সিলেট টেস্ট শুরু আজ, ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  সবুজে ঘেরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে আজ শনিবার। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ চায় পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিততে। শান মাসুদের পাকিস্তানের সিরিজে সমতার টার্গেটে। সিলেটে টস ভাগ্য বাংলাদেশের পক্ষে আসল না। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ সিলেটেও টস জিতলেন। ঢাকার মতো সিলেটেও বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠালেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হয়েছে দুই দলের দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ দলে দুইটি পরিবর্তন আনা হয়েছে। ইনজুরির কারণে এই টেস্ট খেলতে পারছেন না নিয়মিত ওপেনার সাদমান ইসলাম। তার জায়গায় দলে এসেছেন তানজিদ হাসান তামিম। সাদা পোশাকের ক্রিকেটে তার অভিষেক হচ্ছে আজ। পেসার ইবাদত হোসেনের জায়গায় নেওয়া হয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে।

পাকিস্তানের একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে। বাবর আজম দলে ফিরেছেন। ইমাম উল হককে বাদ দেওয়া হয়েছে। স্পিনার সাজিদ খান ও পেসার খুররাম শাহজাদ ফিরেছেন। বাদ পড়েছেন শাহীন শাহ আফ্রিদি ও নোমান আলী। ঢাকা টেস্ট  জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।  সিরিজের প্রথম টেস্ট মিরপুরে বাংলাদেশ জিতেছিল ১০৪ রানে। পাকিস্তানের বিপক্ষে এ নিয়ে টানা তিন টেস্ট জয়ের রেকর্ড গড়েছে। ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে রাওয়ালপিন্ডিতে টানা দুই টেস্ট নাজমুল বাহিনী জিতেছিল ১০ উইকেটে ও ৬ উইকেটে।

মিরপুর টেস্ট চলাকালীন ক্যাচ ধরার সময় বুকে ব্যথা পেয়েছিলেন বাঁ-হাতি ওপেনার সাদমান ইসলাম। সেই ব্যথা নিয়েই উড়ে আসেন সিলেটে। প্রথম দিনের অনুশীলনে ব্যাটিংয়ের সময় ব্যথা পুনরায় দেখা দিলে মাঠের বাইরে চলে আসেন সাদমান। তার জায়গায় জাকির হোসেনকে ডেকে আনে টিম ম্যানেজমেন্ট। জাকিরকে স্কোয়াডে নেওয়া হলেও ১০৯ নম্বর ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হলো বাঁ-হাতি ওপেনার তানজিদ তামিমের।

টাইগারদের পক্ষে তানজিদ ৩৪ ওয়ানডেতে এক সেঞ্চুরি ও ৮ হাফ সেঞ্চুরিতে ৮১২ রান এবং ৩৭ টি-২০ ম্যাচে ১১ হাফ সেঞ্চুরিতে ১ হাজার ১৪৬ রান করেন। মিরপুরে নাহিদ রানা ও তাসকিন আহমেদ যৌথভাবে ১০ উইকেট নেন। ২৬ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে নাহিদ দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন। মিরপুর টেস্টে নাহিদের উইকেট ৬টি এবং তাসকিনের ৪টি। তৃতীয় পেসার ইবাদত ছিলেন উইকেটশূন্য। সিলেটে ইবাদতের ওপর আস্থা রাখতে পারেনি টিম ম্যানেজমেন্ট। তার পরিবর্তে শরিফুল ইসলাম ফিরলেন একাদশে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হাসপাতাল নির্মাণে ইরানকে প্রস্তাব জামায়াত আমিরের

» সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

» সবার জন্য সেবা নিশ্চিতের আগে বিশেষ সুবিধা নেবো না: হাসনাত আব্দুল্লাহ

» কিছু কাজ বাজেটের দোহাই দিয়ে পার পাওয়া যাবে না: আব্দুস সালাম

» সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী

» সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার

» কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে: প্রধানমন্ত্রী

» কি পেলাম জীবনে?

» জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান আমলীচুকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মানের দাবি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সিলেট টেস্ট শুরু আজ, ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  সবুজে ঘেরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে আজ শনিবার। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ চায় পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিততে। শান মাসুদের পাকিস্তানের সিরিজে সমতার টার্গেটে। সিলেটে টস ভাগ্য বাংলাদেশের পক্ষে আসল না। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ সিলেটেও টস জিতলেন। ঢাকার মতো সিলেটেও বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠালেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হয়েছে দুই দলের দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ দলে দুইটি পরিবর্তন আনা হয়েছে। ইনজুরির কারণে এই টেস্ট খেলতে পারছেন না নিয়মিত ওপেনার সাদমান ইসলাম। তার জায়গায় দলে এসেছেন তানজিদ হাসান তামিম। সাদা পোশাকের ক্রিকেটে তার অভিষেক হচ্ছে আজ। পেসার ইবাদত হোসেনের জায়গায় নেওয়া হয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে।

পাকিস্তানের একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে। বাবর আজম দলে ফিরেছেন। ইমাম উল হককে বাদ দেওয়া হয়েছে। স্পিনার সাজিদ খান ও পেসার খুররাম শাহজাদ ফিরেছেন। বাদ পড়েছেন শাহীন শাহ আফ্রিদি ও নোমান আলী। ঢাকা টেস্ট  জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।  সিরিজের প্রথম টেস্ট মিরপুরে বাংলাদেশ জিতেছিল ১০৪ রানে। পাকিস্তানের বিপক্ষে এ নিয়ে টানা তিন টেস্ট জয়ের রেকর্ড গড়েছে। ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে রাওয়ালপিন্ডিতে টানা দুই টেস্ট নাজমুল বাহিনী জিতেছিল ১০ উইকেটে ও ৬ উইকেটে।

মিরপুর টেস্ট চলাকালীন ক্যাচ ধরার সময় বুকে ব্যথা পেয়েছিলেন বাঁ-হাতি ওপেনার সাদমান ইসলাম। সেই ব্যথা নিয়েই উড়ে আসেন সিলেটে। প্রথম দিনের অনুশীলনে ব্যাটিংয়ের সময় ব্যথা পুনরায় দেখা দিলে মাঠের বাইরে চলে আসেন সাদমান। তার জায়গায় জাকির হোসেনকে ডেকে আনে টিম ম্যানেজমেন্ট। জাকিরকে স্কোয়াডে নেওয়া হলেও ১০৯ নম্বর ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হলো বাঁ-হাতি ওপেনার তানজিদ তামিমের।

টাইগারদের পক্ষে তানজিদ ৩৪ ওয়ানডেতে এক সেঞ্চুরি ও ৮ হাফ সেঞ্চুরিতে ৮১২ রান এবং ৩৭ টি-২০ ম্যাচে ১১ হাফ সেঞ্চুরিতে ১ হাজার ১৪৬ রান করেন। মিরপুরে নাহিদ রানা ও তাসকিন আহমেদ যৌথভাবে ১০ উইকেট নেন। ২৬ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে নাহিদ দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন। মিরপুর টেস্টে নাহিদের উইকেট ৬টি এবং তাসকিনের ৪টি। তৃতীয় পেসার ইবাদত ছিলেন উইকেটশূন্য। সিলেটে ইবাদতের ওপর আস্থা রাখতে পারেনি টিম ম্যানেজমেন্ট। তার পরিবর্তে শরিফুল ইসলাম ফিরলেন একাদশে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com