বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিবছর ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব: মাহদী আমিনকে রাষ্ট্রদূত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সৌদি আরব বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য প্রতিবছর ৫০০টি শিক্ষাবৃত্তি দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়ার এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেই সাক্ষাতে মাহদী আমিনকে এই শিক্ষাবৃত্তির কথা জানিয়েছেন সৌদি আরবের রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত জানান, বিষয়টি ইতোমধ্যেই তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেছেন।

বৈঠকে সৌদি সরকার বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে রাজনীতি ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। বিশেষ করে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে সৌদি আরব কিভাবে সহযোগিতা করতে পারে, সে বিষয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।বৈঠকে বাংলাদেশ থেকে সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ সম্প্রসারণ, শ্রমবাজারে প্রবেশকে আরো সহজ করা এবং এ ক্ষেত্রে বিদ্যমান নিয়মতান্ত্রিক জটিলতা দূর করার বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া হজ ও ওমরাহ, দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র সৃষ্টির বিষয়েও প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রদূতের আলাপ হয়।

বর্তমানে সৌদি আরবে বসবাসরত প্রায় ৩৮ লাখ প্রবাসী বাংলাদেশি সৌদি আরবের অর্থনীতি ও উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। একই সঙ্গে তাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।এই পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিকে আরো শক্তিশালী করার বিষয়ে উভয় সরকার গুরুত্বারোপ করে।

সাক্ষাতে সৌদি প্রতিনিধিদলের পক্ষে আরো উপস্থিত ছিলেন ভাইস অ্যাম্বাসাডর খালিদ সাঈদ এম আল হাদাল এবং ডেপুটি হেড অব দ্য কনসুলার সেকশন মুহাম্মদ ফাহাদ ধি. আল সুহাইমি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিবছর ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব: মাহদী আমিনকে রাষ্ট্রদূত

» কিছু পাওয়ার আশায় বুলেটের সামনে বুক পাতেননি জুলাইযোদ্ধারা: তথ্য উপদেষ্টা

» সেনাপ্রধানের সঙ্গে নৌবাহিনী প্রধানের বিদায়ী সাক্ষাৎ

» আবু সাঈদ জুলাই শহীদদের ইমাম, জুলাই বিপ্লবের রূহানী নেতৃত্ব: নাহিদ ইসলাম

» অপকর্মে বিএনপি আ.লীগের রিপ্লেসমেন্টে পরিণত হয়েছে: ছাত্রশিবির সভাপতি

» দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

» হোয়াটসঅ্যাপে আইফোন কলে যুক্ত হচ্ছে নতুন মাইক কন্ট্রোল ফিচার

» জনসম্পৃক্ততা বৃদ্ধিতে তৃণমূলকে আরও সক্রিয় হতে হবে: মামুনুল হক

» জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

» সরকার সব ধর্মের মানুষের নিরাপত্তায় সর্বোচ্চ সচেষ্ট: কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিবছর ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব: মাহদী আমিনকে রাষ্ট্রদূত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সৌদি আরব বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য প্রতিবছর ৫০০টি শিক্ষাবৃত্তি দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়ার এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেই সাক্ষাতে মাহদী আমিনকে এই শিক্ষাবৃত্তির কথা জানিয়েছেন সৌদি আরবের রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত জানান, বিষয়টি ইতোমধ্যেই তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেছেন।

বৈঠকে সৌদি সরকার বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে রাজনীতি ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। বিশেষ করে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে সৌদি আরব কিভাবে সহযোগিতা করতে পারে, সে বিষয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।বৈঠকে বাংলাদেশ থেকে সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ সম্প্রসারণ, শ্রমবাজারে প্রবেশকে আরো সহজ করা এবং এ ক্ষেত্রে বিদ্যমান নিয়মতান্ত্রিক জটিলতা দূর করার বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া হজ ও ওমরাহ, দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র সৃষ্টির বিষয়েও প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রদূতের আলাপ হয়।

বর্তমানে সৌদি আরবে বসবাসরত প্রায় ৩৮ লাখ প্রবাসী বাংলাদেশি সৌদি আরবের অর্থনীতি ও উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। একই সঙ্গে তাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।এই পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিকে আরো শক্তিশালী করার বিষয়ে উভয় সরকার গুরুত্বারোপ করে।

সাক্ষাতে সৌদি প্রতিনিধিদলের পক্ষে আরো উপস্থিত ছিলেন ভাইস অ্যাম্বাসাডর খালিদ সাঈদ এম আল হাদাল এবং ডেপুটি হেড অব দ্য কনসুলার সেকশন মুহাম্মদ ফাহাদ ধি. আল সুহাইমি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com