চট্টগ্রামে উবারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

যাত্রীদের জন্য নির্ভরযোগ্য যাতায়াত ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি চালকদের জন্য ফ্লেক্সিবল আয়ের সুযোগ তৈরি করছে উবার

বাংলাদেশের শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং অ্যাপ উবার আজ চট্টগ্রামে তাদের সেবা চালুর ঘোষণা দিয়েছেযা দেশজুড়ে সহজসাশ্রয়ী এবং প্রযুক্তি-নির্ভর যাতায়াত ব্যবস্থা পৌঁছে দেওয়ার লক্ষ্যকে আরও বিস্তৃত করলো। এর ফলে শহরের বাসিন্দা ও দর্শনার্থীরা এখন উবার অ্যাপের মাধ্যমে খুব সহজেই রাইড বুক করতে পারবেনপাশাপাশি চালকেরাও পাচ্ছেন ফ্লেক্সিবল আয়ের এক চমৎকার সুযোগ।

আজ থেকেই চট্টগ্রামের যাত্রীরা প্রতিদিনের ভ্রমণকে আরও নির্ভরযোগ্যনিরাপদ এবং গতিশীল করতে উবারের বিভিন্ন সেবা উপভোগ করতে পারবেন। বাংলাদেশের নগর যাতায়াত ব্যবস্থার আধুনিকায়ন এবং অর্থনৈতিক সুযোগ তৈরিতে উবারের যে ধারাবাহিক প্রতিশ্রুতি রয়েছেএই সম্প্রসারণ তারই একটি অংশ।

বাংলাদেশে দ্রুত নগরায়ন এবং প্রযুক্তি-ভিত্তিক যাতায়াতের ক্রমবর্ধমান চাহিদার এই সময়েচট্টগ্রামে উবারের এই প্রবেশ নির্ভরযোগ্য যাতায়াত ব্যবস্থাকে আরও সহজ করবে। একই সাথে চালকদের জন্য ফ্লেক্সিবল কাজের সুযোগ তৈরি করে এটি স্থানীয় অর্থনীতিতেও অবদান রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনএমপি বলেন, ‘বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈতিক কেন্দ্র চট্টগ্রামে শহরের ধারাবাহিক অগ্রগতি আর কানেক্টিভিটি বজায় রাখতে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর তাই চট্টগ্রামে উবারের এই নতুন পথচলাকে আমরা স্বাগত জানাই। নিজের সুবিধামতো সময়ে আয়ের সুযোগ তৈরি করাডিজিটাল প্রযুক্তির বিকাশ এবং স্থানীয় বাসিন্দা ও পর্যটক—সবার জন্য যাতায়াতকে আরও সহজ ও আরামদায়ক করে তোলার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’

চট্টগ্রামে সেবা চালুর বিষয়ে উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদওয়ান রেজভী বলেন, ‘দেশের অন্যতম প্রাণবন্ত এবং দ্রুত বর্ধনশীল শহর চট্টগ্রামে আমাদের এই সেবা নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। উবারের কাছে বাংলাদেশ সবসময়ই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। আমরা একদিকে যেমন সাধারণ মানুষের জন্য নির্ভরযোগ্য যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে বদ্ধপরিকরতেমনি চালকদের জন্য সুবিধামতো অর্থনৈতিক সুযোগ তৈরিতেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চট্টগ্রামের মানুষের সেবা করতে এবং এই শহরের দৈনন্দিন যাতায়াতের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে আশাবাদী।’

২০১৬ সালে বাংলাদেশে প্রথম কার্যক্রম শুরু করার পর থেকে উবার পর্যায়ক্রমে দেশের বিভিন্ন শহর ও বিভাগে নিজেদের সেবার পরিধি বিস্তৃত করে চলেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম

» রামিসা হত্যার রায় তিন মাসের মধ্যে কার্যকর সম্ভব : আইনমন্ত্রী

» ইবোলা আতঙ্কে তিন দেশের যাত্রী প্রবেশ বন্ধ করল আমিরাত

» ব্যাংকখাতে সুশাসন নিশ্চিতে সংস্কার কমিশন গঠন করবে সরকার : তথ্যমন্ত্রী

» রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক : অ্যাটর্নি জেনারেল

» গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

» ফাঁসির রায় শুনে যা বললেন রামিসার বাবা

» পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

» বাংলাদেশিসহ ১০ লক্ষাধিক মানুষের আমেরিকার স্বপ্ন ধূলিসাতের পথে

» ১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চট্টগ্রামে উবারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

যাত্রীদের জন্য নির্ভরযোগ্য যাতায়াত ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি চালকদের জন্য ফ্লেক্সিবল আয়ের সুযোগ তৈরি করছে উবার

বাংলাদেশের শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং অ্যাপ উবার আজ চট্টগ্রামে তাদের সেবা চালুর ঘোষণা দিয়েছেযা দেশজুড়ে সহজসাশ্রয়ী এবং প্রযুক্তি-নির্ভর যাতায়াত ব্যবস্থা পৌঁছে দেওয়ার লক্ষ্যকে আরও বিস্তৃত করলো। এর ফলে শহরের বাসিন্দা ও দর্শনার্থীরা এখন উবার অ্যাপের মাধ্যমে খুব সহজেই রাইড বুক করতে পারবেনপাশাপাশি চালকেরাও পাচ্ছেন ফ্লেক্সিবল আয়ের এক চমৎকার সুযোগ।

আজ থেকেই চট্টগ্রামের যাত্রীরা প্রতিদিনের ভ্রমণকে আরও নির্ভরযোগ্যনিরাপদ এবং গতিশীল করতে উবারের বিভিন্ন সেবা উপভোগ করতে পারবেন। বাংলাদেশের নগর যাতায়াত ব্যবস্থার আধুনিকায়ন এবং অর্থনৈতিক সুযোগ তৈরিতে উবারের যে ধারাবাহিক প্রতিশ্রুতি রয়েছেএই সম্প্রসারণ তারই একটি অংশ।

বাংলাদেশে দ্রুত নগরায়ন এবং প্রযুক্তি-ভিত্তিক যাতায়াতের ক্রমবর্ধমান চাহিদার এই সময়েচট্টগ্রামে উবারের এই প্রবেশ নির্ভরযোগ্য যাতায়াত ব্যবস্থাকে আরও সহজ করবে। একই সাথে চালকদের জন্য ফ্লেক্সিবল কাজের সুযোগ তৈরি করে এটি স্থানীয় অর্থনীতিতেও অবদান রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনএমপি বলেন, ‘বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈতিক কেন্দ্র চট্টগ্রামে শহরের ধারাবাহিক অগ্রগতি আর কানেক্টিভিটি বজায় রাখতে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর তাই চট্টগ্রামে উবারের এই নতুন পথচলাকে আমরা স্বাগত জানাই। নিজের সুবিধামতো সময়ে আয়ের সুযোগ তৈরি করাডিজিটাল প্রযুক্তির বিকাশ এবং স্থানীয় বাসিন্দা ও পর্যটক—সবার জন্য যাতায়াতকে আরও সহজ ও আরামদায়ক করে তোলার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’

চট্টগ্রামে সেবা চালুর বিষয়ে উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদওয়ান রেজভী বলেন, ‘দেশের অন্যতম প্রাণবন্ত এবং দ্রুত বর্ধনশীল শহর চট্টগ্রামে আমাদের এই সেবা নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। উবারের কাছে বাংলাদেশ সবসময়ই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। আমরা একদিকে যেমন সাধারণ মানুষের জন্য নির্ভরযোগ্য যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে বদ্ধপরিকরতেমনি চালকদের জন্য সুবিধামতো অর্থনৈতিক সুযোগ তৈরিতেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চট্টগ্রামের মানুষের সেবা করতে এবং এই শহরের দৈনন্দিন যাতায়াতের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে আশাবাদী।’

২০১৬ সালে বাংলাদেশে প্রথম কার্যক্রম শুরু করার পর থেকে উবার পর্যায়ক্রমে দেশের বিভিন্ন শহর ও বিভাগে নিজেদের সেবার পরিধি বিস্তৃত করে চলেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com