অস্ত্রসহ মাদক কারবারি গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারের পেকুয়া উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ আহম্মদ নুর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার ভোরে উপজেলার শিলখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত আহম্মদ নুর পেকুয়া উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের সরকারি ঘোনা এলাকার মৃত আব্দুল হকের ছেলে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, পেকুয়া থানার শিলখালী গ্রামের কাছেমুল উলুম মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা মসজিদসংলগ্ন তিন রাস্তার মোড়ে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযানের সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে এক পেশাদার অস্ত্রধারীকে আটক করা হয়।

পরে উপস্থিত লোকজনের সামনে তল্লাশি চালিয়ে আটক ব্যক্তির কাছ থেকে দুটি দেশীয় তৈরি ব্যারেল সংযুক্ত একনালা বন্দুক, দুটি তাজা বন্দুকের কার্তুজ, দুটি ব্যবহৃত কার্তুজের খোসা এবং পাঁচ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রাখার অভিযোগে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর তাকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আড়াই ঘণ্টা পর সচল এসএমডব্লিউ-৫, কেটে গেল বড় ইন্টারনেট বিপর্যয়ের শঙ্কা

» সবার সহযোগিতায় পরিচ্ছন্ন আধুনিক নগরী গড়ে তুলবো : ডিএনসিসি প্রশাসক

» বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

» মেহেরপুরে তিন স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার, বেজে উঠল বঙ্গবন্ধুর ভাষণ

» বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: সালাহউদ্দিন আহমেদ

» ঝিনাইদহে আ. লীগের সাবেক এমপি নায়েব আলীসহ গ্রেপ্তার ৪

» যাত্রাবাড়ী ও তুরাগর থানা বিভিন্ন অপরাধে ৪২জন গ্রেফতার

» বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও সমৃদ্ধ হচ্ছে: দীনেশ ত্রিবেদী

» রাজধানীর সিংহভাগ ডাকাতির ঘটনায় একটি চক্র জড়িত: ডিবি

» নশ্বর মানব জন্ম

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অস্ত্রসহ মাদক কারবারি গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারের পেকুয়া উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ আহম্মদ নুর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার ভোরে উপজেলার শিলখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত আহম্মদ নুর পেকুয়া উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের সরকারি ঘোনা এলাকার মৃত আব্দুল হকের ছেলে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, পেকুয়া থানার শিলখালী গ্রামের কাছেমুল উলুম মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা মসজিদসংলগ্ন তিন রাস্তার মোড়ে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযানের সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে এক পেশাদার অস্ত্রধারীকে আটক করা হয়।

পরে উপস্থিত লোকজনের সামনে তল্লাশি চালিয়ে আটক ব্যক্তির কাছ থেকে দুটি দেশীয় তৈরি ব্যারেল সংযুক্ত একনালা বন্দুক, দুটি তাজা বন্দুকের কার্তুজ, দুটি ব্যবহৃত কার্তুজের খোসা এবং পাঁচ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রাখার অভিযোগে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর তাকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com