উত্তরার দিয়াবাড়ি গরুর হাটে ২৪- ঘন্টা ক্যাশলেস ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক

ঢাকা, রবিবার, ২৪ মে ২০২৬: ঢাকার উত্তরার দিয়াবাড়িতে আয়োজিত কোরবানির গরুর হাটে
ক্যাশলেস কোরবানি ক্যাটল হাট বুথ উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক।

গরুর হাটে এই ডিজিটাল পেমেন্ট বুথ বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস উদ্যোগের অংশ। দিয়াবাড়ি গরুর হাটে ব্র্যাক ব্যাংককে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্র্যাক ব্যাংকের এই বুথে ক্রেতা ও ব্যবসায়ীরা ব্যাংক হিসাব বা মোবাইল ফাইন্যান্সিয়াল
সার্ভিসেস (এমএফএস)-এ টাকা জমা ও উত্তোলন, যেকোনো ব্যাংকে টাকা পাঠানো ও গ্রহণ,
কিউআর কোড ও পিওএস মেশিনের মাধ্যমে পেমেন্ট, তাৎক্ষণিক ব্যাংক হিসাব খোলা, জাল নোট শনাক্তকরণ এবং ২৪-ঘন্টা এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

এই বুথের মাধ্যমে পশু ব্যবসায়ীরা নিরাপদে বিক্রির অর্থ ব্যাংকে জমা রাখতে পারবেন, ফলে নগদ অর্থ ব্যবহারের ঝুঁকি কমবে। একই সঙ্গে ক্রেতারাও দ্রুত ও নিরাপদ ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হয়ে উঠবেন।

২০২৬ সালের ২৪ মে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে গবাদিপশু খামারি, ব্যবসায়ী, ক্রেতা, ঢাকা
উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তাসহ কোরবানির পশুর হাট সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন
উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সার্ভিসেস
ডিপার্টমেন্ট-১ এর পরিচালক এ এন এম মঈনুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মো. পারভেজ আনজাম মুনীর এবং ব্র্যাক ব্যাংকের হেড অব মার্চেন্ট অ্যাকোয়ারিং খায়রুদ্দিন আহমেদ বাপ্পি। ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার দেবাশীষ ভৌমিক এবং ক্লাস্টার ম্যানেজার জাহেদুল মতিন।

এই উদ্যোগের আওতায় কোরবানির পশুর ক্রেতা ও বিক্রেতারা পিওএস মেশিন, বাংলা কিউআর পেমেন্ট, এজেন্ট ব্যাংকিং, এটিএমে নগদ জমা ও উত্তোলন সুবিধাসহ অন্যান্য ডিজিটাল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে নিরাপদ ও সহজ লেনদেন করতে পারবেন।
এই উদ্যোগের লক্ষ্য হলো ঈদ-উল-আজহার পশু বেচাকেনার মৌসুমে নিরাপদ, স্বচ্ছ ও ঝামেলামুক্ত লেনদেন নিশ্চিত করা এবং নগদ অর্থ বহনের সঙ্গে সংশ্লিষ্ট চুরি, প্রতারণা ও জাল নোটের ঝুঁকি কমানো। পাশাপাশি এই কর্মসূচি আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করার পাশাপাশি স্মার্ট ও ক্যাশলেস বাংলাদেশ গড়ার ভিশন বাস্তবায়নেও সহায়ক ভূমিকা রাখবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

» আওয়ামী লীগের প্রেমে পড়েছে সরকার: নাসীরুদ্দীন পাটওয়ারী

» ‘আমরা আইএমএফ ও বিশ্বব্যাংকের গোলাম নই যে তাদের কথা মানতে হবে’: পরওয়ার

» প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, ক্রেতা-বিক্রেতা গ্রেফতার

» ট্রাফিক আইন অমান্য করলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার

» এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী

» তথ্যমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

» বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

» তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার

» জামালপুরে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু!  

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

উত্তরার দিয়াবাড়ি গরুর হাটে ২৪- ঘন্টা ক্যাশলেস ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক

ঢাকা, রবিবার, ২৪ মে ২০২৬: ঢাকার উত্তরার দিয়াবাড়িতে আয়োজিত কোরবানির গরুর হাটে
ক্যাশলেস কোরবানি ক্যাটল হাট বুথ উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক।

গরুর হাটে এই ডিজিটাল পেমেন্ট বুথ বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস উদ্যোগের অংশ। দিয়াবাড়ি গরুর হাটে ব্র্যাক ব্যাংককে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্র্যাক ব্যাংকের এই বুথে ক্রেতা ও ব্যবসায়ীরা ব্যাংক হিসাব বা মোবাইল ফাইন্যান্সিয়াল
সার্ভিসেস (এমএফএস)-এ টাকা জমা ও উত্তোলন, যেকোনো ব্যাংকে টাকা পাঠানো ও গ্রহণ,
কিউআর কোড ও পিওএস মেশিনের মাধ্যমে পেমেন্ট, তাৎক্ষণিক ব্যাংক হিসাব খোলা, জাল নোট শনাক্তকরণ এবং ২৪-ঘন্টা এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

এই বুথের মাধ্যমে পশু ব্যবসায়ীরা নিরাপদে বিক্রির অর্থ ব্যাংকে জমা রাখতে পারবেন, ফলে নগদ অর্থ ব্যবহারের ঝুঁকি কমবে। একই সঙ্গে ক্রেতারাও দ্রুত ও নিরাপদ ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হয়ে উঠবেন।

২০২৬ সালের ২৪ মে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে গবাদিপশু খামারি, ব্যবসায়ী, ক্রেতা, ঢাকা
উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তাসহ কোরবানির পশুর হাট সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন
উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সার্ভিসেস
ডিপার্টমেন্ট-১ এর পরিচালক এ এন এম মঈনুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মো. পারভেজ আনজাম মুনীর এবং ব্র্যাক ব্যাংকের হেড অব মার্চেন্ট অ্যাকোয়ারিং খায়রুদ্দিন আহমেদ বাপ্পি। ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার দেবাশীষ ভৌমিক এবং ক্লাস্টার ম্যানেজার জাহেদুল মতিন।

এই উদ্যোগের আওতায় কোরবানির পশুর ক্রেতা ও বিক্রেতারা পিওএস মেশিন, বাংলা কিউআর পেমেন্ট, এজেন্ট ব্যাংকিং, এটিএমে নগদ জমা ও উত্তোলন সুবিধাসহ অন্যান্য ডিজিটাল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে নিরাপদ ও সহজ লেনদেন করতে পারবেন।
এই উদ্যোগের লক্ষ্য হলো ঈদ-উল-আজহার পশু বেচাকেনার মৌসুমে নিরাপদ, স্বচ্ছ ও ঝামেলামুক্ত লেনদেন নিশ্চিত করা এবং নগদ অর্থ বহনের সঙ্গে সংশ্লিষ্ট চুরি, প্রতারণা ও জাল নোটের ঝুঁকি কমানো। পাশাপাশি এই কর্মসূচি আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করার পাশাপাশি স্মার্ট ও ক্যাশলেস বাংলাদেশ গড়ার ভিশন বাস্তবায়নেও সহায়ক ভূমিকা রাখবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com