হোয়াটসঅ্যাপে একটি ক্লিকই কেড়ে নিতে পারে আপনার সব তথ্য

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিশ্বের জনপ্রিয় বার্তা আদান-প্রদানের মাধ্যম হোয়াটসঅ্যাপে সম্প্রতি বড় ধরনের দুটি নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। মেটা তাদের ২০২৬ সালের নিরাপত্তা পরামর্শে জানিয়েছে, ত্রুটিগুলো ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও ডিভাইসকে ঝুঁকির মুখে ফেলতে পারত।

যদিও দ্রুত হালনাগাদের মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করা হয়েছে, তবু কোটি কোটি ব্যবহারকারীর নিরাপত্তার স্বার্থে দ্রুত অ্যাপ হালনাগাদ করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরাও এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

নিরাপত্তা ত্রুটিগুলোর একটি ছিল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বার্তা সুবিধার সঙ্গে সংশ্লিষ্ট। এ ত্রুটির সুযোগ নিয়ে বিশেষভাবে তৈরি বার্তা পাঠিয়ে ব্যবহারকারীকে অজান্তেই ক্ষতিকর সংযোগে নিয়ে যেতে পারত দুর্বৃত্তরা।

অন্য ত্রুটিটি পাওয়া গেছে হোয়াটসঅ্যাপের কম্পিউটার সংস্করণে। সেখানে সাধারণ ছবি বা নথির আড়ালে ক্ষতিকর ফাইল পাঠিয়ে ব্যবহারকারীকে বিভ্রান্ত করার সুযোগ ছিল। সাইবার বিশেষজ্ঞদের মতে, এসব ত্রুটি সরাসরি ফোন নিয়ন্ত্রণে নেওয়ার সুযোগ না দিলেও হ্যাকারদের আক্রমণের পথ অনেক সহজ করে দিতে পারত।

মেটা জানিয়েছে, এখন পর্যন্ত এসব ত্রুটি ব্যবহার করে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবু ঝুঁকি এড়াতে ব্যবহারকারীদের দ্রুত গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ হালনাগাদ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অপরিচিত নম্বর থেকে আসা সন্দেহজনক সংযোগ বা ফাইল খোলার ক্ষেত্রেও বাড়তি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» একাদশে ভর্তিতে আসন সংকটের শঙ্কা নেই, ফাঁকা থাকবে কয়েক লাখ

» ধানমন্ডিতে গাছ পড়ে দুমড়ে-মুচড়ে গেছে দুটি প্রাইভেটকার

» ছাত্রদল সহিংস রাজনীতি থেকে বের হতে পারছে না: শিবির সেক্রেটারি

» গণভোটের রায় মেনে রাষ্ট্র সংস্কার করতে হবে: জামায়াত আমির

» ম্যানেজিং কমিটি দ্বারা শিক্ষক নিয়োগের ক্ষমতা বাতিল চান এমপি হাসনাত

» বিরোধী দল সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করবে এটাই গণতন্ত্র: রিজভী

» নির্বাচনী সহিংসতা-অনিয়ম ভবিষ্যতে আরও বাড়বে : মজিবুর রহমান

» সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দেশে আনাসহ পরিবারের পুনর্বাসন দাবি চরমোনাই পীরের

» পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে ১৮ জন গ্রেপ্তার

» নেপালে অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমার শুটিং শুরু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হোয়াটসঅ্যাপে একটি ক্লিকই কেড়ে নিতে পারে আপনার সব তথ্য

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিশ্বের জনপ্রিয় বার্তা আদান-প্রদানের মাধ্যম হোয়াটসঅ্যাপে সম্প্রতি বড় ধরনের দুটি নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। মেটা তাদের ২০২৬ সালের নিরাপত্তা পরামর্শে জানিয়েছে, ত্রুটিগুলো ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও ডিভাইসকে ঝুঁকির মুখে ফেলতে পারত।

যদিও দ্রুত হালনাগাদের মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করা হয়েছে, তবু কোটি কোটি ব্যবহারকারীর নিরাপত্তার স্বার্থে দ্রুত অ্যাপ হালনাগাদ করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরাও এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

নিরাপত্তা ত্রুটিগুলোর একটি ছিল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বার্তা সুবিধার সঙ্গে সংশ্লিষ্ট। এ ত্রুটির সুযোগ নিয়ে বিশেষভাবে তৈরি বার্তা পাঠিয়ে ব্যবহারকারীকে অজান্তেই ক্ষতিকর সংযোগে নিয়ে যেতে পারত দুর্বৃত্তরা।

অন্য ত্রুটিটি পাওয়া গেছে হোয়াটসঅ্যাপের কম্পিউটার সংস্করণে। সেখানে সাধারণ ছবি বা নথির আড়ালে ক্ষতিকর ফাইল পাঠিয়ে ব্যবহারকারীকে বিভ্রান্ত করার সুযোগ ছিল। সাইবার বিশেষজ্ঞদের মতে, এসব ত্রুটি সরাসরি ফোন নিয়ন্ত্রণে নেওয়ার সুযোগ না দিলেও হ্যাকারদের আক্রমণের পথ অনেক সহজ করে দিতে পারত।

মেটা জানিয়েছে, এখন পর্যন্ত এসব ত্রুটি ব্যবহার করে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবু ঝুঁকি এড়াতে ব্যবহারকারীদের দ্রুত গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ হালনাগাদ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অপরিচিত নম্বর থেকে আসা সন্দেহজনক সংযোগ বা ফাইল খোলার ক্ষেত্রেও বাড়তি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com