসফাস চলছে— পর্দায় সমকামী সম্পর্কে দেখা যাবে দুজনকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

তিন মিনিটের চেয়ে দীর্ঘ ট্রেলার দেখে বোঝা গেছে গল্পটি ত্রিকোণ প্রেমের। বন্ধুত্ব থেকে প্রেমে জড়িয়ে যাওয়ার। সম্পর্ক জটিল হয়ে ওঠার। যার আঁচ পাওয়া গেছে শহীদ কাপুরের কণ্ঠে।

শুরুতে শহীদ-কৃতিকে দেখা যায়। উঠে আসে তাদের একান্ত সময়গুলো। এরপর আগমন রাশমিকার। তার সঙ্গে শহীদের প্রেমের আভাস পাওয়া যায়; যা রূপ নেই ত্রিকোণ প্রেমে। ধীরে ধীরে তিনজনের মধ্যে বাড়তে থাকে ঘনিষ্ঠতা।

এদিকে ছবিতে রাশমিকা-কৃতির সম্পর্ক নিয়ে যেমন চর্চা চলছে তেমনই ফিসফাস তাদের পারিশ্রমিক নিয়ে। শোনা গেছে, ছবিটির জন্য শহীদ ৩০ কোটি এবং রাশমিকা-কৃতি নিয়েছেন ১৫ কোটি করে।

এদিকে পর্দায় রাশমিকা-কৃতির সমকামী সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন। তবে পরিচালক হোমি আদাজানিয়া উড়িয়ে দিয়েছেন বিষয়টি। জানিয়েছেন দুই নায়িকার বন্ধুত্ব দেখানো হবে অন্যকিছু না। ১৯ জুন মুক্তির কথা রয়েছে ছবিটির।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কৃতি-রাশমিকার সমকামী সম্পর্ক নিয়ে ফিসফাস!

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :  গল্পের প্রয়োজনে বিভিন্ন চরিত্রে নিজেদের মেলে ধরেন অভিনয়শিল্পীরা। তৃতীয় লিঙ্গ থেকে সমকামী— কোনোটাই বাদ যায় না। সম্প্রতি প্রকাশি ‘ককটেল ২’-এর ট্রেলারে কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানাকে দেখে প্রশ্ন উঠেছে। ফিসফাস চলছে— পর্দায় সমকামী সম্পর্কে দেখা যাবে দুজনকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

তিন মিনিটের চেয়ে দীর্ঘ ট্রেলার দেখে বোঝা গেছে গল্পটি ত্রিকোণ প্রেমের। বন্ধুত্ব থেকে প্রেমে জড়িয়ে যাওয়ার। সম্পর্ক জটিল হয়ে ওঠার। যার আঁচ পাওয়া গেছে শহীদ কাপুরের কণ্ঠে।

শুরুতে শহীদ-কৃতিকে দেখা যায়। উঠে আসে তাদের একান্ত সময়গুলো। এরপর আগমন রাশমিকার। তার সঙ্গে শহীদের প্রেমের আভাস পাওয়া যায়; যা রূপ নেই ত্রিকোণ প্রেমে। ধীরে ধীরে তিনজনের মধ্যে বাড়তে থাকে ঘনিষ্ঠতা।

এদিকে ছবিতে রাশমিকা-কৃতির সম্পর্ক নিয়ে যেমন চর্চা চলছে তেমনই ফিসফাস তাদের পারিশ্রমিক নিয়ে। শোনা গেছে, ছবিটির জন্য শহীদ ৩০ কোটি এবং রাশমিকা-কৃতি নিয়েছেন ১৫ কোটি করে।

এদিকে পর্দায় রাশমিকা-কৃতির সমকামী সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন। তবে পরিচালক হোমি আদাজানিয়া উড়িয়ে দিয়েছেন বিষয়টি। জানিয়েছেন দুই নায়িকার বন্ধুত্ব দেখানো হবে অন্যকিছু না। ১৯ জুন মুক্তির কথা রয়েছে ছবিটির।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com