নুসরাত ফারিয়ার ‘লোকে বলে’র টিজার প্রকাশ

বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে দর্শকদের মাঝে হাজির হচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আসন্ন ঈদুল আজহার বিশেষ উপহার হিসেবে তিনি নিয়ে আসছেন ‘লোকে বলে’ শিরোনামের একটি ধামাকা গান। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার ফুয়াদ আল মুক্তাদিরের সংগীতায়োজনে এই গানটিতে কণ্ঠ দিয়েছেন ফারিয়া নিজেই।

সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে গানটির ২০ সেকেন্ডের টিজার, যা ইতোমধ্যে দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।

টিজারের শুরুতেই দেখা যায় জনপ্রিয় সুরকার ফুয়াদ আল মুক্তাদিরের দুর্দান্ত এন্ট্রি। সিন্থেসাইজার ও বাদ্যযন্ত্রের ঝংকারের সাথে সাথে স্ক্রিনে আবির্ভাব ঘটে গ্ল্যামারাস নুসরাত ফারিয়ার। ব্যাকগ্রাউন্ডে শোনা যায় গানের সংলাপ—‘লোকেতে বলে রে, কই থেকে আইলো সে।’

টিজার জুড়েই ফারিয়াকে একাধিক আকর্ষণীয় লুকে তুলে ধরা হয়েছে। একটি দৃশ্যে তাকে কালো রঙের ওয়ান-শোল্ডার পোশাকে রেড কার্পেটে হেঁটে আসতে দেখা যায়, আরেকটি দৃশ্যে চমৎকার দেশীয় ও আধুনিক উৎসবের আবহে ঝলমলে লেহেঙ্গা পরে ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের সাথে তাল মিলিয়ে নাচতে দেখা যায়।

টিজারের স্ক্রিনে ভেসে ওঠে ‘ফারিয়া ইজ ব্যাক’ এবং বাংলা লেখা থাকে গানটির নাম ‘লোকে বলে’।

সামাজিক মাধ্যমে টিজারটি শেয়ার করে নুসরাত ফারিয়া লিখেছেন, এই ঈদে আসছি বাড়াতে মনের টেম্পারেচার।

এর আগে গত শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন ফারিয়া। সেখানে তিনি লিখেছিলেন, কথা দিয়েছিলাম নতুন গান নিয়ে আসব, এবারের ঈদের উদযাপন আরও গ্র্যান্ড হতে যাচ্ছে।

ফোক-পপ ঘরানার এই গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন এবং সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানটি এসভিএফ এবং ব্লিং মিউজিকের ব্যানারে একযোগে প্রকাশিত হতে যাচ্ছে। নির্মাণ করেছেন ভারতের খ্যাতিমান কোরিওগ্রাফার ও চলচ্চিত্র নির্মাতা বাবা যাদব। আগামী ২৬ মে ফারিয়ার এই বহুল প্রতীক্ষিত নতুন গানটি সম্পূর্ণ আকারে মুক্তি পাবে।  সূএ : ঢাকা পোস্ট ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নুসরাত ফারিয়ার ‘লোকে বলে’র টিজার প্রকাশ

বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে দর্শকদের মাঝে হাজির হচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আসন্ন ঈদুল আজহার বিশেষ উপহার হিসেবে তিনি নিয়ে আসছেন ‘লোকে বলে’ শিরোনামের একটি ধামাকা গান। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার ফুয়াদ আল মুক্তাদিরের সংগীতায়োজনে এই গানটিতে কণ্ঠ দিয়েছেন ফারিয়া নিজেই।

সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে গানটির ২০ সেকেন্ডের টিজার, যা ইতোমধ্যে দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।

টিজারের শুরুতেই দেখা যায় জনপ্রিয় সুরকার ফুয়াদ আল মুক্তাদিরের দুর্দান্ত এন্ট্রি। সিন্থেসাইজার ও বাদ্যযন্ত্রের ঝংকারের সাথে সাথে স্ক্রিনে আবির্ভাব ঘটে গ্ল্যামারাস নুসরাত ফারিয়ার। ব্যাকগ্রাউন্ডে শোনা যায় গানের সংলাপ—‘লোকেতে বলে রে, কই থেকে আইলো সে।’

টিজার জুড়েই ফারিয়াকে একাধিক আকর্ষণীয় লুকে তুলে ধরা হয়েছে। একটি দৃশ্যে তাকে কালো রঙের ওয়ান-শোল্ডার পোশাকে রেড কার্পেটে হেঁটে আসতে দেখা যায়, আরেকটি দৃশ্যে চমৎকার দেশীয় ও আধুনিক উৎসবের আবহে ঝলমলে লেহেঙ্গা পরে ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের সাথে তাল মিলিয়ে নাচতে দেখা যায়।

টিজারের স্ক্রিনে ভেসে ওঠে ‘ফারিয়া ইজ ব্যাক’ এবং বাংলা লেখা থাকে গানটির নাম ‘লোকে বলে’।

সামাজিক মাধ্যমে টিজারটি শেয়ার করে নুসরাত ফারিয়া লিখেছেন, এই ঈদে আসছি বাড়াতে মনের টেম্পারেচার।

এর আগে গত শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন ফারিয়া। সেখানে তিনি লিখেছিলেন, কথা দিয়েছিলাম নতুন গান নিয়ে আসব, এবারের ঈদের উদযাপন আরও গ্র্যান্ড হতে যাচ্ছে।

ফোক-পপ ঘরানার এই গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন এবং সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানটি এসভিএফ এবং ব্লিং মিউজিকের ব্যানারে একযোগে প্রকাশিত হতে যাচ্ছে। নির্মাণ করেছেন ভারতের খ্যাতিমান কোরিওগ্রাফার ও চলচ্চিত্র নির্মাতা বাবা যাদব। আগামী ২৬ মে ফারিয়ার এই বহুল প্রতীক্ষিত নতুন গানটি সম্পূর্ণ আকারে মুক্তি পাবে।  সূএ : ঢাকা পোস্ট ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com