জনগণের ভালোবাসা ছাড়া জোর করে আল্লাহর দ্বীন কায়েম করা যাবে না: জামায়াত আমির

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জনগণের ভালোবাসা ও সমর্থন ছাড়া জোর করে আল্লাহর দ্বীন কায়েম করা যাবে না। আস্থা অর্জনের মাধ্যমে প্রমাণ করতে হবে, আপনাদের হাতে দ্বীন ও জনগণ নিরাপদ। সেই সমর্থন একদিন সব নদী এক মোহনায় মিলিত হয়ে একটি সমুদ্র তৈরি করবে।’

শুক্রবার সকালে রংপুর নগরীর মডেল কলেজ মিলনায়তনে উপজেলা ও থানা আমিরদের নিয়ে বিভাগীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের আচার-আচরণে অনেক সতর্ক হতে হবে। একসময় অনেকে ভাবত, জামায়াতে ইসলামী কখনো ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে না। এটি একটি ইফেক্টিভ দল হিসেবে বেঁচে থাকবে। কিন্তু এখন অনেকে মনে করছে জামায়াতে ইসলামী ক্ষমতার প্রতিদ্বন্দ্বী দল।’

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে হারামের সাথে সম্পৃক্ত নয়, ও বদমেজাজি নয় এমন নেতাদের মূল্যায়ন করা হবে। আমরা যদি মনটা মেলে ধরতে পারি, তাহলে জনগণ বুঝবে এরা দল কানা নয়, ক্ষমতার জন্য পাগল নয়। তাহলে জনগণ আমাদের মূল্যায়ন করবে।’

সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এ সময় রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবার রহমান বেলাল, রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে ডা. শফিকুর রহমান মডেল কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। বিকালে তিনি শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনো দিন

» বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

» দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান বাড়ানো দরকার : শিক্ষামন্ত্রী

» মৌলভীবাজারে ৮ মাসে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

» সরকারের ১৮০ দিন : সাফল্য তুলে ধরে ই-বুক প্রকাশ

» বস্ত্র-পাট খাতের আধুনিকায়নে চীনের প্রযুক্তিগত সহযোগিতা কাজে লাগানো হবে : বাণিজ্যমন্ত্রী

» স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় ১০ জন গ্রেফতার

» মনির হত্যা মামলায় সাবেক এমপি মিলন গ্রেপ্তার

» ট্রেড লাইসেন্সের টাকা নিয়েও নবায়ন না করার অভিযোগ, সুপারভাইজারকে অব্যাহতি

» জনআস্থা অর্জনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ডিআইজির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জনগণের ভালোবাসা ছাড়া জোর করে আল্লাহর দ্বীন কায়েম করা যাবে না: জামায়াত আমির

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জনগণের ভালোবাসা ও সমর্থন ছাড়া জোর করে আল্লাহর দ্বীন কায়েম করা যাবে না। আস্থা অর্জনের মাধ্যমে প্রমাণ করতে হবে, আপনাদের হাতে দ্বীন ও জনগণ নিরাপদ। সেই সমর্থন একদিন সব নদী এক মোহনায় মিলিত হয়ে একটি সমুদ্র তৈরি করবে।’

শুক্রবার সকালে রংপুর নগরীর মডেল কলেজ মিলনায়তনে উপজেলা ও থানা আমিরদের নিয়ে বিভাগীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের আচার-আচরণে অনেক সতর্ক হতে হবে। একসময় অনেকে ভাবত, জামায়াতে ইসলামী কখনো ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে না। এটি একটি ইফেক্টিভ দল হিসেবে বেঁচে থাকবে। কিন্তু এখন অনেকে মনে করছে জামায়াতে ইসলামী ক্ষমতার প্রতিদ্বন্দ্বী দল।’

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে হারামের সাথে সম্পৃক্ত নয়, ও বদমেজাজি নয় এমন নেতাদের মূল্যায়ন করা হবে। আমরা যদি মনটা মেলে ধরতে পারি, তাহলে জনগণ বুঝবে এরা দল কানা নয়, ক্ষমতার জন্য পাগল নয়। তাহলে জনগণ আমাদের মূল্যায়ন করবে।’

সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এ সময় রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবার রহমান বেলাল, রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে ডা. শফিকুর রহমান মডেল কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। বিকালে তিনি শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com