প্রধানমন্ত্রীর অসন্তোষের পর হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য এবং আগে থেকে জমে থাকা ময়লা-আবর্জনা ঠিকমতো পরিষ্কার না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর প্রেক্ষাপটে শনিবার (৩০ মে) সকাল থেকে হাতিরঝিলের দৃষ্টিনন্দন লেক এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদুল আজহার পরের দিন শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকার বর্জ্য অপসারণ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি রাজধানীর হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিনরোড, ফার্মগেট এবং কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখেন।

পরিদর্শনকালে রাস্তার ওপর কোরবানির পশুর বর্জ্য এবং আগের জমে থাকা ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে অর্পিত দায়িত্বে অবহেলার দায়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (উপসচিব) সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এই অবস্থানে নড়েচড়ে বসেছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল থেকেই হাতিরঝিল লেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করে রাজউক।

উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর এবং তাঁর নির্দেশনার অংশ হিসেবেই শনিবার সকাল থেকে হাতিরঝিলের দৃষ্টিনন্দন লেকে এই বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তারেক রহমানের পজিটিভ রাজনীতি সারা দেশে ছড়িয়ে দিতে চাই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

» রাজধানীতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান কর্মীরা

» অমিতাভ বচ্চনের মেসেজের জবাব দেন না প্রীতি জিনতা

» যুদ্ধ নয়, দর-কষাকষির ময়দানে ফেরার চেষ্টায় ইরান-যুক্তরাষ্ট্র

» বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসা চলবে না : অর্থমন্ত্রী

» আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

» গণমাধ্যমের উপস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ : ইসি সচিব

» ৫০তম বিসিএসের ভাইভা প্রার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

» জামালপুরে নসিমনের চাপায় সাইকেল আরোহী নিহত

» প্রান্তিক উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা দিতে পিকেএসএফ-এর সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রধানমন্ত্রীর অসন্তোষের পর হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য এবং আগে থেকে জমে থাকা ময়লা-আবর্জনা ঠিকমতো পরিষ্কার না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর প্রেক্ষাপটে শনিবার (৩০ মে) সকাল থেকে হাতিরঝিলের দৃষ্টিনন্দন লেক এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদুল আজহার পরের দিন শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকার বর্জ্য অপসারণ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি রাজধানীর হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিনরোড, ফার্মগেট এবং কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখেন।

পরিদর্শনকালে রাস্তার ওপর কোরবানির পশুর বর্জ্য এবং আগের জমে থাকা ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে অর্পিত দায়িত্বে অবহেলার দায়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (উপসচিব) সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এই অবস্থানে নড়েচড়ে বসেছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল থেকেই হাতিরঝিল লেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করে রাজউক।

উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর এবং তাঁর নির্দেশনার অংশ হিসেবেই শনিবার সকাল থেকে হাতিরঝিলের দৃষ্টিনন্দন লেকে এই বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com