ঘরে ঢুকে গৃহবধূকে হত্যা, একজন আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নেত্রকোণা শহরের উত্তর কাটলী এলাকায় বাসায় প্রবেশ করে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতের নাম মনোয়ারা বেগম চায়না। সোমবার  রাত সাড়ে ৭টার দিকে নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় মনোয়ারা বেগমের স্বামী আবু চাঁন ও ছেলে মুন্নাকে ছুরিকাঘাতে মারাত্মক জখম করে ঘাতক। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় ঘাতক স্থানীয় রিকশাচালক আব্দুর রশিদকে হাতেনাতে ধরে পুলিশে সোর্পদ করে এলাকাবাসী। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ, স্থানীয় লোকজন ও নিহতের স্বজনরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিহত চায়নার স্বামী আবু চাঁন তার বড় ছেলে আনোয়ারকে ফোন করে জানায় বাসায় হামলা হয়েছে। পরে ছেলে ও আশপাশের লোকজন এসে বাড়ির গৃহকর্তা ও তার ছোট  ছেলে মুন্নাকে আহত অবস্থায় উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আব্দুর রশিদ নামে এক রিকশাচালককে আটক করে পুলিশ। পরে স্থানীয়রা গৃহবধূকে অনেক খোজাঁখুজি করে না পেয়ে বাসার খাটের নিচ থেকে নিহত চায়নার মরদেহ উদ্ধার করে । চায়নার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার (সদর র্সাকেল) সজল সরকার সাংবাদিকদের জানান, তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যায়নি। তবে ঘটনার মূল্য রহস্য উৎঘাটনের জন্য পুলিশ কাজ করছে ও আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আড়াই ঘণ্টা পর সচল এসএমডব্লিউ-৫, কেটে গেল বড় ইন্টারনেট বিপর্যয়ের শঙ্কা

» সবার সহযোগিতায় পরিচ্ছন্ন আধুনিক নগরী গড়ে তুলবো : ডিএনসিসি প্রশাসক

» বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

» মেহেরপুরে তিন স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার, বেজে উঠল বঙ্গবন্ধুর ভাষণ

» বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: সালাহউদ্দিন আহমেদ

» ঝিনাইদহে আ. লীগের সাবেক এমপি নায়েব আলীসহ গ্রেপ্তার ৪

» যাত্রাবাড়ী ও তুরাগর থানা বিভিন্ন অপরাধে ৪২জন গ্রেফতার

» বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও সমৃদ্ধ হচ্ছে: দীনেশ ত্রিবেদী

» রাজধানীর সিংহভাগ ডাকাতির ঘটনায় একটি চক্র জড়িত: ডিবি

» নশ্বর মানব জন্ম

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঘরে ঢুকে গৃহবধূকে হত্যা, একজন আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নেত্রকোণা শহরের উত্তর কাটলী এলাকায় বাসায় প্রবেশ করে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতের নাম মনোয়ারা বেগম চায়না। সোমবার  রাত সাড়ে ৭টার দিকে নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় মনোয়ারা বেগমের স্বামী আবু চাঁন ও ছেলে মুন্নাকে ছুরিকাঘাতে মারাত্মক জখম করে ঘাতক। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় ঘাতক স্থানীয় রিকশাচালক আব্দুর রশিদকে হাতেনাতে ধরে পুলিশে সোর্পদ করে এলাকাবাসী। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ, স্থানীয় লোকজন ও নিহতের স্বজনরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিহত চায়নার স্বামী আবু চাঁন তার বড় ছেলে আনোয়ারকে ফোন করে জানায় বাসায় হামলা হয়েছে। পরে ছেলে ও আশপাশের লোকজন এসে বাড়ির গৃহকর্তা ও তার ছোট  ছেলে মুন্নাকে আহত অবস্থায় উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আব্দুর রশিদ নামে এক রিকশাচালককে আটক করে পুলিশ। পরে স্থানীয়রা গৃহবধূকে অনেক খোজাঁখুজি করে না পেয়ে বাসার খাটের নিচ থেকে নিহত চায়নার মরদেহ উদ্ধার করে । চায়নার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার (সদর র্সাকেল) সজল সরকার সাংবাদিকদের জানান, তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যায়নি। তবে ঘটনার মূল্য রহস্য উৎঘাটনের জন্য পুলিশ কাজ করছে ও আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com