১৬ বছর পর ইন্টার মিলানের ‘ডাবল’ জয়

ছবি: ইন্টার মিলান ফেসবুক

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান ফুটবলে আবারও নিজেদের শক্ত অবস্থান জানান দিল ইন্টার মিলান। দীর্ঘ ১৬ বছর পর একই মৌসুমে সিরি আ ও ইতালিয়ান কাপ জিতে জোড়া শিরোপা উৎসবে মাতল দলটি। সর্বশেষ ২০১০ সালে হোসে মরিনিয়োর অধীনে ঐতিহাসিক ট্রেবল জিতেছিল ইন্টার। এরপর এবারই প্রথম দুটি বড় ঘরোয়া শিরোপা একসঙ্গে ঘরে তুলল তারা।

বুধবার রাতে ইতালিয়ান কাপের ফাইনালে লাৎসিওকে ২-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ইন্টার। এই জয়ে ক্লাবটির ইতালিয়ান কাপ ট্রফির সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে। এর আগে চলতি মাসের শুরুতেই তিন ম্যাচ হাতে রেখে সিরি আ শিরোপা নিশ্চিত করেছিল মিলানের দলটি।

রোমে অনুষ্ঠিত ফাইনালের ১৪ মিনিটে কর্নার থেকে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে আত্মঘাতী গোল করেন লাৎসিও ডিফেন্ডার অ্যাডাম মারুসিচ। সেই গোলেই এগিয়ে যায় ইন্টার।

এরপর ৩৫ মিনিটে লাৎসিওর ডিফেন্ডার নুনো তাভারেসের ভুলে দ্বিতীয় গোলের সুযোগ তৈরি হয়। দ্রুত বল দখলে নিয়ে আক্রমণ সাজান ডেনজেল ডামফ্রিস। তার বাড়ানো বল সহজেই জালে পাঠান অধিনায়ক মার্তিনেজ।

ইন্টারের এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছেন কোচ কিভু। গত মৌসুমে পারমাকে অবনমন থেকে বাঁচিয়ে আলোচনায় আসা এই রোমানিয়ান কোচ দায়িত্ব নিয়েই ইন্টারকে এনে দিয়েছেন জোড়া সাফল্য। উল্লেখযোগ্য বিষয় হলো, ২০১০ সালের ট্রেবলজয়ী ইন্টার দলের সদস্যও ছিলেন তিনি।

গত মৌসুমে নাপোলির কাছে লিগ শিরোপা হারানোর পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পিএসজির বিপক্ষে বড় ব্যবধানে হারার পর দলটির কোচে পরিবর্তন আনা হয়। এরপরই নতুন অধ্যায়ের সূচনা করেন কিভু।  সূএ : বাংলাদেশ  প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: ডিএসসিসি প্রশাসক

» সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

» মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে মিলল জর্দার কৌটা-পান

» হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে মামুনুল হক

» চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্তির ঘোষণা প্রতিমন্ত্রীর

» আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক

» জেলের জালে ধরা পড়ল ২৯ কেজির ইয়েলোফিন টুনা

» রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

» ভারতের সাবেক সেনাপ্রধান বিশ্বনাথ শর্মা আর নেই

» রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

১৬ বছর পর ইন্টার মিলানের ‘ডাবল’ জয়

ছবি: ইন্টার মিলান ফেসবুক

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান ফুটবলে আবারও নিজেদের শক্ত অবস্থান জানান দিল ইন্টার মিলান। দীর্ঘ ১৬ বছর পর একই মৌসুমে সিরি আ ও ইতালিয়ান কাপ জিতে জোড়া শিরোপা উৎসবে মাতল দলটি। সর্বশেষ ২০১০ সালে হোসে মরিনিয়োর অধীনে ঐতিহাসিক ট্রেবল জিতেছিল ইন্টার। এরপর এবারই প্রথম দুটি বড় ঘরোয়া শিরোপা একসঙ্গে ঘরে তুলল তারা।

বুধবার রাতে ইতালিয়ান কাপের ফাইনালে লাৎসিওকে ২-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ইন্টার। এই জয়ে ক্লাবটির ইতালিয়ান কাপ ট্রফির সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে। এর আগে চলতি মাসের শুরুতেই তিন ম্যাচ হাতে রেখে সিরি আ শিরোপা নিশ্চিত করেছিল মিলানের দলটি।

রোমে অনুষ্ঠিত ফাইনালের ১৪ মিনিটে কর্নার থেকে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে আত্মঘাতী গোল করেন লাৎসিও ডিফেন্ডার অ্যাডাম মারুসিচ। সেই গোলেই এগিয়ে যায় ইন্টার।

এরপর ৩৫ মিনিটে লাৎসিওর ডিফেন্ডার নুনো তাভারেসের ভুলে দ্বিতীয় গোলের সুযোগ তৈরি হয়। দ্রুত বল দখলে নিয়ে আক্রমণ সাজান ডেনজেল ডামফ্রিস। তার বাড়ানো বল সহজেই জালে পাঠান অধিনায়ক মার্তিনেজ।

ইন্টারের এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছেন কোচ কিভু। গত মৌসুমে পারমাকে অবনমন থেকে বাঁচিয়ে আলোচনায় আসা এই রোমানিয়ান কোচ দায়িত্ব নিয়েই ইন্টারকে এনে দিয়েছেন জোড়া সাফল্য। উল্লেখযোগ্য বিষয় হলো, ২০১০ সালের ট্রেবলজয়ী ইন্টার দলের সদস্যও ছিলেন তিনি।

গত মৌসুমে নাপোলির কাছে লিগ শিরোপা হারানোর পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পিএসজির বিপক্ষে বড় ব্যবধানে হারার পর দলটির কোচে পরিবর্তন আনা হয়। এরপরই নতুন অধ্যায়ের সূচনা করেন কিভু।  সূএ : বাংলাদেশ  প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com