বিদেশি বিয়ারসহ দুই মাদক কারবারি আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ১১২ ক্যান বিদেশি বিয়ারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।

আজ সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল চারটার দিকে পতেঙ্গা থানার চাইনিজ ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। অভিযানের সময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে প্রায় ৭৮ হাজার ৪০০ টাকা মূল্যের ১১২ ক্যান বিদেশি বিয়ার (বিআইএ সাইগন লেগার) উদ্ধার করা হয়। একইসঙ্গে দুই মাদক কারবারিকে আটক করা হয়।

এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ৬ হাজার ২০ টাকা নগদ অর্থ, তিনটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, উদ্ধার করা বিদেশি বিয়ার, জব্দ করা আলামত এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘দেশে মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আড়াই ঘণ্টা পর সচল এসএমডব্লিউ-৫, কেটে গেল বড় ইন্টারনেট বিপর্যয়ের শঙ্কা

» সবার সহযোগিতায় পরিচ্ছন্ন আধুনিক নগরী গড়ে তুলবো : ডিএনসিসি প্রশাসক

» বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

» মেহেরপুরে তিন স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার, বেজে উঠল বঙ্গবন্ধুর ভাষণ

» বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: সালাহউদ্দিন আহমেদ

» ঝিনাইদহে আ. লীগের সাবেক এমপি নায়েব আলীসহ গ্রেপ্তার ৪

» যাত্রাবাড়ী ও তুরাগর থানা বিভিন্ন অপরাধে ৪২জন গ্রেফতার

» বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও সমৃদ্ধ হচ্ছে: দীনেশ ত্রিবেদী

» রাজধানীর সিংহভাগ ডাকাতির ঘটনায় একটি চক্র জড়িত: ডিবি

» নশ্বর মানব জন্ম

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিদেশি বিয়ারসহ দুই মাদক কারবারি আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ১১২ ক্যান বিদেশি বিয়ারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।

আজ সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল চারটার দিকে পতেঙ্গা থানার চাইনিজ ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। অভিযানের সময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে প্রায় ৭৮ হাজার ৪০০ টাকা মূল্যের ১১২ ক্যান বিদেশি বিয়ার (বিআইএ সাইগন লেগার) উদ্ধার করা হয়। একইসঙ্গে দুই মাদক কারবারিকে আটক করা হয়।

এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ৬ হাজার ২০ টাকা নগদ অর্থ, তিনটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, উদ্ধার করা বিদেশি বিয়ার, জব্দ করা আলামত এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘দেশে মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com