তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র-চীন সংঘাত হতে পারে, ট্রাম্পকে সতর্কবার্তা শি’র

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তাইওয়ান ইস্যু ভুলভাবে পরিচালনা করা হলে চীন ও যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে।

বৃহস্পতিবার বেইজিংয়ে দুই নেতার বৈঠকে তিনি এ কথা বলেন। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি।

শি জিনপিং বলেন, তাইওয়ান প্রশ্নটি চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। তিনি আরও বলেন, এটি ভুলভাবে সামলানো হলে দুই দেশ মুখোমুখি সংঘর্ষে জড়াতে পারে, এমনকি সরাসরি সংঘাতেও পৌঁছাতে পারে।

চীনের প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, এমন পরিস্থিতি পুরো চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ককে ‘অত্যন্ত বিপজ্জনক অবস্থার’ দিকে ঠেলে দিতে পারে।

উল্লেখ্য, চীন দীর্ঘদিন ধরে স্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র তাইওয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখায় এই ইস্যু দুই পরাশক্তির মধ্যে অন্যতম স্পর্শকাতর বিরোধ হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র : রয়টার্স।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: ডিএসসিসি প্রশাসক

» সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

» মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে মিলল জর্দার কৌটা-পান

» হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে মামুনুল হক

» চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্তির ঘোষণা প্রতিমন্ত্রীর

» আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক

» জেলের জালে ধরা পড়ল ২৯ কেজির ইয়েলোফিন টুনা

» রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

» ভারতের সাবেক সেনাপ্রধান বিশ্বনাথ শর্মা আর নেই

» রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র-চীন সংঘাত হতে পারে, ট্রাম্পকে সতর্কবার্তা শি’র

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তাইওয়ান ইস্যু ভুলভাবে পরিচালনা করা হলে চীন ও যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে।

বৃহস্পতিবার বেইজিংয়ে দুই নেতার বৈঠকে তিনি এ কথা বলেন। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি।

শি জিনপিং বলেন, তাইওয়ান প্রশ্নটি চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। তিনি আরও বলেন, এটি ভুলভাবে সামলানো হলে দুই দেশ মুখোমুখি সংঘর্ষে জড়াতে পারে, এমনকি সরাসরি সংঘাতেও পৌঁছাতে পারে।

চীনের প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, এমন পরিস্থিতি পুরো চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ককে ‘অত্যন্ত বিপজ্জনক অবস্থার’ দিকে ঠেলে দিতে পারে।

উল্লেখ্য, চীন দীর্ঘদিন ধরে স্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র তাইওয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখায় এই ইস্যু দুই পরাশক্তির মধ্যে অন্যতম স্পর্শকাতর বিরোধ হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র : রয়টার্স।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com