সামান্থার সঙ্গে ‘প্রতারণার’ মিথ্যা রটনা ও ট্রোলিংয়ের বিরুদ্ধে আদালতে নাগা চৈতন্য

ছবি সংগৃহীত

শোবিজ ডেস্ক :দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য তার নামে ছড়ানো নানা অপপ্রচার ও ভুয়া তথ্যের বিরুদ্ধে আইনি সুরক্ষা চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ২০১৭ সালে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এবং ২০২১ সালে বিচ্ছেদের পর থেকেই তাদের বিবাহবিচ্ছেদ নিয়ে ইন্টারনেটে নানা ধরনের ভিত্তিহীন তত্ত্ব ও গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিশেষ করে নাগা চৈতন্যের বিরুদ্ধে প্রতারণা এবং সামান্থার ক্যারিয়ার ধ্বংস করার মতো গুরুতর অভিযোগ তুলে ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন কনটেন্ট তৈরি করা হচ্ছিল, যার পরিপ্রেক্ষিতেই তিনি আদালতের শরণাপন্ন হন।

বার্তা সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে অনুমতি ছাড়া নিজের নাম, ছবি এবং পরিচয় ব্যবহার করে অপপ্রচারের বিরুদ্ধে আইনি সুরক্ষার আবেদন জানিয়েছেন নাগা চৈতন্য। গত ২৯ মে দিল্লি হাইকোর্টের বিচারপতি জ্যোতি সিংয়ের আদালতে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে অভিনেতার আইনজীবী বৈভব গগ্গড় আদালতকে জানান, কিছু অনলাইন কনটেন্টে মিথ্যাভাবে দাবি করা হচ্ছে যে নাগা চৈতন্য তার সাবেক স্ত্রীর সঙ্গে প্রতারণা করেছেন এবং তার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছেন। বিষয়টিকে কোনোভাবেই গঠনমূলক সমালোচনা বলা যায় না, এটি স্পষ্টতই ট্রোলিং ও মানহানিকর।

আইনজীবী আরও উদ্বেগ প্রকাশ করে বলেন, অনুমতি ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে অভিনেতার আপত্তিকর ও বিকৃত ভিডিও তৈরি করে ইন্টারনেটে ছড়ানো হচ্ছে, যা একজন জনপ্রিয় তারকা হিসেবে তার এক দশকেরও বেশি সময়ের ক্যারিয়ার এবং সামাজিক মর্যাদাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। ভারতসহ বিশ্বজুড়ে তেলেগু ভাষাভাষী মানুষের কাছে তার যে ভাবমূর্তি রয়েছে, এই ধরনের কনটেন্ট তার ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মানের ওপর বড় আঘাত।

উভয়পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি জ্যোতি সিং মন্তব্য করেন, পাবলিক ফিগার বা তারকাদের সাধারণ মানুষের চেয়ে বেশি যাচাই-বাছাইয়ের মুখোমুখি হতে হয় ঠিকই, তবে তারও একটি নির্দিষ্ট সীমা রয়েছে। শুনানি শেষে আদালত এই ধরনের অপপ্রচার বন্ধে নাগা চৈতন্যের ‘পার্সোনালিটি রাইটস’ বা ব্যক্তিগত অধিকার সুরক্ষায় অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে তলব করেছেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর।

এর আগেও এক পডকাস্টে বিবাহবিচ্ছেদ নিয়ে কথা বলেছিলেন নাগা চৈতন্য। তিনি জানিয়েছিলেন, তারা দুজনেই পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে জীবনের ভিন্ন পথ বেছে নিয়েছেন এবং বর্তমানে যে যার মতো এগিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর ২০২৪ সালের ডিসেম্বরে অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন নাগা চৈতন্য। অন্যদিকে, সামান্থাও গত বছরের ডিসেম্বরে নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে নতুন জীবন শুরু করেছেন। সূত্র: এনডিটিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতির পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

» ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতার জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম

» লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম

» রাষ্ট্রপতি বিষয়ে বিএনপিকে বারবার সতর্ক করা হলেও বিষয়টি গুরুত্ব পায়নি: আসিফ মাহমুদ

» বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ১৪১ জন গ্রেপ্তার

» দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্য গ্রেফতার

» ইয়াবাসহ যুবক আটক

» ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ

» টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার সুযোগ

» শুক্রবার ভারতজুড়ে বড় বিক্ষোভের ডাক, উত্তেজনা চরমে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সামান্থার সঙ্গে ‘প্রতারণার’ মিথ্যা রটনা ও ট্রোলিংয়ের বিরুদ্ধে আদালতে নাগা চৈতন্য

ছবি সংগৃহীত

শোবিজ ডেস্ক :দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য তার নামে ছড়ানো নানা অপপ্রচার ও ভুয়া তথ্যের বিরুদ্ধে আইনি সুরক্ষা চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ২০১৭ সালে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এবং ২০২১ সালে বিচ্ছেদের পর থেকেই তাদের বিবাহবিচ্ছেদ নিয়ে ইন্টারনেটে নানা ধরনের ভিত্তিহীন তত্ত্ব ও গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিশেষ করে নাগা চৈতন্যের বিরুদ্ধে প্রতারণা এবং সামান্থার ক্যারিয়ার ধ্বংস করার মতো গুরুতর অভিযোগ তুলে ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন কনটেন্ট তৈরি করা হচ্ছিল, যার পরিপ্রেক্ষিতেই তিনি আদালতের শরণাপন্ন হন।

বার্তা সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে অনুমতি ছাড়া নিজের নাম, ছবি এবং পরিচয় ব্যবহার করে অপপ্রচারের বিরুদ্ধে আইনি সুরক্ষার আবেদন জানিয়েছেন নাগা চৈতন্য। গত ২৯ মে দিল্লি হাইকোর্টের বিচারপতি জ্যোতি সিংয়ের আদালতে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে অভিনেতার আইনজীবী বৈভব গগ্গড় আদালতকে জানান, কিছু অনলাইন কনটেন্টে মিথ্যাভাবে দাবি করা হচ্ছে যে নাগা চৈতন্য তার সাবেক স্ত্রীর সঙ্গে প্রতারণা করেছেন এবং তার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছেন। বিষয়টিকে কোনোভাবেই গঠনমূলক সমালোচনা বলা যায় না, এটি স্পষ্টতই ট্রোলিং ও মানহানিকর।

আইনজীবী আরও উদ্বেগ প্রকাশ করে বলেন, অনুমতি ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে অভিনেতার আপত্তিকর ও বিকৃত ভিডিও তৈরি করে ইন্টারনেটে ছড়ানো হচ্ছে, যা একজন জনপ্রিয় তারকা হিসেবে তার এক দশকেরও বেশি সময়ের ক্যারিয়ার এবং সামাজিক মর্যাদাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। ভারতসহ বিশ্বজুড়ে তেলেগু ভাষাভাষী মানুষের কাছে তার যে ভাবমূর্তি রয়েছে, এই ধরনের কনটেন্ট তার ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মানের ওপর বড় আঘাত।

উভয়পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি জ্যোতি সিং মন্তব্য করেন, পাবলিক ফিগার বা তারকাদের সাধারণ মানুষের চেয়ে বেশি যাচাই-বাছাইয়ের মুখোমুখি হতে হয় ঠিকই, তবে তারও একটি নির্দিষ্ট সীমা রয়েছে। শুনানি শেষে আদালত এই ধরনের অপপ্রচার বন্ধে নাগা চৈতন্যের ‘পার্সোনালিটি রাইটস’ বা ব্যক্তিগত অধিকার সুরক্ষায় অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে তলব করেছেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর।

এর আগেও এক পডকাস্টে বিবাহবিচ্ছেদ নিয়ে কথা বলেছিলেন নাগা চৈতন্য। তিনি জানিয়েছিলেন, তারা দুজনেই পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে জীবনের ভিন্ন পথ বেছে নিয়েছেন এবং বর্তমানে যে যার মতো এগিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর ২০২৪ সালের ডিসেম্বরে অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন নাগা চৈতন্য। অন্যদিকে, সামান্থাও গত বছরের ডিসেম্বরে নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে নতুন জীবন শুরু করেছেন। সূত্র: এনডিটিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com