পোশাক ধার করে শুটিং করেছিলেন মাধুরী!

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :বলিউডের ‘ধক ধক গার্ল’ খ্যাত মাধুরী দীক্ষিতের সফল ক্যারিয়ার নিয়ে চর্চার শেষ নেই। বক্স অফিস কাঁপানো সিনেমা আর চোখ ধাঁধানো নাচে ভক্তেদের মন জয় করেছেন। তবে রূপালি পর্দার এই আলোর পেছনের অন্ধকার অধ্যায়টি অনেকেরই অজানা। আজকের এই গ্ল্যামারাস রানীর ক্যারিয়ারের শুরুটা কিন্তু হয়েছিল একের পর এক ফ্লপ সিনেমা দিয়ে।১৯৮৪ সালে ‘আবোধ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মাধুরী। এরপর কিছু ব্যর্থ সিনেমার মুখোমুখি হতে হয় তাকে। এমনই এক কঠিন সময়ে একটি সিনেমায় অভিনয়ের সুযোগ পান তিনি, যেখানে চরম অর্থকষ্টের মুখোমুখি হয়েছিল পুরো টিমকে। এমনকি সিনেমার প্রযোজকের কাছে নায়িকার মেকআপ বা পোশাকের ন্যূনতম কোনো বাজেট ছিল না। শেষ পর্যন্ত সহ-অভিনেতার স্ত্রীর পোশাক ধার করে শুটিং শেষ করতে হয়েছিল মাধুরীকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সংগ্রামের দিনগুলোর স্মৃতিচারণ করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শেখর সুমন। তিনি জানান, রেখার সঙ্গে ‘সংসার’ সিনেমায় কাজ করার পর তিনি একটি নতুন সিনেমার প্রস্তাব পান। ছবির প্রযোজক সারভান সিং রাহুল তাকে জানান, মাধুরী দীক্ষিত নামের এক নতুন মেয়ে এই সিনেমার নায়িকা।

কথামতো প্রযোজককে সঙ্গে নিয়ে মাধুরীর বাড়িতে হাজির হন শেখর সুমন। প্রথম দেখাতেই মাধুরীর চোখ ধাঁধানো সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান শেখর এবং তাৎক্ষণিকভাবে সিনেমাটিতে অভিনয় করতে রাজি হন।

স্মৃতিচারণ করে শেখর সুমন বলেন, ‘সেই ছবির প্রযোজকের বাজেট খুবই কম ছিল। এতটাই টানাপোড়েন ছিল যে, তারা অনুরোধ করেছিলেন সিনেমার শুটিং যেন আমাদের বাড়িতেই করা হয়।’

তিনি আরও জানান, সে সময় মাধুরীর কাছে যাতায়াতের জন্য ট্যাক্সি ভাড়ার টাকাও ছিল না। তাই প্রতিদিন সকালে শেখর সুমন নিজে তার স্কুটারে করে মাধুরীকে বাড়ি থেকে শুটিং সেটে নিয়ে আসতেন এবং শুটিং শেষে আবার বাড়ি পৌঁছে দিতেন।

বাজেট সংকটের তীব্রতা বোঝাতে গিয়ে শেখর সুমন বলেন, ‘প্রযোজকের মেকআপ আর্টিস্ট বা কস্টিউম ডিজাইনার রাখার মতো সামর্থ্য ছিল না। তাই আমার স্ত্রী অলকা নিজ দায়িত্বে মাধুরীর মেকআপ করে দিতেন। শুধু তাই নয়, সিনেমার বহু দৃশ্যে মাধুরীকে আমার স্ত্রী অলকার ব্যক্তিগত পোশাক পরে অভিনয় করতে হয়েছিল।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পোশাক ধার করে শুটিং করেছিলেন মাধুরী!

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :বলিউডের ‘ধক ধক গার্ল’ খ্যাত মাধুরী দীক্ষিতের সফল ক্যারিয়ার নিয়ে চর্চার শেষ নেই। বক্স অফিস কাঁপানো সিনেমা আর চোখ ধাঁধানো নাচে ভক্তেদের মন জয় করেছেন। তবে রূপালি পর্দার এই আলোর পেছনের অন্ধকার অধ্যায়টি অনেকেরই অজানা। আজকের এই গ্ল্যামারাস রানীর ক্যারিয়ারের শুরুটা কিন্তু হয়েছিল একের পর এক ফ্লপ সিনেমা দিয়ে।১৯৮৪ সালে ‘আবোধ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মাধুরী। এরপর কিছু ব্যর্থ সিনেমার মুখোমুখি হতে হয় তাকে। এমনই এক কঠিন সময়ে একটি সিনেমায় অভিনয়ের সুযোগ পান তিনি, যেখানে চরম অর্থকষ্টের মুখোমুখি হয়েছিল পুরো টিমকে। এমনকি সিনেমার প্রযোজকের কাছে নায়িকার মেকআপ বা পোশাকের ন্যূনতম কোনো বাজেট ছিল না। শেষ পর্যন্ত সহ-অভিনেতার স্ত্রীর পোশাক ধার করে শুটিং শেষ করতে হয়েছিল মাধুরীকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সংগ্রামের দিনগুলোর স্মৃতিচারণ করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শেখর সুমন। তিনি জানান, রেখার সঙ্গে ‘সংসার’ সিনেমায় কাজ করার পর তিনি একটি নতুন সিনেমার প্রস্তাব পান। ছবির প্রযোজক সারভান সিং রাহুল তাকে জানান, মাধুরী দীক্ষিত নামের এক নতুন মেয়ে এই সিনেমার নায়িকা।

কথামতো প্রযোজককে সঙ্গে নিয়ে মাধুরীর বাড়িতে হাজির হন শেখর সুমন। প্রথম দেখাতেই মাধুরীর চোখ ধাঁধানো সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান শেখর এবং তাৎক্ষণিকভাবে সিনেমাটিতে অভিনয় করতে রাজি হন।

স্মৃতিচারণ করে শেখর সুমন বলেন, ‘সেই ছবির প্রযোজকের বাজেট খুবই কম ছিল। এতটাই টানাপোড়েন ছিল যে, তারা অনুরোধ করেছিলেন সিনেমার শুটিং যেন আমাদের বাড়িতেই করা হয়।’

তিনি আরও জানান, সে সময় মাধুরীর কাছে যাতায়াতের জন্য ট্যাক্সি ভাড়ার টাকাও ছিল না। তাই প্রতিদিন সকালে শেখর সুমন নিজে তার স্কুটারে করে মাধুরীকে বাড়ি থেকে শুটিং সেটে নিয়ে আসতেন এবং শুটিং শেষে আবার বাড়ি পৌঁছে দিতেন।

বাজেট সংকটের তীব্রতা বোঝাতে গিয়ে শেখর সুমন বলেন, ‘প্রযোজকের মেকআপ আর্টিস্ট বা কস্টিউম ডিজাইনার রাখার মতো সামর্থ্য ছিল না। তাই আমার স্ত্রী অলকা নিজ দায়িত্বে মাধুরীর মেকআপ করে দিতেন। শুধু তাই নয়, সিনেমার বহু দৃশ্যে মাধুরীকে আমার স্ত্রী অলকার ব্যক্তিগত পোশাক পরে অভিনয় করতে হয়েছিল।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com