করিম-শরীফ বাহিনীর তিন সদস্য আটক, অস্ত্র-গুলি উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সুন্দরবনে বনদস্যু করিম-শরীফ বাহিনীর তিন দস্যুকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, একটি পিস্তল ও ৪৯ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- মো. মেহেদী হাসান (২৫) ও মো. রমজান শরীফ (১৯) বাগেরহাটের মোড়েলগঞ্জ এবং মো. এনায়েত (২৫) ফরিদপুরের ভাঙ্গার বাসিন্দা।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু করিম-শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শ্যালা নদীর মরা চানমিয়াখালী খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেল থেকে টানা দুই দিনব্যাপী কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান চালায়।

অভিযানকালে দস্যু বাহিনী পালানোর চেষ্টা করলে ধাওয়া করে করিম-শরীফ বাহিনীর তিন জন সদস্যকে আটক করা হয়।

এ সময় আটককৃতদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, একটি দেশিয় পিস্তল, ৪৯ রাউন্ড তাজা গুলি, ১৮৭ রাউন্ড এয়ারগানের গুলি, দুটি ওয়াকিটকি ও চারটি ওয়াকিটকি চার্জার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ সুন্দরবনে করিম-শরীফ বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি এবং সাধারণ জেলে ও বাওয়ালীদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল।

তিনি আরও জানান, জব্দকৃত অস্ত্র, গুলি ও আটককৃত ডাকাতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত ১৩ মে বনবিভাগের তৎপরতা ও সহযোগিতায় করিম-শরীফ বাহিনীর কাছে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করে কোস্ট গার্ড।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রুই বেশি ভয়ংকর: মিয়া গোলাম পরওয়ার

» আ.লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে: ১১ দলের সমাবেশে নাহিদ

» বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

» সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ

» তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র-আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

» ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

» বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

» ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা

» কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণ মন্ত্রী

» প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

করিম-শরীফ বাহিনীর তিন সদস্য আটক, অস্ত্র-গুলি উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সুন্দরবনে বনদস্যু করিম-শরীফ বাহিনীর তিন দস্যুকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, একটি পিস্তল ও ৪৯ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- মো. মেহেদী হাসান (২৫) ও মো. রমজান শরীফ (১৯) বাগেরহাটের মোড়েলগঞ্জ এবং মো. এনায়েত (২৫) ফরিদপুরের ভাঙ্গার বাসিন্দা।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু করিম-শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শ্যালা নদীর মরা চানমিয়াখালী খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেল থেকে টানা দুই দিনব্যাপী কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান চালায়।

অভিযানকালে দস্যু বাহিনী পালানোর চেষ্টা করলে ধাওয়া করে করিম-শরীফ বাহিনীর তিন জন সদস্যকে আটক করা হয়।

এ সময় আটককৃতদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, একটি দেশিয় পিস্তল, ৪৯ রাউন্ড তাজা গুলি, ১৮৭ রাউন্ড এয়ারগানের গুলি, দুটি ওয়াকিটকি ও চারটি ওয়াকিটকি চার্জার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ সুন্দরবনে করিম-শরীফ বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি এবং সাধারণ জেলে ও বাওয়ালীদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল।

তিনি আরও জানান, জব্দকৃত অস্ত্র, গুলি ও আটককৃত ডাকাতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত ১৩ মে বনবিভাগের তৎপরতা ও সহযোগিতায় করিম-শরীফ বাহিনীর কাছে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করে কোস্ট গার্ড।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com