কর ফাঁকির মামলা থেকে শাকিরাকে অব্যাহতি, ফেরত পাবেন ৭৮৬ কোটি টাকা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বড় জয় পেলেন কলম্বিয়ান পপতারকা শাকিরা। স্পেনের একটি উচ্চ আদালত তাকে কর ফাঁকির অভিযোগ থেকে সম্পূর্ণ খালাস দিয়েছেন। একইসঙ্গে স্প্যানিশ ট্রেজারি বা রাজস্ব বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে যেন অবৈধভাবে আদায় করা প্রায় ৬৪ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৮৬ কোটি ৪৬ লাখ টাকা) সুদসহ শাকিরাকে ফেরত দেওয়া হয়।

আদালতের এই রায়ের মাধ্যমে দীর্ঘদিনের এক আইনি টানাপোড়েনের অবসান ঘটল।

মামলার রায়ে আদালত স্পষ্ট জানিয়েছেন, ২০১১ সালে শাকিরা স্পেনে ১৮৩ দিন অবস্থান করেছিলেন— যা একজন ব্যক্তিকে সেখানকার বাসিন্দা এবং আয়কর দেওয়ার যোগ্য হিসেবে বিবেচনা করার জন্য প্রয়োজনীয়— স্প্যানিশ কর কর্তৃপক্ষ তা প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আদালতের হিসাব অনুযায়ী, ওই অর্থবছরটিতে শাকিরা স্পেনে মাত্র ১৬৩ দিন কাটিয়েছিলেন। তবে স্পেনের কর সংস্থা জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে স্প্যানিশ সুপ্রিম কোর্টে আপিল করবে এবং চূড়ান্ত রায় না আসা পর্যন্ত কোনো অর্থ পরিশোধ করবে না।

এই ঐতিহাসিক রায়ের পর এক দীর্ঘ ও আবেগঘন বিবৃতিতে শাকিরা তার ক্ষোভ ও স্বস্তি প্রকাশ করেছেন। তিনি বলেন, বিগত আট বছরেরও বেশি সময় ধরে আমার ওপর নির্মম জনসমক্ষ আক্রমণ চালানো হয়েছে এবং আমার সুনাম নষ্ট করার জন্য সুপরিকল্পিত ক্যাম্পেইন করা হয়েছে। বহু বিনিদ্র রজনী পার করতে হয়েছে, যা শেষ পর্যন্ত আমার স্বাস্থ্য এবং আমার পরিবারের মানসিক শান্তির ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। অবশেষে ন্যাশনাল হাইকোর্ট সত্যটা সামনে এনেছে। সেখানে কখনোই কোনো জালিয়াতি বা কর ফাঁকি ছিল না এবং প্রশাসন নিজেও তা প্রমাণ করতে পারেনি, কারণ অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ছিল।

শাকিরা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায় এক দশক ধরে আমার সঙ্গে এমন আচরণ করা হয়েছে যেন আমি অপরাধী। মামলার প্রতিটি পদক্ষেপ গণমাধ্যমে ফাঁস করা হয়েছে, বিকৃত করা হয়েছে এবং সাধারণ করদাতাদের ভয় দেখানোর জন্য আমার নাম ও ভাবমূর্তিকে ব্যবহার করা হয়েছে। তবে আজ আদালতের রায়ের মাধ্যমে সেই সাজানো গল্প ভেঙে চুরমার হয়ে গেছে। তিনি আশা প্রকাশ করেন, এই রায় রাজস্ব বিভাগের জন্য একটি নজির হয়ে থাকবে এবং সেই হাজার হাজার সাধারণ নাগরিককে সাহায্য করবে যারা প্রতিদিন এমন একটি ব্যবস্থার দ্বারা নির্যাতিত ও নিষ্পেষিত হচ্ছেন, যা শুরুতেই মানুষকে অপরাধী ধরে নেয় এবং নিজের নির্দোষিতা প্রমাণ করতে গিয়ে মানুষ অর্থনৈতিক ও মানসিকভাবে ধ্বংস হয়ে যায়। পপতারকা এই জয়কে সেই সমস্ত সাধারণ মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন।

আইনি জটিলতা থেকে মুক্তির এই আনন্দের মাঝেই শাকিরার ক্যারিয়ারেও যুক্ত হয়েছে নতুন পালক। আগামী গ্রীষ্মে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপ ফাইনালের হাপ-টাইম শো-তে ম্যাডোনা এবং বিটিএস-এর সঙ্গে পারফর্ম করবেন শাকিরা। এর আগে, মে মাসের শুরুতে ব্রাজিলের রিও ডি জেনেরিওর কোপাকাবানা সৈকতে একটি ফ্রি কনসার্টে প্রায় ২০ লাখ দর্শকের সামনে পারফর্ম করে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন এই লাতিন পপসম্রাজ্ঞী। সূত্র: ভ্যারাইটি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে: সংসদে সানসিলা জেবরিন

» ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা

» রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ বললেন জামায়াত আমির

» ৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

» গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

» অনিবন্ধিত সাংবাদিকরাই সোস্যাল মিডিয়ায় মিসইনফরমেশন উপস্থাপন করেন: তথ্য প্রতিমন্ত্রী

» সরকারের বিভিন্ন পদক্ষেপ কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হচ্ছে: ড. হামিদুর

» দীর্ঘমেয়াদি গৃহঋণে নতুন উদ্যোগ, ফ্ল্যাট কেনা সহজ হবে মধ্যবিত্তদের

» মতিঝিলে দিনে-দুপুরে ব্যাংকের সামনে গুলি, ১৭ লাখ টাকা ছিনতাই

» দেশীয় অস্ত্রসহ ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কর ফাঁকির মামলা থেকে শাকিরাকে অব্যাহতি, ফেরত পাবেন ৭৮৬ কোটি টাকা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বড় জয় পেলেন কলম্বিয়ান পপতারকা শাকিরা। স্পেনের একটি উচ্চ আদালত তাকে কর ফাঁকির অভিযোগ থেকে সম্পূর্ণ খালাস দিয়েছেন। একইসঙ্গে স্প্যানিশ ট্রেজারি বা রাজস্ব বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে যেন অবৈধভাবে আদায় করা প্রায় ৬৪ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৮৬ কোটি ৪৬ লাখ টাকা) সুদসহ শাকিরাকে ফেরত দেওয়া হয়।

আদালতের এই রায়ের মাধ্যমে দীর্ঘদিনের এক আইনি টানাপোড়েনের অবসান ঘটল।

মামলার রায়ে আদালত স্পষ্ট জানিয়েছেন, ২০১১ সালে শাকিরা স্পেনে ১৮৩ দিন অবস্থান করেছিলেন— যা একজন ব্যক্তিকে সেখানকার বাসিন্দা এবং আয়কর দেওয়ার যোগ্য হিসেবে বিবেচনা করার জন্য প্রয়োজনীয়— স্প্যানিশ কর কর্তৃপক্ষ তা প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আদালতের হিসাব অনুযায়ী, ওই অর্থবছরটিতে শাকিরা স্পেনে মাত্র ১৬৩ দিন কাটিয়েছিলেন। তবে স্পেনের কর সংস্থা জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে স্প্যানিশ সুপ্রিম কোর্টে আপিল করবে এবং চূড়ান্ত রায় না আসা পর্যন্ত কোনো অর্থ পরিশোধ করবে না।

এই ঐতিহাসিক রায়ের পর এক দীর্ঘ ও আবেগঘন বিবৃতিতে শাকিরা তার ক্ষোভ ও স্বস্তি প্রকাশ করেছেন। তিনি বলেন, বিগত আট বছরেরও বেশি সময় ধরে আমার ওপর নির্মম জনসমক্ষ আক্রমণ চালানো হয়েছে এবং আমার সুনাম নষ্ট করার জন্য সুপরিকল্পিত ক্যাম্পেইন করা হয়েছে। বহু বিনিদ্র রজনী পার করতে হয়েছে, যা শেষ পর্যন্ত আমার স্বাস্থ্য এবং আমার পরিবারের মানসিক শান্তির ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। অবশেষে ন্যাশনাল হাইকোর্ট সত্যটা সামনে এনেছে। সেখানে কখনোই কোনো জালিয়াতি বা কর ফাঁকি ছিল না এবং প্রশাসন নিজেও তা প্রমাণ করতে পারেনি, কারণ অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ছিল।

শাকিরা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায় এক দশক ধরে আমার সঙ্গে এমন আচরণ করা হয়েছে যেন আমি অপরাধী। মামলার প্রতিটি পদক্ষেপ গণমাধ্যমে ফাঁস করা হয়েছে, বিকৃত করা হয়েছে এবং সাধারণ করদাতাদের ভয় দেখানোর জন্য আমার নাম ও ভাবমূর্তিকে ব্যবহার করা হয়েছে। তবে আজ আদালতের রায়ের মাধ্যমে সেই সাজানো গল্প ভেঙে চুরমার হয়ে গেছে। তিনি আশা প্রকাশ করেন, এই রায় রাজস্ব বিভাগের জন্য একটি নজির হয়ে থাকবে এবং সেই হাজার হাজার সাধারণ নাগরিককে সাহায্য করবে যারা প্রতিদিন এমন একটি ব্যবস্থার দ্বারা নির্যাতিত ও নিষ্পেষিত হচ্ছেন, যা শুরুতেই মানুষকে অপরাধী ধরে নেয় এবং নিজের নির্দোষিতা প্রমাণ করতে গিয়ে মানুষ অর্থনৈতিক ও মানসিকভাবে ধ্বংস হয়ে যায়। পপতারকা এই জয়কে সেই সমস্ত সাধারণ মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন।

আইনি জটিলতা থেকে মুক্তির এই আনন্দের মাঝেই শাকিরার ক্যারিয়ারেও যুক্ত হয়েছে নতুন পালক। আগামী গ্রীষ্মে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপ ফাইনালের হাপ-টাইম শো-তে ম্যাডোনা এবং বিটিএস-এর সঙ্গে পারফর্ম করবেন শাকিরা। এর আগে, মে মাসের শুরুতে ব্রাজিলের রিও ডি জেনেরিওর কোপাকাবানা সৈকতে একটি ফ্রি কনসার্টে প্রায় ২০ লাখ দর্শকের সামনে পারফর্ম করে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন এই লাতিন পপসম্রাজ্ঞী। সূত্র: ভ্যারাইটি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com