বায়োপিকের দাপটে আবার ট্রেন্ডে মাইকেল জ্যাকসনের গান

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : বক্স অফিসে ঝড় তুলেছে ‘কিং অব পপ’ মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’। আর এর প্রভাবে শ্রোতারাও আগের সময়ের চাইতে মাইকেল জ্যাকসনের গান বেশি শুনছেন।

বিলবোর্ড জানিয়েছে, আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে গেল সপ্তাহে জ্যাকসনের গানের স্ট্রিমিং। লুমিনেট ডেটা থেকে পাওয়া তথ্য অনুয়ায়ী বিলবোর্ড জানিয়েছে, বিভিন্ন প্ল্যাটফর্মে জ্যাকসনের সলো গানগুলোর স্ট্রিমিং বেড়েছে ১১৬ শতাংশ। অন্যদিকে, ভাইদের সঙ্গে মিলে তার দুই ব্যান্ড জ্যাকসন ফাইভ ও দ্য জ্যাকসনস-এর গানের স্ট্রিমিংও বেড়েছে যথাক্রমে ৮৯ ও ১০৪ শতাংশ।

সবচেয়ে বেশিবার শোনা হচ্ছে মাইকেল জ্যাকসনের আইকনিক গান ‘বিলি জিন’, ‘বিট ইট’, ‘রক উইথ ইউ’, ডোন্ট স্টপ টিল ইউ গেট এনাফ’ ও ‘স্মুথ ক্রিমিনাল’। ব্যান্ডের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রিম হচ্ছে জ্যাকসন ফাইভের ‘আই ওয়ান্ট ইউ ব্যাক’ ও দ্য জ্যাকসনসের ‘ব্লেইম ইট অন দ্য বুগি’ গান দুটো। গের ২৪ এপ্রিল বায়োপিক ‘মাইকেল’ মুক্তির আগের দুই সপ্তাহে মাইকেল জ্যাকসনের গানের মোট স্ট্রিম ছিল যথাক্রমে ৫ কোটি ৬ লাখ ও পাঁচ কোটি তিপ্পান্ন লাখেরও বেশি। বিলবোর্ড বলছে, এই রেকর্ড ভেঙে যাবে।

মুক্তির পর প্রথম উইকেন্ডের যুক্তরাষ্ট্রে নয় কোটি ৭০ লাখ ডলার ও পুরো বিশ্বের ২১ কোটি ৭০ লাখ ডলার আয় করেছে মাইকেল। যা বায়োপিকের মধ্যে সর্বোচ্চ। ‘মাইকেল’ বায়োপিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মাইকেল জ্যাকসনের ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন।

জ্যাকসনের শৈশব থেকে শুরু করে ১৯৮৮ সালের ‘ব্যাড’ কনসার্ট ট্যুর পর্যন্ত তার জীবনের কাহিনী তুলে ধরা হয়েছে অ্যান্টন ফুকোয়া পরিচালিত সিনেমাটিতে। সিনেমাটি প্রযোজনা করেছে ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’র গ্রাহাম কিং।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বায়োপিকের দাপটে আবার ট্রেন্ডে মাইকেল জ্যাকসনের গান

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : বক্স অফিসে ঝড় তুলেছে ‘কিং অব পপ’ মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’। আর এর প্রভাবে শ্রোতারাও আগের সময়ের চাইতে মাইকেল জ্যাকসনের গান বেশি শুনছেন।

বিলবোর্ড জানিয়েছে, আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে গেল সপ্তাহে জ্যাকসনের গানের স্ট্রিমিং। লুমিনেট ডেটা থেকে পাওয়া তথ্য অনুয়ায়ী বিলবোর্ড জানিয়েছে, বিভিন্ন প্ল্যাটফর্মে জ্যাকসনের সলো গানগুলোর স্ট্রিমিং বেড়েছে ১১৬ শতাংশ। অন্যদিকে, ভাইদের সঙ্গে মিলে তার দুই ব্যান্ড জ্যাকসন ফাইভ ও দ্য জ্যাকসনস-এর গানের স্ট্রিমিংও বেড়েছে যথাক্রমে ৮৯ ও ১০৪ শতাংশ।

সবচেয়ে বেশিবার শোনা হচ্ছে মাইকেল জ্যাকসনের আইকনিক গান ‘বিলি জিন’, ‘বিট ইট’, ‘রক উইথ ইউ’, ডোন্ট স্টপ টিল ইউ গেট এনাফ’ ও ‘স্মুথ ক্রিমিনাল’। ব্যান্ডের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রিম হচ্ছে জ্যাকসন ফাইভের ‘আই ওয়ান্ট ইউ ব্যাক’ ও দ্য জ্যাকসনসের ‘ব্লেইম ইট অন দ্য বুগি’ গান দুটো। গের ২৪ এপ্রিল বায়োপিক ‘মাইকেল’ মুক্তির আগের দুই সপ্তাহে মাইকেল জ্যাকসনের গানের মোট স্ট্রিম ছিল যথাক্রমে ৫ কোটি ৬ লাখ ও পাঁচ কোটি তিপ্পান্ন লাখেরও বেশি। বিলবোর্ড বলছে, এই রেকর্ড ভেঙে যাবে।

মুক্তির পর প্রথম উইকেন্ডের যুক্তরাষ্ট্রে নয় কোটি ৭০ লাখ ডলার ও পুরো বিশ্বের ২১ কোটি ৭০ লাখ ডলার আয় করেছে মাইকেল। যা বায়োপিকের মধ্যে সর্বোচ্চ। ‘মাইকেল’ বায়োপিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মাইকেল জ্যাকসনের ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন।

জ্যাকসনের শৈশব থেকে শুরু করে ১৯৮৮ সালের ‘ব্যাড’ কনসার্ট ট্যুর পর্যন্ত তার জীবনের কাহিনী তুলে ধরা হয়েছে অ্যান্টন ফুকোয়া পরিচালিত সিনেমাটিতে। সিনেমাটি প্রযোজনা করেছে ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’র গ্রাহাম কিং।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com