ইরানের শত্রুদের জন্য বন্ধ থাকবে হরমুজ প্রণালি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে নতুন ‘মহাপরিকল্পনা’ বাস্তবায়ন শুরু করেছে ইরান।

দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমুদ্রপথটি এখন থেকে সবার জন্য উন্মুক্ত থাকবে না, বরং শত্রুপক্ষ বা বিরোধীদের জন্য এটি বন্ধ রাখা হবে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে জানা গেছে, দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, গত রাত থেকে অন্তত ৩০টি জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রম করার অনুমতি দেওয়া হয়েছে। তবে কোন কোন দেশের জাহাজকে এই অনুমতি দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে তেহরান।

এদিকে দেশটির সংবাদ সংস্থা ফারস নিউজ জানিয়েছে, পার হওয়া জাহাজগুলোর মধ্যে বেশ কয়েকটি চীনা কোম্পানির মালিকানাধীন। এটি ইরানের নতুন মহাপরিকল্পনারই অংশ।

ইরানি কর্তৃপক্ষের দাবি, হরমুজ প্রণালি এখন থেকে ‘পুরোপুরি খোলাও নয়, আবার পুরোপুরি বন্ধও নয়’। তারা এই প্রণালি ব্যবস্থাপনায় নতুন এক নিয়ম চালু করতে যাচ্ছে। এই পরিকল্পনার আওতায় এই সমুদ্রপথ ব্যবহারের জন্য বিদেশি জাহাজ ও ভেসেল থেকে ট্রানজিট ফি বা বিশেষ মাশুল আদায়ের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সূত্র: আলজাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সংসদে বিরোধী দলের সভা অনুষ্ঠিত

» ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু

» সালমান শাহ হত্যা মামলা: ৫ দিনের রিমান্ডে ডন

» দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি

» নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে বহু প্রাণহানি: রাষ্ট্রপতির গভীর শোক

» ১৭ বছর গণতন্ত্রের নামে স্বৈরশাসন চলেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল

» ‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশ যোগ দিলে কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই: জামায়াত আমির

» কাজী নজরুল ইসলামের সমাধিতে ছাত্রদলের শ্রদ্ধা

» বাসের চাপায় মোটরসাইকেল চালকসহ ২জন নিহত

» রাষ্ট্রপতির সঙ্গে সিইসির নেতৃত্বাধীন ইসির প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইরানের শত্রুদের জন্য বন্ধ থাকবে হরমুজ প্রণালি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে নতুন ‘মহাপরিকল্পনা’ বাস্তবায়ন শুরু করেছে ইরান।

দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমুদ্রপথটি এখন থেকে সবার জন্য উন্মুক্ত থাকবে না, বরং শত্রুপক্ষ বা বিরোধীদের জন্য এটি বন্ধ রাখা হবে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে জানা গেছে, দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, গত রাত থেকে অন্তত ৩০টি জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রম করার অনুমতি দেওয়া হয়েছে। তবে কোন কোন দেশের জাহাজকে এই অনুমতি দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে তেহরান।

এদিকে দেশটির সংবাদ সংস্থা ফারস নিউজ জানিয়েছে, পার হওয়া জাহাজগুলোর মধ্যে বেশ কয়েকটি চীনা কোম্পানির মালিকানাধীন। এটি ইরানের নতুন মহাপরিকল্পনারই অংশ।

ইরানি কর্তৃপক্ষের দাবি, হরমুজ প্রণালি এখন থেকে ‘পুরোপুরি খোলাও নয়, আবার পুরোপুরি বন্ধও নয়’। তারা এই প্রণালি ব্যবস্থাপনায় নতুন এক নিয়ম চালু করতে যাচ্ছে। এই পরিকল্পনার আওতায় এই সমুদ্রপথ ব্যবহারের জন্য বিদেশি জাহাজ ও ভেসেল থেকে ট্রানজিট ফি বা বিশেষ মাশুল আদায়ের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সূত্র: আলজাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com