শাহরুখ-আলিয়াদের আনফলো করলেন করণ জোহর

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :বলিউডের খ্যাতনামা পরিচালক ও প্রযোজক করণ জোহর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে শাহরুখ খান, আলিয়া ভাট, কারিনা কাপুর খানসহ একঝাঁক তারকাকে আনফলো করেছেন। তার এই পদক্ষেপের পর বিনোদন অঙ্গনে নানা গুঞ্জন তৈরি হলেও করণ জোহর নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন।নির্মাতা জানিয়েছেন, কোনো ব্যক্তিগত বিরোধের কারণে নয়, বরং ‘ডিজিটাল ডিটক্স’ বা সামাজিক মাধ্যমের প্রতি আসক্তি কমাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

করণ জোহরের ‘ফলোয়িং’ তালিকা থেকে আরও বাদ পড়েছেন অভিনেত্রী অনন্যা পান্ডে, মালাইকা অরোরা, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, কার্তিক আরিয়ান ও ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার মতো তারকারা। বর্তমানে তার ফলোয়িং সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ৭৮-এ।

তবে এই তালিকার মধ্যেও তিনি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে আনফলো করেননি। এই ঘটনাটি সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়ার পর থেকেই বিনোদন প্রেমীদের মধ্যে নানা প্রশ্ন ও জল্পনার সৃষ্টি হয়।

জল্পনার জবাবে করণ জানান, কারো সাথে তার কোনো মনোমালিন্য বা ঝগড়া হয়নি। ফোনের স্ক্রিনে অতিরিক্ত সময় ব্যয় না করে বাস্তব জীবন ও নিজের মানসিক শান্তিতে মনোযোগ দিতেই তিনি সবাইকে আনফলো করছেন।

উল্লেখ্য, ২০২৩ সালে আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমাটি পরিচালনার পর করণ জোহরকে আর পরিচালকের আসনে দেখা যায়নি। তবে প্রযোজক হিসেবে বর্তমানে তিনি বেশ ব্যস্ত সময় পার করছেন। তার প্রযোজনা সংস্থার ব্যানারে সম্প্রতি মুক্তি পেয়েছে ‘চাঁদ মেরা দিল’।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শাহরুখ-আলিয়াদের আনফলো করলেন করণ জোহর

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :বলিউডের খ্যাতনামা পরিচালক ও প্রযোজক করণ জোহর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে শাহরুখ খান, আলিয়া ভাট, কারিনা কাপুর খানসহ একঝাঁক তারকাকে আনফলো করেছেন। তার এই পদক্ষেপের পর বিনোদন অঙ্গনে নানা গুঞ্জন তৈরি হলেও করণ জোহর নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন।নির্মাতা জানিয়েছেন, কোনো ব্যক্তিগত বিরোধের কারণে নয়, বরং ‘ডিজিটাল ডিটক্স’ বা সামাজিক মাধ্যমের প্রতি আসক্তি কমাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

করণ জোহরের ‘ফলোয়িং’ তালিকা থেকে আরও বাদ পড়েছেন অভিনেত্রী অনন্যা পান্ডে, মালাইকা অরোরা, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, কার্তিক আরিয়ান ও ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার মতো তারকারা। বর্তমানে তার ফলোয়িং সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ৭৮-এ।

তবে এই তালিকার মধ্যেও তিনি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে আনফলো করেননি। এই ঘটনাটি সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়ার পর থেকেই বিনোদন প্রেমীদের মধ্যে নানা প্রশ্ন ও জল্পনার সৃষ্টি হয়।

জল্পনার জবাবে করণ জানান, কারো সাথে তার কোনো মনোমালিন্য বা ঝগড়া হয়নি। ফোনের স্ক্রিনে অতিরিক্ত সময় ব্যয় না করে বাস্তব জীবন ও নিজের মানসিক শান্তিতে মনোযোগ দিতেই তিনি সবাইকে আনফলো করছেন।

উল্লেখ্য, ২০২৩ সালে আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমাটি পরিচালনার পর করণ জোহরকে আর পরিচালকের আসনে দেখা যায়নি। তবে প্রযোজক হিসেবে বর্তমানে তিনি বেশ ব্যস্ত সময় পার করছেন। তার প্রযোজনা সংস্থার ব্যানারে সম্প্রতি মুক্তি পেয়েছে ‘চাঁদ মেরা দিল’।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com