হজযাত্রীদের সেবায় আন্তরিকতার সাথে কাজ করলে পুরস্কৃত করা হবে: ধর্মমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : হজযাত্রীদের সেবায় যারা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন, তাদের পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। পবিত্র হজ পালন করতে সউদী আরবে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসাসেবা কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এসময় তিনি হজ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে বলেন, দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। যারা শুধু সউদী আরবে এসে ঘুরে বেড়াবে কিন্তু দায়িত্ব সঠিকভাবে পালন করবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান। আল্লাহর মেহমানদের খেদমত করতে পারাটা সৌভাগ্যের বিষয়। সবাই যেন শতভাগ সন্তুষ্ট থাকে, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।

গত বুধবার রাতে তিনি সৌদি আরবের মক্কায় স্থাপিত বাংলাদেশ হজ মেডিকেল সেন্টার পরিদর্শন করেন এবং হাজী, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনের সময় ধর্মমন্ত্রী প্রতিটি রুমে গিয়ে রোগীদের খোঁজখবর নেন এবং হজযাত্রীদের সমস্যার কথা শোনেন। তিনি অসুস্থ হজযাত্রীদের আর্থিক সহায়তাও প্রদান করেন। এসময় তিনি বলেন, আপনাদের এই মুহূর্তে কী প্রয়োজন—মেডিসিন, চিকিৎসা বা আর্থিক সহায়তা—যা দরকার হবে আমরা সেটি নিশ্চিত করার চেষ্টা করব। হজযাত্রীদের খেদমত করতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে আল্লাহর কাছেও জবাবদিহি করতে হবে, সরকারের কাছেও জবাবদিহি করতে হবে।

হজ মেডিকেল সেন্টারের চিকিৎসকরা মন্ত্রীকে জানান, সৌদি আরবে অতিরিক্ত গরমের কারণে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিচ্ছেন। কোনো কোনো দিন আড়াই হাজারেরও বেশি রোগীকে সেবা দিতে হচ্ছে। বিশেষ করে মক্কায় চিকিৎসকদের ওপর চাপ অনেক বেশি।

চিকিৎসকরা আরও জানান, বাংলাদেশ থেকে দক্ষ চিকিৎসক দল পাঠানো হয়েছে এবং তারা দিনরাত পরিশ্রম করে হাজীদের সেবা দিয়ে যাচ্ছেন। ধর্মমন্ত্রী চিকিৎসকদের এই আন্তরিকতা ও পরিশ্রমের প্রশংসা করেন।

পরিদর্শন শেষে ধর্মমন্ত্রী সাংবাদিকদের বলেন, আগের বছরগুলোর তুলনায় এবার চিকিৎসাসেবার মান অনেক উন্নত হয়েছে। আলহামদুলিল্লাহ, রোগীরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, হজ কার্যক্রমে নিয়োজিত সবাই তা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছেন।

তিনি আরও বলেন, আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সঠিক বুদ্ধি ও তৌফিক দান করেন, যাতে আরও সুন্দর ও সুষ্ঠুভাবে হাজীদের খেদমত করতে পারি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার : হাসনাত আবদুল্লাহ

» রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা

» রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

» পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি ইনকিলাব মঞ্চের

» দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসিবাদের রেখে যাওয়া ছায়া নেমে গেল: বিরোধীদলীয় নেতা

» দাবি সিজেপির ‘পুরো দিল্লি বন্ধ করতে রাজি, তবু শিক্ষামন্ত্রীকে সরাচ্ছেন না মোদি’

» দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

» ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

» পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হজযাত্রীদের সেবায় আন্তরিকতার সাথে কাজ করলে পুরস্কৃত করা হবে: ধর্মমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : হজযাত্রীদের সেবায় যারা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন, তাদের পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। পবিত্র হজ পালন করতে সউদী আরবে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসাসেবা কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এসময় তিনি হজ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে বলেন, দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। যারা শুধু সউদী আরবে এসে ঘুরে বেড়াবে কিন্তু দায়িত্ব সঠিকভাবে পালন করবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান। আল্লাহর মেহমানদের খেদমত করতে পারাটা সৌভাগ্যের বিষয়। সবাই যেন শতভাগ সন্তুষ্ট থাকে, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।

গত বুধবার রাতে তিনি সৌদি আরবের মক্কায় স্থাপিত বাংলাদেশ হজ মেডিকেল সেন্টার পরিদর্শন করেন এবং হাজী, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনের সময় ধর্মমন্ত্রী প্রতিটি রুমে গিয়ে রোগীদের খোঁজখবর নেন এবং হজযাত্রীদের সমস্যার কথা শোনেন। তিনি অসুস্থ হজযাত্রীদের আর্থিক সহায়তাও প্রদান করেন। এসময় তিনি বলেন, আপনাদের এই মুহূর্তে কী প্রয়োজন—মেডিসিন, চিকিৎসা বা আর্থিক সহায়তা—যা দরকার হবে আমরা সেটি নিশ্চিত করার চেষ্টা করব। হজযাত্রীদের খেদমত করতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে আল্লাহর কাছেও জবাবদিহি করতে হবে, সরকারের কাছেও জবাবদিহি করতে হবে।

হজ মেডিকেল সেন্টারের চিকিৎসকরা মন্ত্রীকে জানান, সৌদি আরবে অতিরিক্ত গরমের কারণে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিচ্ছেন। কোনো কোনো দিন আড়াই হাজারেরও বেশি রোগীকে সেবা দিতে হচ্ছে। বিশেষ করে মক্কায় চিকিৎসকদের ওপর চাপ অনেক বেশি।

চিকিৎসকরা আরও জানান, বাংলাদেশ থেকে দক্ষ চিকিৎসক দল পাঠানো হয়েছে এবং তারা দিনরাত পরিশ্রম করে হাজীদের সেবা দিয়ে যাচ্ছেন। ধর্মমন্ত্রী চিকিৎসকদের এই আন্তরিকতা ও পরিশ্রমের প্রশংসা করেন।

পরিদর্শন শেষে ধর্মমন্ত্রী সাংবাদিকদের বলেন, আগের বছরগুলোর তুলনায় এবার চিকিৎসাসেবার মান অনেক উন্নত হয়েছে। আলহামদুলিল্লাহ, রোগীরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, হজ কার্যক্রমে নিয়োজিত সবাই তা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছেন।

তিনি আরও বলেন, আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সঠিক বুদ্ধি ও তৌফিক দান করেন, যাতে আরও সুন্দর ও সুষ্ঠুভাবে হাজীদের খেদমত করতে পারি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com